সপ্তাহের শেষ দিন কেমন যাবে, দেখে নিন রাশিফল

দিনটা কেমন যাবে সেটা একটু আপনাকে খতিয়ে দেখতেই হবে। কিন্তু দেখবেনটা কোথায়! অবশ্যই দৈনিক রাশিফলে। চোখ রাখুন আমাদের প্রতিবেদনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ শনিবার(Saturday)। সপ্তাহের শেষ দিন। সেই দিনটা কেমন যাবে সেটা একটু আপনাকে খতিয়ে দেখতেই হবে। কিন্তু দেখবেনটা কোথায়! অবশ্যই দৈনিক রাশিফলে(Horoscope)। কার ব্যর্থতা, কার সফলতা, কার ধনাগম যোগ রয়েছে তা একটু চোখ বুলিয়ে দেখে নিন।

মেষ: ব্যবসা বা অন্য কোনও কাজে আজ বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যথার সমস্যায় ভুগতে পারেন আজ। সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। তবে দাম্পত্য জীবন সুখেই কাটবে।

বৃষ: বিদ্যার্থীদের জন্য সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে সঞ্চয় কম হবে। বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। নিজের বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতির যোগ রয়েছে। যানবাহন বা জমি, কোনও কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত।

মিথুন: আজ সারা দিন খুব আলস্যে কাটতে পারে। বিদ্যার্থীদের কোনও ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার জন্য শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তবৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল। তবে পেটের সমস্যায় ভুগতে পারেন আজ।

কর্কট: কর্মরতা মহিলারা কাজের ব্যাপারে আজ সাবধান থাকুন। শত্রুরা ক্ষতি করতে পারে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে তা আজ মিটে যাবে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা বন্ধ রাখুন। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে।

সিংহ: আজ বন্ধুর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারোর বাড়িতে আগমন।কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভাল হবে। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার দ্বারা কর্মস্থানে খুব ভাল কাজ হতে পারে। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন।

কন্যা: আজ কোনও কারণে সম্পন্ন হয়ে আসা কাজ আটকে যেতে পারে। প্রতিবেশীর কাছে আজ প্রিয় হতে পারবেন। লেখকদের জন্য দিনটি ভাল নয়। নতুন কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন। ব্যবসায় শুভ কিছু ঘটতে পারে। রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব ভাল হবে না।

তুলা: কাজের প্রতি একটু চেষ্টা বাড়াতে হবে আজ। কোনও কারণে কিছু অর্থদণ্ড হওয়ার আশঙ্কা। উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে সাহায্য পাবেন আজ। ব্যবসায় কোনও বাধার জন্য মাথা গরম হতে পারে। পিতার সঙ্গে বিশেষ আলোচনা। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে।

বৃশ্চিক: নতুন কোনও কাজের আরম্ভ আজ না করাই ভাল হবে। কোনও কাজে বিপদের ঝুঁকি নিয়ে চিন্তা। প্রেমের ব্যাপারে হতাশা। আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধি। বন্ধুমহলে কোনও বিবাদ থেকে দূরে থাকুন। আজ সকালের দিকে খারাপ কিছু ঘটতে পারে। ধর্ম সংক্রান্ত ব্যাপারে কোনও খরচ হতে পারে।

ধনু: সকালের দিকে কোনও শত্রুর জন্য খারাপ কিছু ঘটার আশঙ্কা। প্রেমের ভাল যোগাযোগ। শরীরের কোনও কষ্ট আজ বাড়তে পারে। ব্যবসায় শুভ পরিবর্তন। বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি। প্রিয়জনের প্রতি ঘৃণা জন্মাতে পারে। অনেক দিনের আশা করা বস্তু লাভ হতে পারে। আর্থিক ব্যাপারে আজ ভাল চাপ থাকবে।

মকর: বাড়তি কোনও সমস্যায় পড়তে পারেন। কোনও রোগকে আজ অবহেলা করবেন না। অভিনেতাদের জন্য ভাল সময় নয়। বিবাহিত জীবনে সুখের পথে বাধা। ব্যবসার ক্ষেত্রে একটু চিন্তা। নতুন কাজের যোগাযোগ। কর্মস্থানে আপনার নিন্দা হতে পারে। কোনও বিবাদের জন্য ক্ষতি ঘটতে পারে।

কুম্ভ: কোমরের কোনও সমস্যার জন্য হাঁটাচলায় কষ্ট। সাংবাদিকদের জন্য ভাল সময়। কোনও বাইরের বিবাদ বাড়িতে আসতে পারে। রক্তচাপ বৃদ্ধি। আজ সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। পিতার সম্পত্তি পেতে পারেন। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মাসসিক চিন্তা।

মীন: আজ কোনও কাজের শুরু খুব ভাল হবে।তবে শরীরে কোথাও আঘাত লাগার সম্ভাবনা আছে। সংসারে আর্থিক টানাপড়েনের জন্য বিরাট অশান্তি। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা। ব্যবসা নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। বাড়িতে কোনও অতিথি আসার সম্ভাবনা রয়েছে।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং