‘উনি তো সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন’, খোলা মঞ্চে নিজের হিট গানের সঙ্গে নাচলেন মমতা, বিতর্ক তুঙ্গে

ছিলেন সন্ন্যাসী, হয়ে গেলেন বলিউড কুইন। অভিনেত্রী মমতা কুলকার্নির নতুন ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে নেটমহলে। ঠিক কী হয়েছে?

Share:

নিজস্ব প্রতিনিধি: ছিলেন সন্ন্যাসী, হয়ে গেলেন বলিউড কুইন। অভিনেত্রী মমতা কুলকার্নির নতুন ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে নেটমহলে। ঠিক কী হয়েছে? আসলে সম্প্রতি রাজস্থানের জয়পুরে আয়োজিত ‘রাজস্থান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী মমতা। অনুষ্ঠানে অভিনেত্রীকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। মঞ্চে বক্তব্য রাখার পরেই অভিনেত্রী তাঁর ছবির কয়েকটি গানের সঙ্গে নেচে ওঠেন। সেখানে উপস্থিত ছাত্রছাত্রীদের সঙ্গে তাঁকে পা মেলাতে দেখা যায়। তাঁকে ‘ঘটক’ সিনেমার ‘কোই যায়ে তো লে আয়ে’, ‘করণ অর্জুন’ সিনেমার ‘এক মুন্ডা মেরি উমর কা’ এবং ‘সবসে বড়া খিলাড়ি’ সিনেমার ‘লম্বা লম্বা ঘুঙ্গট’ গানে নাচতে দেখা যায়। 

ভিডিওগুলি নেটপাড়ায় ভাইরাল হতেই অভিনেত্রীকে নিয়ে সমালোচনার ধুম উঠেছে। কেননা ভিডিওতে অভিনেত্রীর পোশাক সবার নজর কেড়েছে। তাঁকে একটি বেগুনি বর্ণের জাম্পস্যুটে দেখা গিয়েছে। যেখানে তাঁর পরনে থাকার কথা ছিল, কমলা বর্ণের সন্ন্যাসীর পোশাক। কারণ ২০২৫ সালের জানুয়ারিতে মহাকুম্ভ মেলায় অভিনেত্রী সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সঙ্গমে পিন্ড দান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এরপরেই তিনি ‘শ্রী যামাই মমতা নন্দ গিরি’ নামটি গ্রহণও করেছিলেন। কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর হিসেবে নিযুক্ত হয়েছিলেন। পরবর্তীতে আখড়ার মধ্যে তাঁর এই নিয়োগকে ঘিরে বিতর্কের সৃষ্টি হলে তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন। কিন্তু পরে জানান, আধ্যাত্মিক যাত্রা তিনি চালিয়ে যাবেন। তাই সাধ্বীর গেরুয়া পোশাক ছেড়ে মমতাকে আধুনিক পোশাক দেখে বিতর্ক তুঙ্গে উঠেছে। নেটিজেনরা তাঁকে দেখে অবাক হয়ে গিয়েছেন। তাঁর নৃত্য পরিবেশনা দ্রুতই অনলাইনে ঝড় তুলেছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Jaipur Ishq (@jaipurishq)

কেউ কেউ বলেছেন, ‘মাতা নাচ রাহি হ্যায়’। কেউ আবার বলেছেন, ‘ইনি সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন না? তাহলে কী আবার নায়িকা রূপে ফিরে এলেন?’ আবার একজন প্রশ্ন করেছেন, ‘আপনি সন্ন্যাস পুরোপুরি ছেড়ে দিলেন?’ আবার একজন মশকরা করে বলেছেন, ‘আপনি ফালতু সন্ন্যাস হয়ে গিয়েছিলেন, এখুনি আপনাকে ভাল লাগছে। একে সাধ্বী বানানো যেত না। তিনি খুবই গ্ল্যামারাস এবং গর্জিয়াস।’ ১৯৯০-এর দশকের অন্যতম পরিচিত অভিনেত্রী ছিলেন মমতা কুলকার্নি। কিন্তু কেরিয়ারের শীর্ষে থাকার সম্যেই তিনি বলিউড ছেড়ে দেন। কুখ্যাত অপরাধী দাউদ ইব্রাহিমের সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। মাদক পাচারের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। গ্রেফতারি থেকে বাঁচতে তিনি লন্ডনে পালিয়ে যান। যদিও মমতা তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ২০২৪ সালে বোম্বে হাই কোর্ট তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়ার পর তিনি ওই বছর ডিসেম্বরে দেশে ফেরেন। এরপরেই তিনি আধ্যাত্মিক সাধনায় মন দেন। 

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত