১৪ জুলাই থেকে দুর্বল হবে বৃহস্পতি, ৬ রাশির জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

Share:

নিজস্ব প্রতিনিধি: কোনও প্রধান ও প্রভাবশালী গ্রহ যখন সূর্যের খুব কাছাকাছি আসে, তখন তার শক্তি সাময়িকভাবে হ্রাস পায়। জ্যোতিষশাস্ত্রের ভাষায়, একে গ্রহের অস্ত গমন বলা হয়। আগামী ৮ জুলাই থেকে শুরু হচ্ছে গুরু অস্ত (বৃহস্পতি অস্ত) পর্ব। জ্যোতিষীদের মতে, এই সময়ে শিক্ষা, বিবাহ, ধর্মীয় অনুষ্ঠান, নতুন বিনিয়োগ এবং শুভ কাজের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা উচিত। বৃহস্পতি জ্ঞান, সৌভাগ্য, ধর্ম, অর্থনৈতিক উন্নতি এবং গুরুজনের আশীর্বাদের প্রতীক। তাই এই গ্রহ অস্ত গেলে অনেক রাশির জাতক-জাতিকার জীবনে তার প্রভাব দেখা যেতে পারে। তবে সব রাশির ক্ষেত্রে একই ধরনের ফল হয় না। ৬ রাশি সমস্যায় পড়তে পারেন। আপনার রাশি রয়েছে কি জেনে নিন বিস্তারিত। 

১. মেষ রাশি

সিদ্ধান্ত গ্রহণে সংযম আনুন। এই সময়ে আপনার মানসিক স্বাস্থ্য কিছুটা প্রভাবিত হতে পারে। কোনও বড় চুক্তি স্বাক্ষর করা বা নতুন কোনও ব্যবসা শুরু করা কিছু সময়ের জন্য স্থগিত রাখুন। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত আপনাকে সমস্যায় ফেলতে পারে।

২. কর্কট রাশি

বৃহস্পতির অস্তগমনের ফলে খরচ হঠাৎ বেড়ে যেতে পারে। যারা চাকরি করেন তাদের কাঙ্ক্ষিত পদ বা বা পদোন্নতির জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে। সম্পত্তি বা শেয়ার বাজারে বড় ধরনের ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন।  

৩. সিংহ রাশি 

কর্মক্ষেত্রে উত্তেজনা বাড়তে পারে। অফিসে বা সংসারে দায়িত্ব হঠাৎ করে বেড়ে যেতে পারে। সহকর্মী বা বসের সাথে সমন্বয় করা কঠিন হতে পারে। মানসিক চাপ বাড়বে। ঘুমের ঘাটতি দেখা দিতে পারে। তাই স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। 

৪. বৃশ্চিক রাশি 

বিশ্বাসের নামে আপনি প্রতারিত হতে পারেন। এই মুহূর্তে কোনও নতুন সঙ্গী বা অপরিচিত ব্যক্তিকে অন্ধভাবে বিশ্বাস  করবেন না। টাকা ধার দেওয়া বা লেনদেন সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারে। যথাসম্ভব শান্ত থাকুন এবং অন্যের বিবাদে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন। 

৫. ধনু  রাশি  

বৃহস্পতি আপনার রাশির অধিপতি, তাই এই সময়ে আত্মবিশ্বাসের কিছুটা অভাব বোধ করতে পারেন। আপনার কর্মজীবনের গতি হঠাৎ কমে যেতে পারে। নতুন প্রকল্পে ঝাঁপিয়ে পড়ার পরিবর্তে, এই সময়ে  পুরোনো ও অসমাপ্ত কাজগুলো শেষ করুন। 

৬. মীন রাশি 

বৃহস্পতি মীন রাশিরও অধিপতি গ্রহ। চলমান কাজে শেষ মুহূর্তে বাধা আসতে পারে। আর্থিক সঙ্কট এড়াতে আজ থেকেই অপ্রয়োজনীয় খরচ কমান। খাদ্যাভ্যাসে অবহেলার কারণে যকৃত বা পাকস্থলীর সমস্যা হতে পারে।

কী করবেন এই সময়?

অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন।

গুরুজন ও শিক্ষকদের সম্মান করুন ।

ধর্মীয় কাজে মনোযোগ দিন এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখুন।

ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানোর মাধ্যমেও দ্রুত গুরু দোষ দূর হয়।

এই সময়ে মদ্যপান থেকে দূরে থাকুন।

পুজোর আগেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

২৭ বছরের অধ্যবসয়! ৫৯ বছর বয়সে সরকারি চাকরি হাসিল উত্তরপ্রদেশের প্রৌঢ়ের

শুটিং ছেড়ে হাতে প্লাস্টিকের বস্তা, মুম্বইয়ের সমুদ্র সৈকত পরিষ্কার করলেন অজয় দেবগন

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএসএলের ঢাকে কাঠি, শনিবারে ঘোষিত সূচি, কবে মাঠে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান?

বাড়িতে পাউরুটি পড়ে রয়েছে? ১০ মিনিটে বানান সুস্বাদু ব্রেড উপমা

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

‘২০ লাখ টাকা না দিলে বাবাকে মেরে ফেলব,’ ভোপালের ব্যবসায়ী অপহরণ কাণ্ডে গ্রেফতার ৩

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

আকণ্ঠ মদ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৯ জন, তদন্তে পুলিশ

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির