ছেলের ১ বছরের মধ্যেই দ্বিতীয়বার বাবা-মা হলেন যুবরাজ-হেজেল

মেয়ের বাবা হলেন যুবরাজ সিং, তাঁদের প্রথম সন্তান পুত্র। প্রাক্তন পঞ্জাব কিংস ব্যাটসম্যান তাঁর নবজাতকের নাম দিয়েছেন ওরিয়ন কিচ সিং। ছেলের একবছর পরেই আবারও মা হলেন হেজেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী মুশকিল, চলতি বছরে সংবাদমাধ্যমে সেলিব্রিটিদের দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা বা সন্তান প্রসবের খবরে জেরবার। বিষয়টি রীতিমতো ট্রেন্ডিং। বর্তমানে বিয়ের আগেই সন্তান অভিনেত্রীদের মা হওয়ার কথা অন্যতম ট্রেন্ডিংয়ে রয়েছে, পাশাপাশি দ্বিতীয়বার মা হওয়ার সুখবরও দিয়েছেন একাধিক অভিনেত্রীরা। এবার দ্বিতীয়বার বাবা হওয়ার কথা ঘোষণা করলেন স্বনামধন্য প্রাক্তন ক্রিকেট তারকা যুবরাজ সিং। সম্প্রতি যুবরাজ এবং তাঁর অভিনেত্রী স্ত্রী হ্যাজেল কিচ তাঁদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানালেন। সুখবরটি ক্রিকেটার একটি আরাধ্য পোস্টের মাধ্যমে সবাইকে জানালেন। পোস্টের সঙ্গে ক্যাপশনে তিনি লিখলেন, “নিদ্রাহীন রাতগুলি অনেক বেশি আনন্দময় হয়ে উঠেছে কারণ আমরা সম্প্রতি আমাদের ছোট্ট রাজকন্যা অরাকে স্বাগত জানিয়েছি। তাঁর আগমনে আমাদের পরিবারকে সম্পূর্ণ হল।” দিন কয়েক আগেই দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন আন্তর্জাতিক সঙ্গীতশিল্পী রিহানা।

এছাড়াও কিছুদিন আগে দ্বিতীয় সন্তানের আগমনের কথা জানিয়েছালেন, আমেরিকান প্রাক্তন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। এবার দ্বিতীয়বার বাবা হওয়ার সুখ পেলেন যুবরাজ। বছর কয়েক আগেই ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে এখন সুস্থ। এদিন যুবরাজের পোস্টটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে ভক্ত এবং সেলিব্রিটিরা তাঁদের অভিনন্দন জানাতে শুরু করে। সানিয়া মির্জা এবং হরভজন সিং রেড হার্ট ইমোজি দিয়ে যুবরাজ কে ভালোবাসা জানিয়েছেন। অন্যদিকে, রিচা চাড্ডা লিখেছেন, “প্রেম করার মতো নয় কি?, ঈশ্বর আশীর্বাদ করুন”। একজন ব্যবহারকারী লিখেছেন, “শুভেচ্ছা পাজি”, অন্য একজন ভক্ত মন্তব্য করেছেন, “অভিনন্দন ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে অনেক সুখ এবং সমৃদ্ধি দিক”।

মেয়ের বাবা হলেন যুবরাজ সিং, তাঁদের প্রথম সন্তান পুত্র। প্রাক্তন পঞ্জাব কিংস ব্যাটসম্যান তাঁর নবজাতকের নাম দিয়েছেন ওরিয়ন কিচ সিং। ছেলের একবছর পরেই আবারও মা হলেন হেজেল। ২০২২ সালের জানুয়ারিতে জন্মগ্রহণ করেছে তাঁদের প্রথম সন্তান।যুবরাজ সিং এবং হ্যাজেল কিচ বিয়ে করেন ২০১৬ সালের ৩০ শে নভেম্বর৷ ফতেহগড় সাহেব গুরুদ্বারে অনুষ্ঠিত একটি ঐতিহ্যবাহী আনন্দ কারাজ অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন জনপ্রিয় তারকা দম্পতি৷ হ্যাজেল কিচ ২০১১ সালের হিট ফিল্ম বডিগার্ডে করিনা কাপুরের বন্ধুর ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। যেটিতে সালমান খানও অভিনয় করেছিলেন। এছাড়াও হেজেল আমির খানের মেয়ে ইরা খান পরিচালিত ইউরিপিডেস মেডিয়াতেও অভিনয় করেছিলেন। ২০১৩ সালে, তিনি বিগ বস রিয়েলিটি শো-এর সিজন 7-এও অংশ নিয়েছিলেন। অন্যদিকে প্রাক্তন ক্রিকেট তারকা যুবরাজ তাঁর ক্রিকেট কেরিয়ারে ৪০ টেস্ট ম্যাচ, ৩০৪টি ওয়ানডে এবং ৫৮ টি টি-টোয়েন্টি খেলেছেন। তিনি ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে