এই মুহূর্তে

স্মিথ থেকে বিল কসবি, ৯৮তম অস্কারেও নিষিদ্ধ ৬ তারকা, কী অপরাধ করেছিলেন তাঁরা?

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধের মাঝেই ১৫ মার্চ লস অ্যাঞ্জেলেসর আইকনিক ডলবি থিয়েটারে বসছে ৯৮ তম আকাদেমি অ্যাওয়ার্ড তথা অস্কারের আসর। যেটি বিশ্বব্যাপী বিনোদন মহলের সবচেয়ে সম্মানিত পুরস্কার অনুষ্ঠান হিসেবে বিবেচিত। প্রতিটি তারকারা চান, কেরিয়ারে একটি হলেও অস্কার আসুক। অস্কার পাওয়া শুধু ভাগ্যের নয়, গর্বের ব্যাপার। এই অনুষ্ঠানে বিশ্বজুড়ে চলচ্চিত্র তারকারা আমন্ত্রিত থাকেন। শুধু চলচ্চিত্র নয়, সেরা অভিনেতা-অভিনেত্রী, চলচ্চিত্র শিল্পের নেপথ্য শিল্পীরাও এখানে পুরস্কৃত হন। তবে, বছরের পর বছর, ‘অস্কার’ নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি হয়েছে। যে কারণে, এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠান থেকে নিষিদ্ধ করা হয়েছে বেশ কয়েকজন হলিউডের ব্যক্তিত্বকে। তালিকাটাও অনেকটা দীর্ঘ। এর মধ্যে বিনোদন শিল্পের ছয়জন ব্যক্তি রয়েছেন। যাঁরা ৯৮তম আকাদেমি পুরস্কারে অতিথি তালিকায় নেই। অদ্ভুত কর্মকাণ্ডের কারণে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে অস্কার কর্তৃপক্ষ। চলুন এক নজরে জেনে নেওয়া যাক, তাঁরা কারা…

১. কারমিনি কারিদি: প্রথমেই নাম রয়েছে আমেরিকান অভিনেতা কারমিনি কারিদির। ২০০৪ সালে, সদস্যদের ভোটের জন্য পাঠানো অস্কারের সিনেমার স্ক্রিনার শেয়ার করার সময় তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। যিনি এই স্ক্রিনারগুলির অনুলিপি তৈরি করে অবৈধভাবে প্রচার করছিল। ক্যারিডি পরে স্বীকার করেছেন, তিনি নিয়ম লঙ্ঘন করেছেন। তবে তিনি এই সিদ্ধান্তের জন্য অস্কার কর্তৃপক্ষকে কোনও দোষ দেননি। অবশ্য অভিনেতা এখন বেঁচে নেই। ২৮ মে, ২০১৯ তারিখে লস অ্যাঞ্জেলেসে ৮৫ বছর বয়সে তিনি মারা যান।

২. হার্ভে ওয়াইনস্টাইন: ৮০ জনেরও বেশি মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগে ২০১৭ সালে চলচ্চিত্র প্রযোজক হার্ভে ওয়াইনস্টাইনকে আকাদেমি থেকে বহিষ্কার করা হয়। অস্কার কর্তৃপক্ষ তাঁর আচরণের তীব্র নিন্দা জানিয়ে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করেছে। পরে ওয়াইনস্টাইনকে আদালতে পৃথক মামলায় দোষী সাব্যস্ত করা হয় এবং কারাদণ্ড দেওয়া হয়।

৩. বিল কসবি: ২০১৮ সালে অভিনেতা এবং কৌতুকাভিনেতা বিল কসবিকেও অস্কার থেকে বহিষ্কার করা হয়েছিল। ২০০৪ সালের একটি মামলায় আন্দ্রেয়া কনস্ট্যান্ডকে মাদকদ্রব্য খাওয়ানো এবং যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

৪. রোমান পোলানস্কি: পরিচালক রোমান পোলানস্কিকে ২০১৮ সালে বহিষ্কার করা হয়েছিল। পোলানস্কি ১৯৭৭ সালে একজন নাবালকের সঙ্গে অবৈধ যৌন সম্পর্কের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। তিনি জেলে ছিলেন কিন্তু পরে তার সাজা শেষ হওয়ার আগেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যান এবং তারপর থেকে ইউরোপে বসবাস করছেন।

৫. অ্যাডাম কিমেল: চিত্রগ্রাহক অ্যাডাম কিমেলকে ২০২১ সালে অস্কার থেকে বহিষ্কার করা হয়। তাঁর অপরাধ, তিনি অতীতে একাধিক নাবালককে যৌন হয়রানি করেছেন, যে কারণে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তাই অস্কার থেকে তাঁকে বহিষ্কার করা হয়।

৬. উইল স্মিথ: অভিনেতা উইল স্মিথ হলেন অস্কার অনুষ্ঠান থেকে নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া সাম্প্রতিকতম ব্যক্তি। ২০২২ সালের অস্কার অনুষ্ঠানের সময় স্মিথ মঞ্চে হেঁটে কৌতুকাভিনেতা ক্রিস রককে চড় মারেন। কারণ ক্রিস রক স্মিথের স্ত্রী জাদা পিঙ্কেট স্মিথকে নিয়ে রসিকতা করেছিলেন। প্রকাশ্যে অভিনেতার আচরণ অস্কারকে ব্যথিত করেছিল। তাই তাঁকে পুরস্কার অনুষ্ঠান থেকে নিষিদ্ধ করা হয়। এই ঘটনার প্রায় দুই সপ্তাহ পরে, আকাদেমি ঘোষণা করে যে, স্মিথকে দশ বছর ধরে অস্কারে যোগ দিতে দেওয়া হবে না। জবাবে স্মিথ বলেন, আকাদেমির সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

বিরাট-অনুষ্কার বিয়েতে মহারাজার বেশে ঢুকে পড়েছিলেন অজ্ঞাত ব্যক্তি, তারপর কী হল?

‘রায়বাঘিনী ঘরে এলো’, পয়লা বৈশাখের শুভক্ষণে দাদু হলেন পরিচালক প্রভাত রায়

বড় দুঃসংবাদ! ‘রামায়ণ’-এর প্রথম পর্বে ‘রাম’ রণবীরের সঙ্গে নেই ‘রাবণ’ যশ

শুরু হল ‘বহুরূপী ২’-এর শুটিং, প্রথম শট কলকাতাতেই, বিশেষ চমক যিশুর

দীপিকা কক্করের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে শোয়েব ইব্রাহিম, চিকিৎসা চলছে দীর্ঘদিন ধরে

লতা-আশা ইনস্টিটিউট! কিংবদন্তি দুই বোনের নামে পুনেতে তৈরি হচ্ছে বিশাল হাসপাতাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ