Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘আসাদো’র স্বাদ পেতে ৯০০ কেজি গরুর মাংস নিয়ে কাতারে মেসিরা

প্রিয় খাবার বানানোর জন্য নিয়ে আসা হয়েছে বিশেষ রাঁধুনিও।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: আর্জেন্টিনাবাসীর কাছে প্রাণের চেয়েও প্রিয় খাবার হল ‘আসাদো’। বিভিন্ন সাইজের মাংস ও সসেজ মিশিয়ে গ্রিলের মাধ্যমেই তৈরি হয় ওই লোভনীয় খাবার। লিওনেল মেসিরা কোনও দেশে গেলে খাদ্যতালিকায় জ্বলজ্বল করে ‘আসাদো’। এবার মধ্যপ্রাচ্যের দেশ কাতারেও বিশ্বসেরা হওয়ার লড়াইয়ের সঙ্গে সঙ্গে যাতে ঘরের খাবারের স্বাদ পাওয়া যায় তার জন্য ৯০০ কেজি গরুর মাংস নিয়ে এসেছে মেসিরা। সেই সঙ্গে প্রিয় খাবার বানানোর জন্য নিয়ে আসা হয়েছে বিশেষ রাঁধুনিও।

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়েই কাতার বিশ্বকাপ অভিযান শুরু করছে মেসিরা। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটের সময়ে। গ্রুপে আর্জেন্টিনার বাকি দুই প্রতিপক্ষ হল মেক্সিকো ও পোল্যান্ড। ২৭ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে ও পয়লা ডিসেম্বর পোল্যান্ডের মুখোমুখি হবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার কাতার পৌঁছেছেন মেসিরা। উঠেছেন একটি ছাত্রাবাসে। মূলত বিফ বারবিকিউ খাওয়ার লোভেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাতারে যেহেতু শুঁয়োরের মাংস নিষিদ্ধ তাই যাতে খাবারের ক্ষেত্রে কোনও অসুবিধা না হয়, তার দিকে বিশেষ নজর রেখেছে টিম ম্যানেজমেন্ট। কয়েক হাজার কিলোমিটার দূরে থেকেও যাতে প্রিয় খাবার ‘আসাদো’র স্বাদ পেতে পারেন মেসি-ডি মারিয়ারা তার জন্য ৯০০ কেজি গরুর মাংস সঙ্গে আনা হয়েছে। উল্লেখ্য, সারা বিশ্বে গরুর মাংস উৎপাদন, রফতানি এবং ব্যবহারের নিরিখে শীর্ষ অবস্থানে রয়েছে উরুগুয়ে ও আর্জেন্টিনা।

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?