আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আজকের রাশিফল: মানসিক বিষণ্ণতা নাকি আর্থিক টান, কেমন যাবে মেষ থেকে মিনের দিন?

নিজস্ব প্রতিনিধি : আজ রবিবার, ৩ মে, ২০২৬। কেমন কাটবে রাশিচক্রের সকল রাশির দিন। জেনে নিন-

মেষ: শুভ-অশুভ মিলিয়ে মিশ্র দিন। পারিবারিক কলহ ও মতবিরোধজনিত অশান্তি মানসিক শান্তির অন্তরায় হবে। আর্থিকটান থাকলেও প্রয়োজনীয় অর্থ হাতে আসবে। কর্মক্ষেত্র চলনসই। দূর আত্মীয়ের সম্পর্কে কোনও অশুভ সংবাদ পেতে পারেন। কোনও ঘটনা মানসিক বিষণ্ণতার সৃষ্টি করবে। স্বাস্থ্য গোলমাল করবে। অন্য কোথাও অনুষ্ঠানে যোগদান করবেন। উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ ও পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে। মঠ কিংবা মন্দির ভ্রমণ হবে।

বৃষ : প্রবলভাবে মানসিক চঞ্চলতা দেখা দেবে। কর্মক্ষেত্র আগের তুলনায় চিন্তামুক্ত ও নতুন যোগাযোগ বাড়বে। প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। কোনও ঘটনা সাময়িক দুশ্চিন্তার সৃষ্টি করবে। কোনও কাজের জন্য প্রশংসা লাভ করবেন। কোনও দেবালয় ভ্রমণ হবে। গৃহে নতুন কারও আগমন ঘটবে।

মিথুন : কর্মক্ষেত্রের পরিবেশ মানসিক চাপ বৃদ্ধি করবে। উদ্বেগের মধ্যে দিয়ে কিছু অর্থ আসবে, আর্থিক ক্ষতিও হবে। কোনও ঘটনা ভুল বোঝাবুঝি ও মানসিক শান্তি নষ্ট করবে। বাইরে বেড়াতে যেতে পারেন। বাড়িতে আত্মীয়ের আগমন ও পরিচিতের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হতে পারে। অপ্রত্যাশিত অর্থ হাতে আসবে।

কর্কট : মানসিক দিক থেকে বিব্রতবোধ করলেও কর্ম ও আর্থিকক্ষেত্র কিছুটা শুভ ইঙ্গিত বহন করছে। গৃহশান্তি নষ্ট। কারও সঙ্গে অযথা মনোমালিন্য। অবাঞ্ছিত কোনও ঘটনা মানসিক আনন্দ নষ্ট করবে। কোনও গুণের জন্য সম্মানলাভ করবেন। কোনও দ্রব্য অথবা অযাচিত কিছু অর্থ লাভ হবে।

সিংহ : মানসিক উদ্বেগের মধ্যে দিনের অধিকাংশ সময় কাটবে। কর্মক্ষেত্র নৈরাশ্যের সৃষ্টি করবে। দেনা করতে হতে পারে। কোনও নিকট আত্মীয়ের সঙ্গে মতবিরোধ দেখা দেবে। গৃহে আত্মীয়ের আগমন ব্যয় বৃদ্ধি করবে। কোনও তীর্থ বা নিকট ভ্রমণ হতে পারে। ধর্মীয় মনোভাব ও আধ্যাত্মিক আলোচনায় অংশগ্রহণ করবেন।

কন্যা : মানসিক দিক থেকে সাময়িক বিষণ্ণতা ও দুশ্চিন্তার মধ্যে কাটবে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ ও আর্থিক দিক কিছুটা উন্নত হবে। গৃহে শান্তির অভাব ও কারও সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হবে। পুরনো কোনও বন্ধু স্থানীয় ব্যক্তির সঙ্গে হঠাৎ যোগাযোগ হবে। কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। কোনও ব্যাপারে অকারণ দোষারোপ মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে।

তুলা : কর্মক্ষেত্র নতুন যোগাযোগ ও আয় বৃদ্ধি করবে। কোনও গুণের জন্য প্রশংসিত হবেন। বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে স্বল্পকালীন অবস্থান মানসিক উৎফুল্লতা বৃদ্ধি করবে। অতি নিকট আত্মীয়ের ব্যাপারে উৎকণ্ঠা বাড়তে পারে। কোনও অশুভ সংবাদ পেতে পারেন। ডান হাতে আঘাত প্রাপ্তির সম্ভাবনা।

বৃশ্চিক : কর্মক্ষেত্রে যোগাযোগ ও কর্মচাপ বৃদ্ধি পেলেও দিনের অধিকাংশ সময় মানসিক দিক থেকে বিব্রত বোধ করবেন। আত্মীয় বা বন্ধু সঙ্গে আনন্দ বৃদ্ধি, গৃহে আত্মীয়ের আগমন ও ব্যয় বৃদ্ধি হতে পারে। কারও সঙ্গে মতবিরোধ এবং পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে। আর্থিক সচ্ছলতা বর্তমান থাকবে। তবে শারীরিক অস্বস্তির লক্ষ্মণ আছে।

ধনু : কর্ম ও আর্থিকক্ষেত্র আনন্দ বৃদ্ধি করলেও শারীরিক দিক থেকে অস্বস্তিবোধ করবেন। হঠাৎ কোনও কারণে আর্থিক ক্ষতি এবং নিকট কোনও প্রিয়জনের জন্য অশান্তি ভোগের আশঙ্কা রয়েছে। ছোট কোনও ঘটনাকে কেন্দ্র করে সাময়িক মানসিক শান্তি নষ্ট হবে। গৃহে আত্মীয় কিংবা বন্ধুর আগমন ঘটবে।

মকর : কর্মক্ষেত্রে সবিশেষ কোনও পরিবর্তন না হলেও কোনও যোগাযোগে আলোকপাত করতে পারে। উদ্বেগের মধ্যেও অর্থ আসবে। অতিরিক্ত ব্যয়, অযথা ক্ষতি, কথার দোষে অশান্তির সৃষ্টি এবং অযথা কোনও ঘটনা মানসিক অশান্তির সৃষ্টি করবে। বাড়িতে অতিথির আগমন, শুভকর্মে অর্থব্যয়, মন্দিরে ভ্রমণ এবং শারীরিক আমেজ নষ্ট হবে।

কুম্ভ : যোগাযোগের পক্ষে দিনটা অনুকূলে। মানসিক দিক থেকে প্রায় সময়ই বিব্রত বোধ করবেন। সামান্য আয় বাড়বে তবে ব্যয়ের ক্ষেত্রে চাপ কমবে না। আত্মীয়ের আগমনে ব্যয় বৃদ্ধি। কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ। অযাচিত কিছু অর্থাগম।

মীন : কর্মক্ষেত্রে চলনসই। চলার মতো অর্থাগমের পথ প্রসন্ন। অপ্রত্যাশিত কিছু অর্থও পেতে পারেন। আয় হবে উদ্বেগের মধ্য দিয়ে। পারিবারিক ব্যাপারে বিরক্তিবোধ। পুরনো কোনও বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ হতে পারে। কোথাও আতিথ্য গ্রহণ।

Published by:

Share Link:

More Releted News:

খাপ্পার রাজযোগের কোপ, ভাগ্যচক্রে বিপদের মেঘ, সতর্ক থাকতে হবে ৪ রাশির জাতকদের

জ্যৈষ্ঠের শেষ থেকে বুধের উল্টো গতি শুরু, মালামাল হবেন ৪ রাশির জাতকরা

শনির কুদৃষ্টি, রাস্তায় ধীর গতিতে গাড়ি চালান, দুর্ঘটনার সম্ভাবনা, পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হবে…

আজকের রাশিফল: জীবনে কঠিন চ্যালেঞ্জ আসবে, পালিয়ে নয়, মুখোমুখি হয়ে সমাধান করুন…

মঙ্গল-বৃহস্পতির মিলনে ‘লাভ’ যোগের সৃষ্টি, উন্নতির পথ প্রশস্ত হবে ৪ রাশির জাতকদের

আজ মানসিক চাপ ভোগাবে, কর্মক্ষেত্রে অশান্তি, বিদেশে ভ্রমণের সুযোগ…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ