সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

Share:

নিজস্ব প্রতিনিধি:  সপ্তাহের প্রথম দিন কেমন কাটবে আপনার? কর্মক্ষেত্র, ব্যবসা, অর্থ, প্রেম ও পারিবারিক জীবনে আসতে পারে একাধিক পরিবর্তন।  বিশেষ করে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি বেশ ইতিবাচক হতে পারে। তবে কিছু রাশিকে অর্থনৈতিক লেনদেন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। জেনে নিন কি রয়েছে আপনার ভাগ্যে- 

মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য সোমবার কর্মক্ষেত্র ও আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। লেনদেনে বিচক্ষণতা ও স্বচ্ছতা বজায় রাখুন। পেশাগত বিষয়ে সাবধান হন। বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করার দিকে মনোযোগ দিন। বৈদেশিক বিষয়ে পদোন্নতির সুযোগ আসতে পারে।  বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে ধৈর্য ধারণ করাই শ্রেয় হবে।স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। আপনার দৈনন্দিন রুটিন উন্নত করার চেষ্টা করুন।

শুভ সংখ্যা: ২, ৮, এবং ৯

শুভ রঙ: মেরুন।

 বৃষ রাশি

কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে ভালো দিন । কর্মক্ষেত্রে কাঙিক্ষত ফলাফল লাভের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি নিজের অনুকূলে আনতে সফল হবেন। কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি ও প্রভাব বৃদ্ধি পাবে।  কোনও সুসংবাদও পেতে পারেন। ব্যবসায়িক মুনাফা বৃদ্ধির সুযোগ আসবে।   বিভিন্ন প্রস্তাব ও চুক্তি আসতে পারে। প্রেমের সম্পর্ক মধুর থাকবে 

শুভ সংখ্যা: ২, ৪, এবং ৬।

শুভ রং: চিনির মতো সাদা

 মিথুন

কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রে ভাল।  কর্ম ও ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সাফল্য আসবে। যোগাযোগ বৃদ্ধি পাবে। পেশাগত চুক্তিতে আপনি সাহসের সাথে এগিয়ে যাবেন। আপনার মর্যাদা ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে।   পরিবারে সুখ বৃদ্ধি পাবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।  

শুভ সংখ্যা: ২, ৪, এবং ৫।

শুভ রং: চাঁদের আলোর রঙ।

 কর্কট রাশি

ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়তে পারে।  পেশাগত বিষয়ে আরও ভাল  ফল পাবেন।  আত্মবিশ্বাস অটুট থাকবে। কর্মক্ষেত্রে সাফল্য অর্জন হবে।   আর্থিক লাভ বাড়তে পারে।  প্রেমের সম্পর্ক উন্নত হবে  স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। 

শুভ সংখ্যা: ২, ৪ এবং ৫।

শুভ রং: গোলাপি 

 সিংহ রাশি

ধৈর্য ও সতর্কতার  সঙ্গে এগিয়ে চলুন, কর্মক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখুন। বিরোধীরা চাপ প্রয়োগের চেষ্টা করতে পারে। অন্যদের অতিরিক্ত বিশ্বাস করা থেকে বিরত থাকুন। আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখুন। নিয়মকানুন মেনে চলুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না। নিজের বাজেটের মধ্যে খরচ করুন। প্রেমের সম্পর্কে ধৈর্য ধরুন। নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না।  

শুভ সংখ্যা: ১, ২, এবং ৪।

শুভ রং: গাঢ় গোলাপি 

 কন্যা রাশি

কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রে  ভাল দিন । ব্যবসা ও শিল্পখাতের কার্যকলাপ গতি আসবে।   আর্থিক বিষয়ে আপনার সাফল্যের হার বাড়বে।  বাড়ি বা সম্পত্তি কেনাবেচা নিয়েও আগ্রহ তৈরি হতে পারে। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে।

শুভ সংখ্যা: ২, ৪, এবং ৫।

শুভ রং: সমুদ্রের নীল রঙ 

 তুলা রাশি

কাজের ক্ষেত্রে নিয়ম ও শৃঙ্খলার উপর জোর দিন। কাগজপত্রে সতর্ক থাকুন এবং প্রতারণা থেকে সাবধান। আর্থিক লাভ গড়পড়তা থাকতে পারে, তাই অপ্রয়োজনীয় ঝুঁকি না নেওয়াই ভালো। কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকুন।

শুভ সংখ্যা: ২, ৪ এবং ৬

শুভ রং: রূপালী

বৃশ্চিক রাশি

শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। নিজের প্রতিভা দিয়ে নজর কাড়তে পারেন। আর্থিক লাভের সম্ভাবনা বাড়বে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাও সফল হতে পারে। প্রেম ও সম্পর্কের দিক থেকেও দিনটি শুভ।

শুভ সংখ্যা: ৭, ৮ এবং ৯ 

শুভ রং: চেরি রেড 

ধনু রাশি

 পরিবার ও কর্মজীবনের দিক থেকে দিনটি মোটের উপর ভালো। বাড়িতে সামঞ্জস্য বজায় থাকবে। কাজের ক্ষেত্রে লক্ষ্যে স্থির  রাখুন এবং অহংকার এড়িয়ে চলুন। গাড়ি বা বাড়ি সংক্রান্ত বিষয়ে আগ্রহ বাড়তে পারে।

শুভ সংখ্যা: ২, ৩ এবং ৯ 

শুভ রং: গেরুয়া 

মকর রাশি

সাহস ও সক্রিয়তা বাড়বে। ব্যবসায়িক যোগাযোগ বাড়ার পাশাপাশি সম্প্রসারণের সুযোগও আসতে পারে। আর্থিক দিক থেকে সঞ্চয় ও উন্নতির সম্ভাবনা রয়েছে। পরিবারে সম্পর্ক মধুর হবে। প্রেমের সম্পর্কে উন্নতি হবে।

 শুভ সংখ্যা:  ২, ৪, ৫ এবং ৮

শুভ রং: গাঢ় বাদামি 

কুম্ভ রাশি

 পরিবার, কর্মজীবন ও অর্থ, তিন ক্ষেত্রেই ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা। আর্থিক লক্ষ্যে সাফল্য আসতে পারে। কর্মক্ষেত্রে পদ ও প্রভাব বাড়বে। মূল্যবান উপহার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রেমের সম্পর্কে বিশ্বাস ও স্নেহ বাড়বে।

শুভ সংখ্যা: ২, ৪, ৫ এবং ৮ 

শুভ রং:  অ্যাকোয়া ব্লু 

মীন রাশি

 পরিবার ও অর্থনৈতিক দিক থেকে দিনটি বেশ শুভ হতে পারে। পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন। ব্যবসায় লাভ বাড়তে পারে এবং পেশাদারদের কাছে আকর্ষণীয় প্রস্তাব আসতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ও অনুকূলে থাকার সম্ভাবনা।

শুভ সংখ্যা: ২, ৩ এবং  ৬ 

শুভ রং: ক্রিম  

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি