নতুন মেগা ‘বালিঝড়’-এর আগমনে কোন ধারাবাহিকের বিদায় ঘন্টা বাজল

সকলকে চমকে দিয়ে সন্ধ্যা ৬টার স্লটে আনা হচ্ছে ‘বালিঝড়’কে। যে জায়গায় এতদিন ধরে রাজত্ব করছে ‘নবাব নন্দিনী’। তবে কি শেষ নবাব নন্দিনী?

Share:

নিজস্ব প্রতিনিধি: স্টার জলসা এবং জি বাংলায় একের পর এক সিরিয়াল বন্ধের হিড়িক। পুরনো দের বিদায় জানিয়ে নতুনরা সেই জায়গা দখল করছে। গত কয়েক মাসে স্টার জলসায় একাধিক নতুন ধারাবাহিক এসেছে। দু-একটি ছাড়া, স্টার জলসা পুরোটাই এখন নতুন ধারাবাহিকে মোড়া। যাই হোক, স্টার জলসায় আসন্ন একাধিক নতুন ধারাবাহিক। যার মধ্যে রয়েছে, সাধক রামপ্রসাদ, বালিঝড়, কমলা পৃথ্বীরাজ। ইতিমধ্যেই সদ্য শুরু হয়েছে, মেয়েবেলা। এবার পালা প্রাইম টাইম দখলের পালা। সবার ধারণা, রাজনৈতিক প্রেক্ষাপটে ত্রিকোণ প্রেমের কাহিনি ‘সৌগুন’ জুটির ‘বালিঝড়’-কেই রাখা হবে প্রাইম টাইমে। ডিসেম্বরের শুরুতেই প্রকাশ্যে আসে ‘বালিঝড়’ (Balijhor)-এর প্রোমো।

তারপর থেকেই জল্পনা, কোন স্লটে রাখা হবে এই ধারাবাহিককে! আর নতুন ধারাবাহিক আসা মানেই পুরনো ধারাবাহিককে বিদায় জানাতে হবে, নয়তো সরতে হবে টাইম স্লট থেকে। অবশেষে সব জল্পনার অবসান করল স্টার জলসা। এ দিনই জানানো হল, ‘বালিঝড়’-এর সম্প্রচারের দিনক্ষণ। অনেকেই ভেবেছিল, ‘গাঁটছড়া’র জায়গা হয়তো দখল করবে তৃণা-কৌশিক-ইন্দ্রাশিসের বালিঝড়, কিন্তু তেমনটা হল না। সকলকে চমকে দিয়ে সন্ধ্যা ৬টার স্লটে আনা হচ্ছে ‘বালিঝড়’কে। যে জায়গায় এতদিন ধরে রাজত্ব করছে ‘নবাব নন্দিনী’। তবে কি শেষ নবাব নন্দিনী? না সেই ব্যাপারে এখনও স্পষ্টভাবে চ্যানেল কিছুই ঘোষণা করেনি।

আপাতত আগামী ৬ই ফেব্রুয়ারি থেকে মিঠাই-এর প্রতিপক্ষ হচ্ছে ‘বালিঝড়’। মাত্র কয়েকদিন হয়েছে, ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকের বয়স, কিন্তু শুরু থেকেই টিআরপি তালিকায় ছাপ ফেলতে পারেনি ইন্দ্রাণী-রিজওয়ান জুটির এই মেগা। তাই মাত্র ৬ মাসেই হয়তো বিদায় জানাতে পারে নবাব নন্দিনী। ‘বালিঝড়’-এর কাহিনি কেমন হতে চলেছে? প্রোমো দেখেই স্পষ্ট, রাজনৈতিক নেতার মেয়ে ঝোড়া (তৃণা)। বাবা সমুদ্রের সঙ্গে তারা বিয়ের ঠিক করলেও ঝোড়ার ভালবাসে স্রোতকে। এবার দেখার পালা, ত্রিকোণ প্রেমকে তুরুপের তাস করে জলসা কতটা টিআরপিতে রাজত্ব করতে পারে!

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!