Look Back 2024: জেনে নিন, কোন কোন চলচ্চিত্র এ বছর বলিউডের মুখ পুড়িয়েছে?

জেনে নিন, ২০২৪ সালে কোন কোন ছবি বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির মুখ পোড়াল? তালিকায় আছে ১০ টি ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র একটা দিন। বিদায় নিচ্ছে ২০২৪ সাল। আবার শুরু নতুন একটি বছরের। দেখতে দেখতে ২০২৫ সালে আমরা পা রাখতে চলেছি। আবারও পুরোনো সব ব্যথা-দুঃখ ভুলে নতুন করে সবকিছু শুরু করার সুযোগ দেবে নতুন বছর। যাই হোক, এ বছর বলিউড একাধিক ছবি দর্শকদের উপহার দিয়েছে। যার মধ্যে কিছু ছবি বক্সঅফিসে ঝড় তুলেছিল, আবার কিছু ছবি দর্শকদের বিনোদন দিতে ব্যর্থ হয়েছে। বক্সঅফিসে ১০ কোটি ছুঁতেও হাঁপিয়ে উঠেছিল। জেনে নিন, ২০২৪ সালে কোন কোন ছবি বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির মুখ পোড়াল? তালিকায় আছে ১০ টি ছবি। যেখানে বড় বড় তারকারা দুর্দান্ত অভিনয় করেও দর্শকদের বিনোদন দিতে ব্যার্থ হয়েছে। কোনও ছবির কাহিনী পছন্দ হয়নি দর্শকদের, আবার ছবি যে বাজেটে তৈরি হয়েছিল, সেই টাকাও তুলতে ব্যার্থ হওয়ার কারণে ছবি ফ্লপ হয়েছে।

তালিকায় প্রথমেই আছে আলিয়া ভাট এবং বেদাং রায়না অভিনীত ‘জিগরা’। ‘জিগরা’ দর্শকদের তেমন প্রভাবিত করতে পারেনি। বক্সঅফিসে ছবির আয় হয়েছে মাত্র ৫৫ কোটি টাকা, যা বলিউডের কাছে লজ্জাজনক। ছবিটি ৮০ কোটি দিয়ে নির্মিত হলেও তুলতে ছবির বাজেট। না কিনা বিশাল ধাক্কা, যদিও জিগরা নিয়ে একাধিক বিতর্কও উঠেছিল।

বড়ে মিঞা ছোটে মিঞা, এপ্রিল মাসে মুক্তিপ্রাপ্ত ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। ছবিটি নিয়ে অক্ষয় কুমারের ভক্তদেরও অনেক প্রত্যাশা ছিল। কিন্তু অমিতাভ বচ্চন এবং গোবিন্দা অভিনীত বড়ে মিঞা ছোটে মিঞার ধারে কাছেও ছবিটি যেতে পারিনি। ছবিটি এ বছর অক্ষয় কুমারের সবথেকে বিগেস্ট বাজেটের ছবি ছিল। কিন্তু বিশ্বব্যাপী ছবিটি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে ছিল। মাত্র ১০৩ কোটি টাকা আয় করেছিল। এবং বছরের বড় ফ্লপ ছবি হিসেবে চিহ্নিত হয়েছে বড়ে মিঞা ছোটে মিঞা।

কার্তিক আরিয়ান অভিনীত চান্দু চ্যাম্পিয়নও বছরের অন্যতম ফ্লপ ছবি। ভারতের প্রথম প্যারালিম্পিক্স স্বর্ণপদক বিজয়ী মুরলিকান্ত পেটকারের জীবনের উপর ভিত্তি করে ছবিটি তৈরি হয়েছিল। তবে ছবিটি বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ হয়। বিশ্বব্যাপী মোট ৮৮.১৪ কোটি আয় করেছিল এই ছবি। একই সময়ে ‘মাঞ্জা’ মুক্তি পেয়েছিল, কিন্তু বক্সঅফিসে ‘মাঞ্জা’ই সাফল্য পেয়েছিল।

তামিল সুপারস্টার সূরিয়া, ববি দেওল, এবং দিশা পাটানি অভিনীত ‘কাঙ্গুভা’, ৩০০-৩৫০ কোটি টাকা বাজৈটে তৈরি হলেও ১০ দিনও প্রেক্ষাগৃহে রাজত্ব করতে পারেনি। ছবিটি ছিল ববি দেওলের দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ডেবিউ ছবি। কিন্তু ছবিটি দর্শকদের বিনোদন দিতে ব্যার্থ হয়, বিশ্বব্যাপী ছবিটি মাত্র ১০৭ কোটি টাকা আয় করেছিল। এই ছবিটিও ২০২৪ সালের অন্যতম ফ্লপ ছবি।

অজয় দেবগন অভিনীত ‘ময়দান’, বহু বিলম্বের পর এ বছর এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। কিন্তু ছবিটি ভক্তদের থেকে প্রশংসা কুড়োতে ব্যর্থ হয়। ২০০ কোটি বাজেটে তৈরি হলেও বিশ্বব্যাপী মাত্র ৬৮ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছিল এই ছবি। এই ছবিটিও ২০২৪ সালের অন্যতম ফ্লপ ছবি।

অক্ষয় কুমার, রাধিকা মাদান, পরেশ রাওয়াল অভিনীত ‘সারফিরা’ ছবিটি নিয়েও ভক্তদের মধ্যে অনেক প্রত্যাশা ছিল। ছবিটি বিশ্বব্যাপী মাত্র ৩০ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছিল। ছবিটি ছিল তামিল সুপারস্টার সূরিয়ার ‘সোরারাই পোত্রু’-র রিমেক। এই ছবিটিও ২০২৪ সালের অন্যতম ফ্লপ ছবি।

বিষ্ণু বিশাল এবং বিক্রান্তের তামিল চলচ্চিত্র ‘লাল সেলাম’ এ বছরের অন্যতম প্রত্যাশিত ছবি ছিল। ছবিতে মেগাস্টার রজনীকান্তের একটি ক্যামিও ছিল। ৮০-৯০ কোটি টাকা দিয়ে নির্মিত হলেও ছবিটি মাত্র ১৮ কোটি টাকা আয় করেছিল। এটিও ২০২৪ সালের অন্যতম ফ্লপ ছবি।

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত জাহ্নবী কাপুর, রোশন ম্যাথিউ, গুলশান দেবিয়া, আদিল হুসেন অভিনীত ‘উলাজ’ বক্সঅফিসে ব্যার্থ হয়েছে। ছবিটি ৩৫ কোটি টাকা দিয়ে নির্মিত হলেও মাত্র ১১ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে।

সিদ্ধার্থ মালহোত্রা, দিশা পাটানি, এবং রাশি খান্না অভিনীত ‘যোধা’ ৫৫ কোটি টাকা বাজেটে তৈরি হলেও বক্সঅফিসে মাত্র ৩৩ কোটি টাকা আয় করেছিল। তাই এই ছবিটিও ২০২৪ সালের অন্যতম ফ্লপ ছবি।

অজয় দেবগন এবং তব্বু অভিনীত ‘অরন মে কাহান দম থা’ ছবিটিও বছরের অন্যতম প্রত্যাশিত ছবি ছিল। কারণে ছবিতে নব্বই দশকের আইকনিক জুটি অজয় দেবগন এবং তব্বুকে দেখা গিয়েছিল। ছবিটি ১০০ কোটি টাকা দিয়ে তৈরি হলেও মিশ্র পর্যালোচনা পাওয়ার পরে ১২.৯১ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছিল

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে