‘সম্রাট পৃথ্বীরাজ’ দেখবেন যোগী, তাঁর জন্যে ব্যবস্থা বিশেষ স্ক্রিনিংয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: অক্ষয় কুমারের আসন্ন ঐতিহাসিক সিনেমা ‘সম্রাট পৃথ্বীরাজ’ আগামী ৩ জুন দেশের সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে এর আগেই অর্থাৎ আগামীকাল লখনউতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীর (Adityanath Yogi) এই ছবি দেখার জন্যে বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে ‘সম্রাট পৃথ্বীরাজ’র (Samrat Prithviraj) টিমের পক্ষ থেকে। অভিনেতা অক্ষয় কুমার, পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী, আদিত্যনাথের পাশাপাশি এই বিশেষ স্ক্রিনিংয়ে যোগ দেবেন এই ছবির নায়িকা মানুষী চিল্লারও। সম্প্রতি এই ছবির নির্মাতাদের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানানো হয়েছে। সম্রাট পৃথ্বীরাজ, মূলত, ঐতিহাসিক যোদ্ধা রাজা পৃথ্বীরাজ চৌহানের জীবন অবলম্বনে চিত্রায়িত করা হয়েছে। আর পৃথ্বীরাজের ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার। আর রাজকুমারী সংযোগিতা চরিত্রে অভিনয় করেছেন চিল্লার।

এই ছবির প্রসঙ্গে অক্ষয় বলেছেন, “শেষ হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবন এবং সাহসিকতার উপর ভিত্তি করে এই ছবিটি নির্মিত করা হয়েছে, যিনি ভারতমাতাকে রক্ষা করতে নিজের শরীরের প্রতিটা ফোঁটা রক্ত ​​ঝরিয়েছিলেন।” এদিকে এই ছবির পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী, মূলতঃ ঐতিহাসিক ছবি নির্মাণের জন্যই খ্যাত। ১৯৯১ সালের টিভি এপিক শো চাণক্য এবং ২০০৩ সালের পিঞ্জর ছবিটি পরিচালনার জন্য সুপরিচিত। ইউপি মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার ছবিটি দেখবেন বিশেষ স্ক্রিনে।

সম্রাট পৃথ্বীরাজ চৌহান, তাঁর পরিবার, দেশ এবং স্বাধীনতার জন্য প্রতিটি ভারতীয়কে কীভাবে বাঁচিয়েছেন, তার একটি জীবন্ত উদাহরণ। চলচ্চিত্র নির্মাতা বলেছেন, “এটি আমাদের কাছে মহান সম্মান যে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী, যোগী আদিত্যনাথ জি আগামীকাল আমাদের চলচ্চিত্রটি দেখবেন।এছাড়া তিনি ভারতমাতার সাহসী পুত্রের জীবনীকে নিয়ে গল্প বানানোর জন্যে আমাদের প্রচেষ্টাকে সম্মান জানিয়েছেন।” আর আজকে অর্থাৎ মঙ্গলবার, এই ছবির টিম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্যেও এই ছবিটি দেখার বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছেন।

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের