‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

এই বিক্ষোভের কারণে ইয়ো ইয়ো হানি সিংহ তাঁর আসন্ন মিউজিক ট্র্যাক 'মুনলাইট'-এর টিজার প্রকাশ স্থগিত করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা এবং নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে জুন থেকে দিল্লির যন্তর-মন্তরে অনশনে বসেছে ককরোচ জনতা পার্টির নেতা-কর্মীরা। বিক্ষোভে সামিল আইসা ছাত্র সংগঠন। যোগ দিয়েছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। তিনিও প্রায় ২৩ দিন অনশন করেছেন। দেশজুড়ে আন্দোলন রত ছাত্র-ছাত্রীদের সমর্থন জানাচ্ছেন। সোমবার (২০ জুলাই) ‘সংসদ ভবন’ অভিযানের কর্মসূচি ছিল আন্দোলনকারীদের। তাতেই রীতিমতো হুলস্থুল পড়ে যায়। অভিযোগ, সংসদ অভিযানের সময়ে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ, পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে বিক্ষোভকারীরা। যা নিয়ে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন অনেকেই। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সোনাক্ষী সিনহা, স্বরা ভাস্কর, সোনু সুদ, দিলজিৎ দোসাঞ্জ-সহ একাধিক তারকারা। রয়েছেন অরিজিৎ সিংহ, র‍্যাপার-গায়ক হানি সিংহ-ও।

তাঁরাও পড়ুয়াদের দাবিদাওয়া শোনার জন্যে সরকারকে অনুরোধ করেছেন এবং দিল্লি পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হয়েছেন। এই বিক্ষোভের কারণে ইয়ো ইয়ো হানি সিংহ তাঁর আসন্ন মিউজিক ট্র্যাক ‘মুনলাইট’-এর টিজার প্রকাশ স্থগিত করেছেন। ইনস্টাগ্রামে খবরটি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘নতুন গান প্রকাশের আগে আমি এই বিক্ষোভে সামিল প্রতিটি মানুষের অনুভূতিকে সম্মান জানাচ্ছি। তাই ‘মুনলাইট’-এর টিজার প্রকাশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।’ শুধু গানের জন্যে নয়, তরুণ প্রজন্মের নানা প্রতিবাদে পাশে দাঁড়িয়েছেন হানি। এবারেও তাঁর ব্যতিক্রম হলনা। তিনি পোস্টে দেশের তরুণদের সংকল্পের প্রশংসা করেছেন। ভারতের যুবসমাজকে ‘অমর’ বলে অভিহিত করেছেন। ‘মুনলাইট’-এর টিজার ২৪ জুলাই মুক্তি পাবে।

এর আগে অরিজিৎ সিংহ গতকাল সংসদ অভিযানে পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জ নিয়ে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, ‘পড়ুয়াদের মারধর করছে ওরা! দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা হচ্ছে না? নেতা-মন্ত্রীদের বলছি, এ সব কী হচ্ছে ভাই! আপনারা কি এবার নিজেদেরই ভগবান মনে করছেন? সব কিছু মনে রাখা হবে। হর হর মহাদেব! একটা কথা মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র ধ্রুবক।’ এদিকে গতকাল অভিযানে সশরীরে যোগ দিয়েছিলেন অভিনেতা প্রকাশ রাজ, শাবানা আজমিরা। প্রবীণ অভিনেত্রী অসুস্থ হয়েও পড়েছিলেন। সোনাক্ষী সিনহাও ‘চলো সংসদ’ মিছিলের আহত বিক্ষোভকারী দের আবেগঘন ছবি পোস্ট করে উদ্বেগ প্রকাশ করেছেন। দিলজিৎ দোসাঞ্জও এই নৃশংসতার বিরুদ্ধে মুখ খুলেছেন।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত