এই মুহূর্তে

ইরান-আমেরিকা সংঘাতের জের! মার্চে ‘টক্সিক’ মুক্তি স্থগিত, ‘ধুরন্ধর ২’-এর কী হাল?

নিজস্ব প্রতিনিধি: ইরান-ইজরায়েল সংঘাতের কারণে জুন পর্যন্ত মুক্তি পিছিয়ে গেল কন্নড় সুপারস্টার যশের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘টক্সিক’-এর। যে ছবিটি আগামী ১৯ মার্চ মুক্তির কথা ছিল। কিন্তু মার্কিন-ইরান দ্বন্দ্বের কারণে ছবির মুক্তি স্থগিত করা হয়েছে। ছবিটির মুক্তির জন্যে এখন আগামী ৪ জুন নতুন দিন ধার্য করা হয়েছে। বুধবার (৪ মার্চ) ছবির নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি শেয়ার করে জানিয়েছেন, যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে ছবিটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা রয়েছে, তাই আগামী জুনে মুক্তি পাবে ‘টক্সিক’। বিবৃতিতে বলা হয়েছে, ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ এমন একটি চলচ্চিত্র, যা আমরা বিশ্বব্যাপী দর্শকদের দেখানোর পরিকল্পনা করেছিলাম। ছবিটি ইংরেজি ভাষাতেও মুক্তি পাবে। যার ফলে বিশ্বব্যাপী দর্শকরা প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে পাবেন।

বছরের পর বছর অনেক পরিশ্রমের পর, আমরা ১৯ মার্চ ছবিটির মুক্তির পরিকল্পনা করছিলাম। তবে, মধ্যপ্রাচ্যে, এখন এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে আমরা বিশ্বজুড়ে সম্ভাব্য সর্বাধিক দর্শকদের কাছে পৌঁছতে পারছি না। সেই কারণেই আমরা আমাদের অংশীদার এবং সকল দর্শকদের স্বার্থে, ছবিটির মুক্তির সময়সূচী পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছি। আপনার বোধগম্যতা এবং ধৈর্যের জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনার অব্যাহত ভালবাসা এবং সমর্থনের জন্য উন্মুখ।’ ইতিমধ্যেই ‘কেজিএফ’ অভিনেতা যশ এবং বলিউড অভিনেত্রী কিয়ারা অভিনীত এই ছবিটির কয়েকটি টিজার রিলিজ করেছে। যেখানে যশকে আলাদাই অবতারে দেখা যাচ্ছে। যা দেখে ছবির মুক্তির জন্যে আর অপেক্ষা করতে পারছেন না ভক্তরা। কিন্তু ইরান-ইজরায়েল-আমেরিকার দ্বন্দ্বের মাঝে মার্চে ছবির মুক্তি স্থগিত করল নির্মাতারা।

যদিও ছবির প্রথম টিজারে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল, ঘন জঙ্গলের মধ্যে গাড়িতে একজনের সঙ্গে উদ্দাম যৌন লীলায় মত্ত যশ। যা নিয়ে সমাজে কুপ্রভাব দাবি তুলে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছিল এবং ছবি থেকে ওই দৃশ্য বাদ দিতে বলা হয়েছিল। এছাড়া ছবির কয়েকটি পোস্টারও রিলিজ হয়েছে। যেখানে যশের কোলে কিয়ারার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। যাই হোক, ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ এখন ৪ জুন নতুন তারিখে বিশ্বজুড়ে সিনেমা হলে ইংরেজি এবং ভারতীয় ভাষায় মুক্তির জন্যে নির্ধারিত করা হয়েছে। সুতরাং ১৯ মার্চ মুক্তি পেতে চলা রণবীর সিংহের ‘ধুরন্ধর ২’ নিয়ে আর কোনও সংঘর্ষের ভয় নেই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্মিথ থেকে বিল কসবি, ৯৮তম অস্কারেও নিষিদ্ধ ৬ তারকা, কী অপরাধ করেছিলেন তাঁরা?

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত অমিতাভের ‘সত্তে পে সত্তা’র সহ-অভিনেত্রী মধু মালহোত্রা

ইরানের যুদ্ধের মাঝেই বসছে ‘অস্কার’-এর আসর, ভারতে কবে-কখন-কোথায় দেখা যাবে, জেনে নিন..

প্রাক্তন-বর্তমানকে নিয়েই ৬১তম জন্মদিন সেলিব্রেশন আমিরের, নজর কাড়লেন বিশেষ অতিথি ইরফান

৩৩তম জন্মদিনের আগে হংকংয়ে রণবীর এবং মেয়ের সঙ্গে আলিয়া, ভাইরাল ভিডিও

‘পরের বার সোজা মাথায় গুলি’, গায়ক বাদশাকে হত্যার হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ