শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

জ্যোতিষশাস্ত্রে যখনই বুধ, চন্দ্রের মিলন ঘটে, তখনই তা মানব জীবনে সরাসরি প্রভাব ফেলে। আগামী ১৩ জুন 'দ্বিদ্বাদশ যোগ' গঠিত হতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে যখনই বুধ, চন্দ্রের মিলন ঘটে, তখনই তা মানব জীবনে সরাসরি প্রভাব ফেলে। আগামী ১৩ জুন ‘দ্বি-দ্বাদশ যোগ’ গঠিত হতে চলেছে। এই দিনে, চন্দ্র সকালে মেষ রাশি ত্যাগ করে তার উচ্চস্থ রাশি বৃষে প্রবেশ করবে। ১৪ জুন সকাল ৯:২৬ মিনিট পর্যন্ত ওই রাশিতেই অবস্থান করবে চন্দ্র। আর এই সময়ে, বুধ তার নিজের রাশি মিথুনে থাকবে। যার ফলে চন্দ্র বুধ থেকে দ্বাদশ ঘরে এবং বুধ চন্দ্র থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করবে। উচ্চস্থ রাশিতে চন্দ্র এবং নিজের রাশিতে বুধের এই বিরল সংযোগ কিছু রাশির জাতকদের জন্যে শুভ। আসুন জেনে নেওয়া যাক, তাঁরা কারা…

বৃষ: বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই গোচর একটি আশীর্বাদস্বরূপ, কারণ চন্দ্র আপনার রাশিতে অবস্থান করছে। যারা চাকরি খুঁজছেন, তাঁদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে পারে। কর্মক্ষেত্রে কিছু সুসংবাদ পেতে পারেন। আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতির হবে। সমাজে আপনার সুনাম ও সম্মান বৃদ্ধি পাবে।

মিথুন: বুধ তার নিজের রাশিতে অবস্থান করায় এই সংযোগটি আপনার জন্য অত্যন্ত অনুকূল। আয়ের নতুন উৎস খুলে যাবে। বিদ্যমান উৎসগুলো থেকেও অর্থপ্রবাহ অব্যাহত থাকবে। কর্মরত ব্যক্তিরা পদোন্নতি ও বেতন বৃদ্ধির সুসংবাদ পাবেন। পুরোনো স্বাস্থ্য সমস্যার সমাধান হবে।

কন্যা: চন্দ্র-বুধের এই সংযোগ কন্যারাশির জাতক-জাতিকাদের মানসিক শান্তি এনে দেবে। ভাগ্য আপনার সহায় হবে। এই সৌভাগ্যের ফলে, দীর্ঘদিনের জমে থাকা কাজগুলো দ্রুত সম্পন্ন হবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন।

তুলা: তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি আনন্দ এবং ইতিবাচক অনুভূতিতে পরিপূর্ণ হবে। খুব প্রফুল্ল মেজাজে থাকবেন। আপনি সর্বক্ষেত্রে পরিবার এবং প্রিয়জনদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন।

মীন: মীন রাশি বর্তমানে শনির সাড়ে সাতির প্রভাবে আছে, কিন্তু চন্দ্রের এই গোচর কিছুটা স্বস্তি দেবে। আপনি যদি ব্যবসা বা গণমাধ্যমের সঙ্গে জড়িত থাকেন, তবে এই সময়ে একটি বড় ব্যবসায়িক চুক্তি সাক্ষর করতে পারেন বা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করতে পারেন। ব্যবসায় অতীতের যেকোনও আর্থিক ক্ষতি এই সময়ে পুষিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন