মা হচ্ছেন সোনাক্ষী! প্রকাশ্যে স্ত্রীর ‘স্ফীতোদর’ স্পর্শ, তবে কী গুজবে সিলমোহর দিলেন জাহির?

তাতে দেখা গিয়েছে যে, জাহির সোনাক্ষীর পেটে হাত দিয়ে বলছেন সাবধানে। আসলে মাস কয়েক ধরেই সোনাক্ষীর গর্ভাবস্থার গুজব রটছে। আর সেই গুজবেরই কৌতুকপূর্ণ প্রতিক্রিয়া জানালেন জহির

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের সবচেয়ে হাসিখুশি মজার দম্পতি হিসেবে পরিচিত সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। ২০২৪ সালে অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে ৭ বছরের দীর্ঘ প্রেমিক জাহির ইকবালকে বিবাহ করেছেন সোনাক্ষী। যদিও হিন্দু হয়ে মুসলিমকে বিয়ে করা নিয়ে চরম কটাক্ষের মুখে পড়েছিলেন সোনাক্ষী সিনহা। কিন্তু তাতে একেবারেই কর্ণপাত না করে দিব্য জাহিরকে নিয়ে সুখে ঘর-সংসার করছেন অভিনেত্রী। মাঝে মধ্যেই মজার মজার প্রাঙ্কের ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। আর ভক্তরাও বেশ মজা পান। তবে শুধু বাড়িতে নয়, মোটামুটি সব জায়গাতেই দুজন দুজনকে প্র্যাঙ্ক করে থাকেন।

গতকাল রমেশ তৌরানির দিওয়ালি পার্টিতেও সোনাক্ষীর প্রেগনেন্সির গুজব নিয়ে প্র্যাঙ্ক করতে দেখা গেল জাহিরকে। ইতি মধ্যেই বলিউডে দিওয়ালি সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগে সেলিব্রটি ডিজাইনার মণিশ মলহোত্রার বাড়িতে আয়োজিত দিওয়ালির জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা। গতকাল মুম্বইয়ে রমেশ তৌরানির দীপাবলি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন একাধিক বলিউড সেলিব্রিটি। ছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং জহির ইকবালও। পাপারাজ্জিদের জন্য তাঁরা পোজও দিয়েছেন। সেখানেই জাহির একটি অবাক কাণ্ড করে বসেন। যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। তাতে দেখা গিয়েছে যে, জাহির সোনাক্ষীর পেটে হাত দিয়ে বলছেন সাবধানে। আসলে মাস কয়েক ধরেই সোনাক্ষীর গর্ভাবস্থার গুজব রটছে। আর সেই গুজবেরই কৌতুকপূর্ণ প্রতিক্রিয়া জানালেন জহির।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ভিডিওতে, সোনাক্ষীকে ফটোগ্রাফারদের জন্য পোজ দেওয়ার জন্য প্রস্তুত হতে দেখা যাচ্ছে, তখনই জাহির তাঁকে অনুসরণ করে মজা করে বলছেন, “সাম্ভাল কে (সাবধানে থেকো)।” জাহিরের এই মন্তব্য সোনাক্ষীকে এক মুহুর্তের জন্য হতবাক করে দেয়। তারপর সোনাক্ষী হাসিতে ফেটে পড়েন। একসঙ্গে পোজ দেওয়ার সময়, জাহির মজা করে সোনাক্ষীর পেটে হাত রাখেন, এবং গর্ভাবস্থার গুঞ্জন নিশ্চিত করার ভান করেন। এরপর সোনাক্ষী তাৎক্ষণিকভাবে জোরে জোরে তার নাম চিৎকার করে প্রতিক্রিয়া জানান এবং দুজনেই হাসিতে ফেটে পড়েন। তবে এরপর জহির পাপারাজ্জিদের স্পষ্ট করে বলেন যে, এটি সম্পূর্ণ মজার। গত ১৪ অক্টোবর মুম্বইয়ের একটি অনুষ্ঠানে সোনাক্ষীর ভিডিও পোস্ট হওয়া মাত্রই আবারও তাঁর গর্ভাবস্থার গুঞ্জন শুরু হয়। যেখানে লাল ঐতিহ্যবাহী পোশাকে অভিনেত্রীকে অসাধারণ দেখাচ্ছিল কিন্তু নেটিজেনরা মনে করেছিলেন যে তিনি গর্ভবতী। কেউ কেউ দম্পতিকে অভিনন্দনও জানিয়েছেন। সেই ঘটনারই এমনভাবে প্রতিক্রিয়া জানালেন সোনাক্ষীর স্বামী।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের