প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখার বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ

বিষয়টি নিয়ে অভিনেত্রী শ্রীলেখা মিত্র সাফাই গেয়ে বলেছেন, তিনি বাড়ি থেকে সেই ছবি নিয়ে যাননি। অর্থাৎ পক্ষান্তরে তিনি প্রতিবাদী ছাত্রদের ঘাড়ে দায় চাপিয়ে দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁসের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত আয়োজিত এক প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আর সেই উত্তাল পরিস্থিতির মধ্যেই হাতে একটি পোস্টার নিয়ে আন্দোলনকে আরও উস্কে দেন অভিনেত্রী। তাঁর হাতে থাকা সেই পোস্টার নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি। এবার শান্তিপুর থানায় শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের হল।

অভিযোগ, সেই পোস্টারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ও আপত্তিকর ছবি ছিল। ঘটনার জেরে আনন্দপুর থানায় নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। বিজেপি নেত্রী কেয়া ঘোষ নিজে আনন্দপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি বিধাননগর সাইবার ক্রাইম-সহ একাধিক থানাতেও শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। এবার একই ঘটনার প্রেক্ষিতে অভিনেত্রীর বিরুদ্ধে রানাঘাট কলেজের অধ্যাপক ডক্টর সোমনাথ কর-সহ বেশ কিছু সচেতন নাগরিক শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন।

শান্তিপুর থানায় শুধু অভিযোগ জমা নয়, রীতিমতো কেস ডায়েরি নম্বর দেওয়া হয়েছে। এই ধরনের নোংরা মানসিকতার জন্যে তাঁরা পুলিশ প্রশাসনের কাছে শ্রীলেখার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। যাতে পরবর্তীতে আর কেউ এ ধরনের নোংরা ঘটনা না ঘটাতে পারেন। তাঁদের দাবি, একজন অভিনয়শিল্পী হওয়া মানে সমাজের কাছে তিনি একজন আইকন। তাঁকে অনুকরণ করে থাকেন অনেকেই। তাঁর এ ধরনের নোংরা মানসিকতা, কার্যত সমাজের উপর খারাপ প্রভাব ফেলবে।

যদিও বিষয়টি নিয়ে অভিনেত্রী শ্রীলেখা মিত্র সাফাই গেয়ে বলেছেন, তিনি বাড়ি থেকে সেই ছবি নিয়ে যাননি। অর্থাৎ পক্ষান্তরে তিনি প্রতিবাদী ছাত্রদের ঘাড়ে দায় চাপিয়ে দিয়েছেন। কিন্তু, ভারতের প্রধানমন্ত্রী একটি সাংবিধানিক সম্মানের পদ, সেক্ষেত্রে শুধু ছবি হাতে ধরা নয়, তিনি সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেও দ্বিতীয়বার ইচ্ছাকৃত ভুল করেছেন। তাঁর অনিচ্ছাকৃত এই ত্রুটি হলে তিনি ক্ষমা চাইতে পারতেন। তা না করে তিনি তাঁর ঔদ্ধত্য বজায় রেখেছেন।

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর