সপ্তাহের শুরুতেই বুধাদিত্য রাজযোগ, কী আছে ভাগ্যে?

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি সপ্তাহে শুরুতেই তৈরি হয়েছে অত্যন্ত শুভযোগ। সূর্য ও বুধ একসঙ্গে তৈরি করে এই যোগ। এই সপ্তাহে বৃষ রাশিতে পাশাপাশি অবস্থান করেছে এই যোগ। অর্থাৎ বুধ ও সূর্য একসঙ্গে থেকে তৈরি করছে বুধাদিত্য রাজযোগ। পাশাপাশি আগামী ৬ জুন বুধ বৃষ রাশি ছেড়ে মিথুনে প্রবেশ করলে বুধাদিত্য রাজযোগ শেষ হবে। ওই দিনই সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ফলে ২ জুন থেকে ৮ জুন আর্থিকভাবে উন্নতি করবেন কয়েকটি রাশির জাতক-জাতিকারা। কাদের ভাগ্য খুলতে চলেছে জেনে নিন। এই সপ্তাহে কী আছে কোন রাশির ভাগ্যে?

মেষ-  সার্বিক ভাবে ভালো কাটবে। সপ্তাহের শুরুতে আর্থিক পরিস্থিতি এবং কেরিয়ারে উন্নতি। দূর ভ্রমণের যোগ রয়েছে।সপ্তাহের মাঝে ঠান্ডা লাগার প্রবণতা।

বৃষ- সপ্তাহের শুরুতে অসুস্থতা বাড়তে পারে। ধনপ্রাপ্তির ইঙ্গিত রয়েছে। সপ্তাহের মাঝে কর্মজীবনে উন্নতির সম্ভাবনা। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ। সপ্তাহের শেষের পাওনা টাকা পাওয়ার সম্ভাবনা।

মিথুন- সপ্তাহের শুরুতে মানসিক অস্থিরতা। কোনও হঠকারী সিদ্ধান্ত না নেওয়া উচিত। কর্মক্ষেত্রে কাজের চাপ এবং গুরুত্ব বাড়বে। সপ্তাহের মাঝে আয় বাড়বে, সঙ্গে খরচও বাড়বে। সপ্তাহের গুরুজনের শারীরিক অবস্থার অবনতি হতে পারে।

কর্কট- কর্মক্ষেত্রের অচলাবস্থা কাটতে পারে। অর্থপ্রাপ্তির ইঙ্গিত রয়েছে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। সপ্তাহের মাঝে হজমের সমস্যা হতে পারে। বন্ধুকে আর্থিক সাহায্য করতে পারেন। ধর্মীয় কাজে মন বাড়বে।

সিংহ- অর্থপ্রাপ্তির যোগ। আটকে যাওয়া কাজ ফের চালু হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। বিয়ের কথা এগোতে পারে। শরিকি দ্বন্দ্ব মিটে যাবে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা। পেটের সমস্যা বাড়বে।

কন্যা- মনের মতো চাকরি প্রাপ্তি। পড়ুয়াদের উচ্চশিক্ষার সম্ভাবনা। সপ্তাহের মাঝে পারিবারিক অশান্তি বৃদ্ধি। সপ্তাহের শেষে কর্মক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।

তুলা- সপ্তাহের শুরুতে স্বাস্থ্য নিয়ে সমস্যা। কর্মক্ষেত্রে চাপ বাড়বে। সপ্তাহের মাঝে গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা। অসাধু ব্যক্তিকে ঋণ দিয়ে সমস্যায় পড়তে পারেন। ঝুঁকির কাজ না করাই ভালো।

বৃশ্চিক- আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। অর্থপ্রাপ্তির ইঙ্গিত রয়েছে। পরিবারে শুভ কাজ। সপ্তাহের মাঝে নিকট আত্মীয়ের শরীর খারাপের খবর। তীর্থ ভ্রমণের যোগ। কথা সংযত করতে হবে।

ধনু- আর্থিকভাবে লাভবান হবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি সম্ভাবনা। কর্মজীবনের বাধা সরে যেতে পারে। প্রতিবেশীর সঙ্গে সমস্যা হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা বাড়তে পারে।

মকর- ভাই-বোনের সঙ্গে মতভেদ বাড়তে পারে। ঝুঁকিবহুল কাজে দূরত্ব বজায় রাখুন। কর্মক্ষেত্রে দুশ্চিন্তা। বহুজাতিক কোম্পানিতে চাকরি পেতে পারেন। গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা।

কুম্ভ- কর্মক্ষেত্রে অত্যধিক চাপ। তৃতীয় ব্যক্তির কারণে পরিবারে অশান্তি। চিকিৎসায় খরচ বাড়তে পারে। হাড়ের সমস্যায় ভোগান্তি। আর্থিক প্রাপ্তির ইঙ্গিত।

মীন- অসম্পূর্ণ সম্পন্ন হতে পারে। আর্থিক পরিস্থিতির পরিবর্তন। গ্যাসের সমস্যায় কষ্ট বাড়বে। সম্পর্কের উন্নতি। গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক সিদ্ধান্ত।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়