অযাচিত অর্থ আয় নাকি অত্যধিক ব্যয়-কেমন কাটবে লক্ষ্মীবার?

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬। কেমন কাটবে রাশিচক্রের সকল রাশির দিন। জেনে নিন বিস্তারিত। 

মেষ- কর্মক্ষেত্রে মানসিক চাপ বজায় থাকবে। উদ্বেগের মধ্যে দিয়ে কিছু অর্থ আসবে তবে কিছু আর্থিক ক্ষতিও হবে। কোনও ঘটনা ভুল বোঝাবুঝি ও মানসিক শান্তি নষ্ট করব। বাইরে বেড়াতে যেতে পারেন।

বৃষ- মানসিক দিক থেকে বিব্রতবোধ করলেও কর্ম ও আর্থিকক্ষেত্র শুভ ইঙ্গিত থাকবে। গৃহশান্তি নষ্ট হবে। কারও সঙ্গে অযথা মনোমালিন্য হতে পারে। অবাঞ্ছিত কোনও ঘটনা মানসিক আনন্দ নষ্ট করবে। কোনও দ্রব্য অথবা অযাচিত কিছু অর্থ লাভ হবে।

মিথুন- মানসিক উদ্বেগের মধ্যে দিনের বেশিরভাগ সময় কাটবে। কর্মক্ষেত্র নৈরাশ্যের সৃষ্টি করবে। আয় যাই হোক না কেন, দেনা করতে হতে পারে। কোনও কাছের আত্মীয়ের সঙ্গে মতবিরোধ দেখা দেবে। গৃহে আত্মীয়ের আগমন অযথা ব্যয় বৃদ্ধি করবে। কোনও তীর্থ ভ্রমণ হতে পারে।

কর্কট –মানসিক দিক থেকে সাময়িক বিষণ্ণতা ও দুশ্চিন্তার মধ্যে কাটবে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ ও আর্থিক দিক কিছুটা উন্নতি হবে। গৃহে শান্তির অভাব ও কারও সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হবে। পুরনো কোনও বন্ধু স্থানীয় ব্যক্তির সঙ্গে হঠাৎ যোগাযোগ হবে। কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। কোনও ব্যাপারে আপনাকে অকারণ দোষারোপ মানসিক শান্তি বিঘ্নিত করবে।

সিংহ –কর্মক্ষেত্র নতুন যোগাযোগ ও আয় বৃদ্ধি করবে। কোনও গুণের জন্য প্রশংসিত হবেন। বন্ধু কিংবা আত্মীয়ের বাড়িতে অল্প সময়ের জন্য যেতে পারেন। খুব কাছের আত্মীয়ের ব্যাপারে উৎকণ্ঠা বাড়তে পারে। কোনও অশুভ সংবাদ পেতে পারেন। ডান হাতে আঘাত পাওয়ার সম্ভাবনা। কোনও মন্দির অথবা তীর্থ ভ্রমণযোগ।

কন্যা-কর্মক্ষেত্রে যোগাযোগ ও কর্মচাপ বৃদ্ধি পেলেও দিনের অধিকাংশ সময় মানসিক দিক থেকে বিব্রত বোধ করবেন। আত্মীয় বা বন্ধু সঙ্গে আনন্দ বৃদ্ধি, গৃহে আত্মীয়ের আগমন ও ব্যয় বৃদ্ধি। কারও সাথে মতবিরোধ এবং পুরনো বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে যোগাযোগ হবে। আর্থিক সচ্ছলতা বর্তমান থাকবে। তবে শারীরিক অস্বস্তির লক্ষ্মণ আছে।

তুলা- কর্ম ও আর্থিকক্ষেত্র আনন্দ বৃদ্ধি করলেও শারীরিক দিক থেকে অস্বস্তিবোধ করবেন। হঠাৎ কোনও কারণে আর্থিক ক্ষতি এবং কাছের কোনও প্রিয়জনের জন্য অশান্তি ভোগের আশঙ্কা। ছোট কোনও ঘটনাকে কেন্দ্র করে সাময়িক মানসিক শান্তি নষ্ট হবে।

বৃশ্চিক –কর্মক্ষেত্রে সবিশেষ কোনও পরিবর্তন না হলেও কোনও যোগাযোগ হতে পারে। উদ্বেগের মধ্যেও অর্থ আসবে। অতিরিক্ত ব্যয়, অযথা ক্ষতি, কথার দোষে অশান্তির সৃষ্টি এবং অযথা কোনো ঘটনা মানসিক শান্তি নষ্ট করতে পারে। গৃহে অতিথির আগমন, শুভকর্মে অর্থব্যয়, দেবালয় ভ্রমণ এবং শারীরিক আমেজ নষ্ট হবে।

ধনু – দিনটা অনুকূল। মানসিক দিক থেকে প্রায় সময়ই বিব্রত বোধ করতে পারেন। সামান্য আয় বাড়বে তবে ব্যয় চাপ কমবে না। আত্মীয়ের আগমনে ব্যয় বৃদ্ধি। কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ। অযাচিত কিছু অর্থাগম। আপনার বিরুদ্ধে কেউ সমালোচনা করতে পারে। কোনও গুণের জন্য সমাদৃত এবং কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন।

মকর- কর্মক্ষেত্রে কোনও নতুন যোগাযোগ উৎসাহিত করতে পারে। চলার মতো অর্থাগমের পথ প্রসন্ন। অপ্রত্যাশিত কিছু অর্থও পেতে পারেন। আয় হবে উদ্বেগের মধ্য দিয়ে। পারিবারিক ব্যাপারে বিরক্তিবোধ। কারও সঙ্গে কথা কাটাকাটি ও মতবিরোধ। পুরনো কোনও বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ। কোথাও আতিথ্য গ্রহণ। বয়স্ক ব্যক্তির সাহায্য লাভ। কোনও ঘটনায় মন ক্ষুব্ধ হয়ে উঠবে।

কুম্ভ- কর্মক্ষেত্রে লক্ষণীয় কোনও পরিবর্তন না ঘটলেও সামান্য আয় বৃদ্ধি। নতুন কোনও যোগাযোগ উৎসাহিত করবে। কারও সঙ্গে মতবিরোধজনিত অশান্তি সৃষ্টি। স্বজন বিষয়ে দুর্ভাবনা। গৃহে নতুন কারও আগমন। বিশেষ কোনও গুণ থাকলে সমাদৃত। দেবালয় ভ্রমণ।

মীন- শারীরিক অস্বস্তি ও মানসিক চাপ দিনের অধিকাংশ সময়কে বিব্রত করে তুলবে। কর্ম ও আর্থিক ক্ষেত্র কিছুটা উদ্দীপনা বৃদ্ধি করবে। পারিবারিক কিংবা পারিপার্শ্বিক কোনও ঘটনা সাময়িক মানসিক শান্তি নষ্ট করবে। কোনও বয়স্ক ব্যক্তির সহায়তা লাভ। কার্য কারণে প্রশংসিত হবেন। কোনও মঠ কিংবা মন্দির ভ্রমণ হবে। আত্মীয়ের গৃহে বেড়াতে যাবেন। টুকটাক আঘাত ও রক্তপাত যোগ।

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?