‘তোমার প্রেগন্যান্সি ভুয়ো, নকল বেবি বাম্প’, ট্রোলারদের মন্তব্যে ক্ষোভ প্রকাশ দীপিকার

আমাদের জীবন সম্পর্কে আপনার কোন ধারণা নেই। আপনারা সেই হতাশ মানুষ যাঁরা জীবনে কখনও কিছুই অর্জন করতে পারেননি। না ভালবাসা, না শান্তি, না সুখ, কাউকে দিতে পেরেছেন আপনারা

Share:

নিজস্ব প্রতিনিধি: গতমাসেই মা হওয়ার সুখবর জানিয়েছিলেন মুম্বইয়ের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কাকার। স্ত্রীর সঙ্গে একগুচ্ছ ছবি দিয়ে পিতৃত্বের ঘোষণা করেছেন দীপিকা কাকারের স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিম। কিন্তু এরপরেই তীব্র ট্রোলের মুখে পড়েছেন জনপ্রিয় দম্পতি। নেটিজেনরা দাবি করছেন, অভিনেত্রীর প্রেগন্যান্সির খবর ভুয়ো। এবার নেটিজেনদের মুখ বন্ধ করলেন অভিনেত্রী নিজে।

রবিবার একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, তাঁর স্বামী অনেক কিছু করছেন তাঁর জন্যে। আপনারা কতটা নেতিবাচকতা ছড়াতে পারেন, আমরাও দেখব? আমাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়েও আপনারা নেগেটিভ কথাবার্তা ছড়িয়েছেন। আর কত নেগেটিভিটি ছড়াবেন! আমি একজন সার্টিফাইড ড্রামা কুইন। বড় হও বন্ধুরা, আপনারা যেভাবে আমার গর্ভাবস্থা নিয়ে মন্তব্য করছেন তাতে সত্যই বিরক্তি হচ্ছি! আপনারা এমনও বলছেন যে, আমার বেবি বাম্প নকল! আমার প্রেগনেন্সি নিয়ে প্রশ্ন করছেন? আমি কি করছি? আপনারা একজন গর্ভবতী মহিলাকে এসব কথা বলছেন, এটা কি ঠিক)?”

দীপিকা আরও বলেছেন, “আমাদের জীবন সম্পর্কে আপনার কোন ধারণা নেই। আপনারা সেই হতাশ মানুষ যাঁরা জীবনে কখনও কিছুই অর্জন করতে পারেননি। না ভালবাসা, না শান্তি, না সুখ, কাউকে দিতে পেরেছেন আপনারা।” তিনি আরও উল্লেখ করেছেন যে, তিনি এমন লোকদের সম্পর্কে কথা বলছেন যারা তাঁর সম্পর্কে ভুল কথা বলে, তাঁর গর্ভাবস্থা এবং শোয়েবের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন করছেন।” দীপিকা বলেন, শোয়েব কঠোর পরিশ্রম করে, এবং তিনি সবসময় তাঁর জন্য যথেষ্ট করেন। তিনি একটি সিরিয়ালের জন্যে যা পরিশ্রম করে তা সত্যই অভাবনীয়। ২০১৮ সালে দীপিকা শোয়েবকে বিয়ে করেন।

ভাইফোঁটায় সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর