এই মুহূর্তে

আজকের রাশিফল: রবিবার ছুটির দিন কোন রাশির জাতকদের কেমন যাবে?

নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬। কেমন কাটবে রাশিচক্রের সকল রাশির দিন। জেনে নিন।

মেষ: মানসিক চঞ্চলতা ও অস্থিরতার মধ্যেও দিনটা ভালো কাটবে। কর্ম ও আর্থিক যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। কিছু অর্থ হাতে আসবে। গুণ সমাদৃত হবে। কাজে অযথা বিলম্ব। মানসিক উত্তেজনায় অশান্তি। বন্ধু সান্নিধ্যে আনন্দ বৃদ্ধি।

বৃষ: মানসিক বিষণ্ণতা ও দুশ্চিন্তা দেখা দেবে। দৈহিক দিক থেকে টুকটাক অসুবিধা। কর্মক্ষেত্র চলনসই। সামান্য আর্থিক উন্নতি। মানসিক চঞ্চলতা বৃদ্ধি। কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ। সুসংবাদ লাভ।

মিথুন: কর্মক্ষেত্র উৎসাহে ভরপুর। আর্থিক উন্নতির পক্ষেও অনুকূল দিন। গুণের জন্য সম্মানিত হবেন। বুদ্ধি দোষে অর্থ কিংবা দ্রব্যের অপচয় হতে পারে। হঠাৎ জটিলতা দেখা দিতে পারে। বন্ধু সঙ্গ আনন্দ বৃদ্ধি করবে।

কর্কট: কর্মক্ষেত্র থাকবে উদ্দীপনাপূর্ণ। প্রিয়জন ও বন্ধুসঙ্গ আনন্দ বৃদ্ধি। নতুন কোনও দ্রব্যলাভ বা কেনাকাটা। কোনও খবর উৎসাহিত করবে। নিকট ভ্রমণ যোগ।

সিংহ: দিনটা আনন্দে কাটবে। কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়বে। সামান্য আর্থিক উন্নতি। অযাচিত কিছু অর্থ হাতে আসবে। বাইরে কোথাও যাওয়ার যোগাযোগ আসতে পারে।

কন্যা: কর্মক্ষেত্র ঝঞ্ঝাট ও দুশ্চিন্তা। সামান্য অর্থোন্নতি হবে। পারিবারিক কলহ। বিশিষ্ট গুণ থাকলে সমাদৃত হবেন। মানসিক চাপ ও ব্যয় বৃদ্ধি পাবে। মনোমালিন্যের সৃষ্টি ও আত্মীয় গৃহে নিমন্ত্রিত।

তুলা: মানসিক শান্তি নষ্ট, আশাভঙ্গ হবে। কর্মক্ষেত্র চলনসই। আর্থিক অবস্থা ও আয় গতানুগতিক। কোনও বয়স্ক ব্যক্তির মাধ্যমে উপকৃত হবেন। কোনও সুযোগ নষ্ট হতে পারে। বন্ধু ও প্রিয়জনের জন্য অর্থ ব্যয় হবে।

বৃশ্চিক: মানসিক চাপ থাকলেও দিনটা আনন্দের মধ্যেই কাটবে। কর্মক্ষেত্রে আয় বাড়বে। অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। অর্থ কিংবা দ্রব্য ক্ষতি হতে পারে। নিমন্ত্রণ রক্ষা কিংবা আতিথ্য গ্রহণ করবেন।

ধনু : দিনটা মোটামুটি আনন্দের মধ্যে কাটবে। কর্মক্ষেত্রে কোনও যোগাযোগ ও আয় বৃদ্ধির হতে পারে। তবে মানসিক উদ্বেগ কিছুটা বর্তমান থাকবে। দৈহিক দিক থেকে ম্যাজমেজে ভাব দেখা দেবে। প্রেমিক প্রেমিকাদের প্রেমে মানসিক মিলনের অভাব ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে।

মকর : দিনটা শারীরিক ও মানসিক দিক থেকে উদ্বেগ বাড়বে। আত্মীয় কিংবা বন্ধুর গৃহে নিমন্ত্রণ রক্ষা ও তাদের পিছনে অর্থব্যয় হবে। কারও সঙ্গে মনোমালিন্য ও বচসার সৃষ্টি হতে পারে।

কুম্ভ: মানসিক প্রফুল্লতার মধ্যেই কাটবে দিন। কর্মক্ষেত্রে প্রসার লাভ ও সামান্য আর্থিক যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনও গুণের জন্য প্রশংসা লাভ। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক অশান্তি।

মীন: দেহ ও মনের উপর চাপ বৃদ্ধি করবে। পারিবারিক অশান্তি। উপরওয়ালার অপ্রীতিভাজন হবেন। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ ও সামান্য আয় বৃদ্ধি পাবে। প্রেমিক প্রেমিকাদের অযথা মনোমালিন্য ও মানসিক অশান্তির মধ্যে কাটবে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩০ বছর পর মীনে সূর্য-শনির বিরল সংযোগ, ভাগ্য চমকাবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: নতুন কাজে বাধা, বিনিয়োগ এড়িয়ে চলুন, বিদেশ ভ্রমণের সুযোগ..

লক্ষ্মীবারে কেরিয়ারে নতুন সুযোগ, পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা, রাস্তায় গাড়ি ধীরে চালান

চন্দ্র দুর্বল? এই প্রতিকারগুলো করলে দ্রুত মিলবে সমাধান

আজকের রাশিফল: হোলির রঙে চরম বিপদ, খেলার আগে সতর্কতা অবলম্বন করুন.. 

চন্দ্রগ্রহণের আগেই মীন রাশিতে শুক্রের গোচর, ভাগ্য ঘুরছে ৬ রাশির জাতকদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 2 - 0
Goals
Goal By Jamie Maclaren 14' & 24'
Live Score 2 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte