Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বুথের বাইরে অক্ষয় কুমারকে দেখেই ক্ষোভ উগরে দিলেন বৃদ্ধ ভোটার, কী বললেন শুনলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। বুধবার ২৮৮ টি আসনে রয়েছে ভোটগ্রহণ। তাই এদিন একদম সাতসকালে বুথে গিয়ে ভোট দিলেন বলিউড তারকা অক্ষয় কুমার। আর সেখানে গিয়েই এক বৃদ্ধ ভোটারের ক্ষোভের মুখে তাঁকে  পড়তে হয়  । সেই ভিডিও ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেখানে দেখা যাচ্ছে এক বৃদ্ধ অভিযোগ করছেন, জুহুতে যে শৌচাগার অক্ষয়কুমার তৈরি করে দিয়েছে সেটির খুব খারাপ অবস্থা। শুধু তাই নয় শৌচালয়ের একটি বাক্স আছে যা লোহার বলে বারবার জং ধরে যায়। অক্ষয়ের কাছে একটি বাক্স চান বৃদ্ধ।  আর এই অভিযোগ শুনে অভিনেতা আশ্বাস দিয়ে জানান বিষয়টি নিয়ে  মুম্বই মহানগর পালিকার (বিএমসি) কতৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। বলা বাহুল্য, ২০১৭ সালে অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল জুহু সমুদ্র সৈকতে  একটি  শৌচাগার তৈরি করেছিলেন। আর সেই শৌচাগারের অবস্থা  নিয়েই এবার অভিযোগ তুললেন  এক বৃদ্ধ।

উল্লেখ্য, এদিন ভোটকেন্দ্রে যাওয়ার সময় অভিনেতার পরনে ছিল কালো শার্ট ও চেক প্যান্ট। একেবারে ফর্মাল পোশাকে সেজেগুজে তিনি  ভোট দিতে গিয়েছিলেন। এরপরেই  ভোটকেন্দ্রের বাইরে থাকা এক বৃদ্ধের সঙ্গে সাক্ষাৎ করেন বলি  অভিনেতা। অন্যদিকে এদিন সকালেই বুথে  গিয়ে ভোট দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর এবং অভিনেতা রাজুমার রাও।

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে জাহ্নবী, কী জানালেন অভিনেত্রীর বাবা বনি কাপুর?

ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ছোড়া হল কাদা

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

নবান্ন সহ সমস্ত সরকারি দফতরের নিরাপত্তার দায়িত্বে নামল কেন্দ্রীয় বাহিনী

দিনের শেষে গণনাকেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির মুখ্যমন্ত্রী কে?‌ দলের অন্দরে এখন জোর চর্চা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র