যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম, বিতর্কের ঝড় উঠতেই মুখ খুললেন রজনীকান্ত

সন্ন্যাসী হোক বা যোগী, তাঁদের পা ছুঁয়ে আর্শীবাদ নেওয়াটা আমার অভ্যাস, তাঁরা বয়সে আমার চেয়ে ছোট হলেও এতে আমার কুন্ঠা নেই। আমি সেটাই করেছি

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর সামনে নতজানু হয় লাখ লাখ মানুষ, আর তিনিই কিনা বয়সে ছোট মন্ত্রীর পা ছুঁলেন, বিষয়টি যেন কিছুতেই মেনে নিতে পারছেন না ভক্তরা। দক্ষিণের বিগেস্ট তারকা রজনীকান্ত। তাঁর একটি ছবির জন্যে কয়েক বছর অপেক্ষা করতে রাজি ভক্তরা, সেই তিনিই কিনা উত্তরপ্রদেশ সফরে গিয়ে যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে তাঁকে প্রণাম করলেন, বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা। সম্প্রতি ‘জেলার’ ছবির প্রচারে উত্তর প্রদেশ সফরে গিয়েছিলেন রজনীকান্ত। সেখানেই বয়সে ছোট উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর পায়ে হাত দেন তিনি। বিশেষত ঘটনাটি প্রকাশ্যে আসে মাত্রই মোদী বিরোধীরা রে রে করে ছুটে আসেন থালাইভার দিকে, ধেয়ে আসে কটাক্ষের বাণ।

অভিনেতা র ভিডিওতে দেখা গিয়েছে, গাড়ি থেকে নেমে যোগী আদিত্যনাথের বাড়িতে নামলেন তিনি।আর আদিত্যনাথকে দেখা মাত্রই তাঁর পা স্পর্শ করেন রজনীকান্ত। আর আদিত্যনাথ একটি ফুলের তোড়া দিয়ে রজনীকান্তকে স্বাগত জানান। ফটোগ্রাফারদের জন্য ছবি তোলেন। এই ভিডিও দেখামাত্রই একজন লেখেন, ‘একজন ৭২ বছর বয়সী মানুষ ৫১ বছর বয়সীর পা ছুঁয়ে প্রণাম করছেন, ভাবতে পারেন? কী অধঃপতন।’ অনেকেই খোঁটা দিয়ে লেখেন, ‘বিজেপি তোষণের জলজ্ব্যান্ত নির্দশন এটি’। অবশেষে এত কটাক্ষের জবাব দিলেন ৭২ বছরের তারকা।

সাফ জানালেন, ‘সন্ন্যাসী হোক বা যোগী, তাঁদের পা ছুঁয়ে আর্শীবাদ নেওয়াটা আমার অভ্যাস, তাঁরা বয়সে আমার চেয়ে ছোট হলেও এতে আমার কুন্ঠা নেই। আমি সেটাই করেছি’। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আদিত্যনাথের পা-ছোঁয়া কাণ্ডে দর্শকদের মন্তব্যের জন্যে তাঁদের ধন্যবাদও জানান অভিনেতা। গত ১০ আগস্ট মুক্তি পেয়েছে রজনীকান্তের জেলার। প্রায় ২ বছর পর অভিনয়ে প্রত্যাবর্তন করে বক্সঅফিসে একেবারে খেল দেখাচ্ছেন অভিনেতা। বিশ্বজুড়ে এই ছবি ইতিমধ্যেই ৫০০ কোটির ব্যবসা পার করে ফেলেছে। যদিও জেলারের একটি গান কাভালাতে তামান্নার নাচে গোটা দেশ তোলপাড়। এদিকে এদিন মন্ত্রীদের সঙ্গে তাঁর সাক্ষাৎকারে উস্কে দিচ্ছে অভিনেতার রাজনীতিতে যোগদানের কথা। এদিন সাংবাদিক বৈঠকে অভিনেতাকে ২০২৪-এর লোকসভা ভোটে দাঁড়াবেন কিনা তিনি, তা প্রশ্ন করা হলে সরাসরি প্রশ্ন এড়ান তারকা।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে