সলমনের কাছে জিতের হার, প্রমাণ করলেন রাণা সরকার, মাত্র ৪ দিনে চেঙ্গিজের আয় ১.১২ কোটি

রাণা সরকারকে ‘বয়কট’-এর ডাক দিয়েছেন জিৎ অনুরাগীরা। বাংলার বাইরে ৭৭৪টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘চেঙ্গিজ’।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঈদে মুক্তি পেয়েছে সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’ এবং জিতের ‘চেঙ্গিজ’। তবে প্রত্যাশা অনুযায়ী বক্সঅফিসে রাজত্ব করছেন সলমন একাই। দেশের প্রতিটি প্রেক্ষাগৃহেই ভিড় বলমনের ছবি দেখার জন্যে। বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথম প্যান ইন্ডিয়ার খাতা খুললেও তেমন ফল মেলে নি। জিতের চেঙ্গিজ বাংলা ও হিন্দি একসঙ্গে মুক্তি পেলেও সলমনের কাছে ইতিমধ্যেই হার মেনেছে চেঙ্গিজ। যদিও কিসি কা ভাই কিসি কি জানও বক্সঅফিসে তেমন রাজত্ব করতে না পারলেও সমালোচকদের দ্বারা প্রশংসিত। গতকাল ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর বক্সঅফিস কালেকশন ছিল, মাত্র ৬ কোটি, সব মিলিয়ে মাত্র ৪ দিনে ১০০ কোটিও ছুঁতে পারেনি ছবি।

যদিও বিদেশের মাটিতে ছবির কালেকশন বেশ ভালো, ইতিমধ্যেই ১১০ কোটি পেরিয়ে গিয়েছে। এদিকে চেঙ্গিজ’ নিয়ে ফের বিস্ফোরক প্রযোজক রাণা সরকার। টলিউডের বহু তারকার সঙ্গে আদায়-কাঁচকলায় সম্পর্ক তাঁর। পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সোশ্যাল মিডিয়ায় যেকোনো ছবি নিয়ে নানারকম মন্তব্য করতেও ছাড়েন না প্রযোজক। বুধবার ‘চেঙ্গিজ’-এর একটি বক্স অফিস ডেটা প্রকাশ্যে আনলেন রাণা সরকার নিজেই। 

রাণা সরকারের মতে ‘চেঙ্গিজ’-এর কালেকশন- শুক্রবার চেঙ্গিজের বক্সঅফিস কালেকশন ১৪ লক্ষ টাকা। শনিবার- ৩৪ লক্ষ টাকা (ইদের দিন), রবিবার- ৩১ লক্ষ টাকা, সোমবার- ২২ লক্ষ টাকা, মঙ্গলবার- ১১ লক্ষ টাকা, পশ্চিমবঙ্গে ৫ দিনে মোট- ১.১২ কোটি। প্রযোজকের কথায়, রাজ্যের বাইরে প্রথম পাঁচদিনে ২৬ লক্ষ টাকার ব্যবসা করেছে চেঙ্গিজ। এদিকে রাণা সরকারের পোস্ট দেখেই চটে লাল জিৎ ভক্তরা। প্রযোজককে নানারকম ভাবে কটাক্ষ করছেন জিতের ভক্তরা। রাণা সরকারকে ‘বয়কট’-এর ডাক দিয়েছেন জিৎ অনুরাগীরা। বাংলার বাইরে ৭৭৪টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘চেঙ্গিজ’। 

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে