‘আমাকে ফাঁসানো হয়েছে’, পর্ন কাণ্ডে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী গহনা বশিষ্ঠের

Share:

নিজস্ব প্রতিনিধি: পর্ন কাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুম্বই পুলিশের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয় অভিনেত্রী গহনা বশিষ্ঠের বিরুদ্ধে। এরপরই জামিন চেয়ে আদালতের দারস্থ হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু গত মাসেই মুম্বইয়ের এক আদালত অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিতে অস্বীকার করেছিল গহানাকে।

সম্প্রতি গহনার বিরুদ্ধে দ্বিতীয়বার করা এফআইআর-এ সুপ্রিম কোর্ট থেকে স্বস্তি পাওয়ার পর আজ বৃহস্পতিবার তদন্তকারী সংস্থার সামনে হাজিরা দেন গহনা। অভিনেত্রীকে তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে আদালত। মূলত, পর্ন মামলায় গ্রেফতারি এড়াতে গহনা বশিষ্ঠ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি প্রথম থেকেই বলে এসেছি সত্যের জয় হবেই এবং আমি খুব খুশি যে আমি সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছি। আমি মনে করি যে আমি সবসময় ঠিক ছিলাম এবং আমি যা করেছি তা সঠিক ছিল, এজন্য আমার সাথে ভাল জিনিস ঘটছে।’

তিনি আরও বলেছেন, ‘আমি কখনও প্রতারণা বা প্রতারিত হইনি। আমি কখনও কারও টাকা নেইনি। আমাকে ফাঁসানো হয়েছে। আমি জানি শেষ পর্যন্ত আমারই জয় হবে।’

উল্লেখ্য, পর্ন মামলায় প্রায় দুমাস পরে সোমবার জামিন পান রাজ কুন্দ্রা। জেল থেকে বেরোনোর পর ২৪ ঘন্টাও কাটতে পারেনি, ফের এক বিপাকে পড়লেন শিল্পার স্বামী। তাঁর কাছ থেকে একশোরটিরও বেশি পর্ন ভিডিও উদ্ধার হয়েছে। এগুলি নয় কোটি টাকায় বিক্রি করার পরিকল্পনা ছিল রাজের, এমনি বিষ্ফোরক অভিযোগ করেছে মুম্বই পুলিসের ক্রাইম ব্রাঞ্চ।

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিতর্কের মুখে ছবির কাহিনী, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

আজ যাদবপুর 8B মোড়ে বন্দেমাতরম গাইবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অভিষেকের অফিসে ‘অবৈধ’ বিলবোর্ড খুলতে বাধা দেওয়ায় গ্রেফতার ১৩,দায়ের FIR

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার