‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: প্রথম দিন থেকেই তিনি পড়ুয়াদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন। পড়ুয়াদের মনোবল বাড়াতে ছুটে গিয়েছিলেন দিল্লির যন্তরমন্তরের ধর্না মঞ্চে। এমনকি ২০ জুলাই ‘সংসদ চলো’ অভিযানের দিনেও পড়ুয়াদের সঙ্গে পা মিলিয়ে হেঁটেছিলেন। শনিবার (২৫ জুলাই) দুপুরে পড়ুয়াদের দাবির মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই পড়ুয়াদের কুর্নিশ জানালেন অভিনেতা প্রকাশ রাজ। আন্দোলনকারীদের পাশে থাকার জন্য তাঁকে পাল্টা ধন্যবাদ জানালেন নেটা নাগরিকরা-ও।

এদিন সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে পড়ুয়াদের অভিনন্দন জানিয়ে প্রকাশ রাজ লেখেন, ‘অভিনন্দন আমার প্রিয় ‘আরশোলারা’।  যারা তরুণদের পাশে দাঁড়িয়েছেন, তাদের সবাইকে অভিনন্দন। আপনারা প্রমাণ করেছেন যে, সত্যিই শাসকদের নতজানু করতে পারেন আপনারা।’ লেখার মাঝে তিনটি হার্ট ইমোজিও দিয়েছেন। প্রকাশের ওই পোস্টে বহু নেটা নাগরিক তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন।

এক নেটা নাগরিক অভিনেতাকে প্রশংসায় ভরিয়ে লিখেছেন, ‘একজন প্রকৃত বীর হয়ে সরাসরি মাঠে লড়াই করার জন্য আপনাকে ধন্যবাদ। পুলিশ যখন আপনার গাড়িতে হামলা চালাল, তখন ভেবেছিলাম তারা হয়তো আপনাকে মারধর করবে; কিন্তু আপনি বিন্দুমাত্র বিচলিত হননি বা পালিয়ে যাননি। আপনি নিজের অবস্থানে অটল ছিলেন। সাবাশ, স্যার। আপনাকেও অভিনন্দন।’ আর এক নেটা নাগরিক লিখেছেন, ‘স্যার, এই লড়াইয়ে আপনারও বড় ভূমিকা ছিল। ‘জেন-জি’-র এই সাফল্যে পুরো দক্ষিণ ভারত গর্বিত। আর আপনি তাদের অন্যতম পরামর্শদাতা হিসেবে পাশে দাঁড়িয়েছিলেন।’ এক ‘আরশোলা’ লিখেছেন, ‘স্যার, অনেক ভালবাসা আপনাকে। আমাদের পাশে দাঁড়ানোর জন্য।’

‘অনুপ্রবেশকারীদের বাঁচাতেই এসআইআরের বিরোধিতা করছেন রাহুল’, তোপ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

শনি-সহ ৪ গ্রহের উল্টো চাল! ৩ রাশির জাতকদের হাতে আসবে অজস্র টাকা

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

Jio-র সস্তা রিচার্জ, ১২৩ টাকায় মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস