Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিনেমায় পদবী কেন ব্যবহার করেন না জিৎ?

কিন্তু সিনেমায় নাম লেখানোর পর জিতেন্দ্র থেকে হয়ে যান জিৎ। জিৎ মানে মানুষের মন জয় করা। তাই সেটাই করছেন তিনি এখন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিনেমা শুরুর আগে তারকাদের নাম যাবে সেটাই স্বাভাবিক, তবে সেক্ষেত্রে কিছু কিছু তারকাদের নাম থাকলেও পদবী থাকেনা। যেমন, বাংলা ইন্ডাস্ট্রিতে ধরুন না কেন, দেব, জিতের নাম দেখালেও তাঁদের পদবী দেখানো হয়না। তবে দেবের নাম দীপক অধিকারী। কিন্তু জিতের পুরো নাম কী? তা জানা আছে কী? কেন সুপারস্টার তাঁর পদবী ব্যবহার করেন না? টলিউডের প্রথম সারির অভিনেতা জিৎ। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক ব্লকবাস্টার ছবি। সেরা অভিনেতা হিসেবেও একাধিক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। তবে এবার পদবী না ব্যবহার নকরার কারণ জানালেন সুপারস্টার জিৎ? সম্প্রতি একটি টকশোতে আমন্ত্রিত হয়ে ছিলেন জিৎ। আর সেখানেই অভিনেতাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, কেন তিনি কোনওদিন পদবী ব্যবহার করেন না ছবিতে?

সেই প্রশ্নের উত্তরে জিৎ বলেন, তিনি শুধু মানুষের মন জয় করতে চান, তাই তাঁর নাম কেবল জিৎ। তবে হ্যাঁ, স্কুলে তাঁর নাম একটা ছিল, জিতেন্দ্র মাদনানি। বাড়িতে সকলে তাঁকে জিতু-জিতু বলে ডাকে। কিন্তু সিনেমায় নাম লেখানোর পর জিতেন্দ্র থেকে হয়ে যান জিৎ। জিৎ মানে মানুষের মন জয় করা। তাই সেটাই করছেন তিনি এখন।তবে শুধু জিত নয়, বলি কিংবা টলিউড, অনেক তারকাদেরই নাম বদলে গিয়েছে ইন্ডাস্ট্রিতে আসার পর। যেমন, সুপার স্টার মিঠুন চক্রবর্তীর নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী, চিরঞ্জীৎ চক্রবর্তীর নাম ছিল দীপক চক্রবর্তী, অক্ষয় কুমারের নাম দীপক ভাটিয়া ছিল। তবে বাংলা ছবিতে অভিনয় করলেও জিৎ কিন্তু বাঙালি নন। তিনি অবাঙালি। অবাঙালি হয়েই বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ করছেন তিনি।

তাঁর প্রথম ছবির নাম ছিল ‘সাথী’। সেই ‘সাথী’ ব্লকবাস্টার হিট। এরপর থেকেই ধীরে ধীরে তিনি বাণিজ্যিক ছবিতে বিস্তার ঘটান। তবে বর্তমানে অভিনেতার প্রযোজনা সংস্থাও রয়েছে। এখন আবার তাঁর পরিবারও বেড়েছে। মেয়ের ১০ বছর পরে পুত্রের বাবা হয়েছেন জিত। সুতরাং সুখী-সংসারী ব্যক্তি তিনি। একটা সময় স্বস্তিকা মুখোপাধ্যায়, কোয়েল মল্লিকের সঙ্গেও তাঁর প্রেমচর্চিত ছিল, কিন্তু সেই সম্পর্ক ভাঙ্গার পরেই লখনউ-এর ইংরেজি স্কুল শিক্ষিকাকে বিয়ে করেন তিনি। জিতকে পরবর্তীতে দেখা যাবে, রুক্মিনী মৈত্রের সঙ্গে বুমেরাং-এ।

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

গেরুয়া আবিরে মাতোয়ারা নবান্ন , উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান

‘ঈশ্বর শক্তি দিক তোমায়’, বিপুল ভোটে তামিলনাড়ুতে জয়ী বিজয়ের দল, অভিনন্দন রীতেশের

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘আমরা হারিনি, পদত্যাগের প্রশ্নই ওঠে না,’ কালীঘাটে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি মমতার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন