ডিভোর্সের জন্যে ১০ বার মিনতি রাজেশ খান্নার! কেন ডিম্পলের সঙ্গে আইনি বিচ্ছেদ হয়নি অভিনেতার?

রাজেশ খান্না একাধিকবার ডিম্পলের কাছে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন, কিন্তু অভিনেত্রী রাজেশ কে ডিভোর্স দেননি। কেন জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজেশ খান্না, বলিউডের প্রথম সুপারস্টার। যদিও এখন তিনি বেঁচে নেই। ২০১২ সালের ১৮ জুলাই তিনি মারা গিয়েছেন। কিন্তু তাঁর তারকা খ্যাতি এখনও বর্তমান। তাঁর রেখে যাওয়ার সুপারহিট ছবিগুলো এখনও তাঁকে অমর করে রেখেছে। কিন্তু শোনা যায়, রাজেশ খান্নার ব্যক্তিগত জীবন অশ্লীল ছিল। তিনি অনিয়মিত জীবনযাপন করতেন। অনেকের সঙ্গে তাঁর অবৈধ সম্পর্কও ছিল। রাজেশ খান্নার স্ত্রীও একজন কিংবদন্তি অভিনেত্রী, ডিম্পল কাপাডিয়া। সুপারস্টার অক্ষয় কুমারের শাশুড়ি, হ্যাঁ রাজেশ খান্নার বড় মেয়ে টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেছেন তিনি।

জানা যায়, কর্মজীবনের শীর্ষে থাকাকালীন, ৩১ বছর বয়সে রাজেশ খান্না ডিম্পলকে বিয়ে করেন। বিয়ের সময় ডিম্পলের বয়স ছিল মাত্র ১৬ বছর। রাজেশ খান্নার সঙ্গে সংসার পাতার পর অভিনেত্রী চলচ্চিত্র থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। কিন্তু কন্যা টুইঙ্কল খান্না ও রিঙ্কি খান্নার জন্মের পর রাজেশ খান্নার সঙ্গে ডিম্পলের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এবং তাঁরা আলাদা হয়ে যান। কিন্তু, তাঁদের তখনও আইনত বিবাহবিচ্ছেদ হয়নি। ডিম্পল ১৯৮২ সালে রাজেশ খান্নার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর সুপারস্টার অনিতা আদভানির সঙ্গে বসবাস শুরু করেন। তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রাজেশ খান্না একাধিকবার ডিম্পলের কাছে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন, কিন্তু অভিনেত্রী রাজেশ কে ডিভোর্স দেননি। কেন জানেন?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিষয়টি নিজেই জানিয়েছেন অনিতা। পাশাপাশি রাজেশ খান্নার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও কথা বলেছেন। সাক্ষাৎকারে অনিতা ডিম্পলকে কটাক্ষ করে বলেন, ‘যদি কারও স্ত্রী থাকে, তাহলে সেই মানুষটি তাঁর সঙ্গেই থাকতে পারেন। সেই মুহূর্তে তাঁর অন্য কারও সঙ্গে সম্পর্ক গড়ার কথা মাথায় আসে না। কিন্তু যদি কারও সঙ্গী তাঁকে ছেড়ে চলে যায়। বছরের পর বছর ধরে তাঁর সঙ্গে কোনও সম্পর্ক না থাকে, তখন তাঁর জীবনে অন্য কেউ আসে। সেই সময় ডিম্পল রাজেশ খান্নার সঙ্গে থাকছিলেন না ঠিকই, কিন্তু তাঁকে ডিভোর্সও দিচ্ছিলেন না। রাজেশ খান্না ডিম্পলের থেকে প্রায় ১০ বার বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন, কিন্তু ডিম্পল তা প্রত্যাখ্যান করেন। ডিম্পলের শর্ত ছিল, যদি তিনি বিবাহবিচ্ছেদ দেন, তবে রাজেশের সব সম্পত্তি তাঁর নামে করে দিতে হবে। আমি অবাক হয়ে ভাবি, তিনি কেমন ধরনের স্ত্রী?’

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য