মানসিক চাপ বাড়বে, ২৮ অগস্ট চন্দ্রগ্রহণের দিন সাবধানে থাকুন ৫ রাশির জাতকরা

কিছু রাশির জাতকদের জন্যে অগস্ট মাসের শেষ সপ্তাহটি দারুণ যাবে। আবার গ্রহের গতিবিধির জন্যে কিছু রাশির জাতকরা বিপদে পড়বেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছু রাশির জাতকদের জন্যে অগস্ট মাসের শেষ সপ্তাহটি দারুণ যাবে। আবার গ্রহের গতিবিধির জন্যে কিছু রাশির জাতকরা বিপদে পড়বেন। বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ ২৮ অগস্ট, রাখি বন্ধনের দিন। ভারতে দেখা যাবে না এই চন্দ্রগ্রহণ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই গ্রহণটি কুম্ভ রাশিতে এবং শতভিষা নক্ষত্রে ঘটবে। তাই, কিছু রাশির জাতকদের এই সময়ে মানসিক চাপ, অর্থ, কর্মজীবন এবং সম্পর্ক সংক্রান্ত বিষয়ে উদ্বেগ বাড়তে পারে। সতর্ক থাকতে হবে ৫ রাশির জাতকদের। তাঁরা কারা জেনে নিন…

বৃষ: এই সময়ে বৃষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। সম্পূর্ণ তথ্য ছাড়া কোনও বড় ধরনের বিনিয়োগ করবেন না। কর্মক্ষেত্রেও তাড়াহুড়ো এড়িয়ে চলাই ভাল। পুরোনো কোনও বিবাদ পুনরায় উস্কে দিলে সমস্যা বাড়বে।

কর্কট: কর্কট রাশির জাতক-জাতিকাদের গ্রহণের  নেতিবাচক প্রভাব পড়বে। যার ফলে তাঁদের ব্যয় বাড়বে। মানসিক বিভ্রান্তি দেখা দেবে। এই সময়ে, আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না। পারিবারিক কোনও বিষয় নিয়ে আলোচনার সময় সংযম বজায় রাখুন।

সিংহ: সিংহ রাশির জাতকদের সম্পর্ক এবং অংশীদারিত্বের বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনও কাছের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। চাকরি বা ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাড়াহুড়ো করে না নিয়ে, ভালভাবে ভেবেচিন্তে নিন।

বৃশ্চিক: এই সময়ে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের নিজেদের খরচ ও কাজের উপর নজর রাখা উচিত। তারা হঠাৎ করে অতিরিক্ত দায়িত্বের সম্মুখীন হতে পারেন। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। মানসিক চাপ এড়াতে বিশ্রাম এবং দৈনন্দিন রুটিনের উপর মনোযোগ দিন।

মীন: মীন রাশির জাতকদের এই সময়ে স্বাস্থ্য, অর্থ এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সাবধানে থাকতে হবে। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। কোনও বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। ২৮ অগস্ট সকাল ৬টা ৫৩ মিনিটে গ্রহণ লাগবে এবং দুপুর প্রায় ১২টা ৩২ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। 

হোটেল থেকে বেরোনোর আগে ১২টি কাজ ভুলেও নয়, না হলে বাড়ি ফিরেই পস্তাতে হবে

প্রিয়জনকে উপহার দিতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ৫ জিনিসে রয়েছে ‘নেতিবাচক শক্তি’

টাকা-পয়সার সমস্যা বাড়ছে? আলমারির মাথায় ভুলেও রাখবেন না এই ৫ জিনিস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা