আজ শুক্রবারে আর্থিক টানাটানির অবসান, অপ্রত্যাশিত যোগাযোগে অর্থলাভ হবে এই রাশির জাতকদের

Share:

নিজস্ব প্রতিনিধি:  আজ শুক্রবার। জ্যোতিষশাস্ত্র মতে আজ দেবী লক্ষ্মী ও কুবের রাজের দিন। তাঁদের আশীর্বাদে কেমন যাবে আপনার দিন, দেখে নিন এক ঝলকে।

মেষ

আর্থিক টানাটানির অবসান ঘটবে। অপ্রত্যাশিত যোগাযোগে অর্থলাভ। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ করতে হবে। পিতৃস্থানীয়ের সাথে ধর্মীয় আলোচনা।

বৃষ

সামান্য আর্থিক উন্নতি হলেও লক্ষণীয় কোনও পরিবর্তন হবে না। নতুন দ্রব্য লাভ। অপরকে স্পষ্ট কথা বলার জন্য নিজের মানসিক শান্তি নষ্ট হবে।

মিথুন

কোন গুণী ব্যক্তির সহায়তা লাভ হবে। প্রত্যাশিত কিছু অর্থ আসবে। আয় বাড়বে। কর্মক্ষেত্র সম্পর্কে কোন দুর্ভাবনা দেখা দিতে পারে। নতুন দ্রব্য কেনাকাটা।

কর্কট

দলবদ্ধভাবে কোথাও বেড়াতে যাবেন। অপ্রত্যাশিত অর্থ কিংবা দ্রব্যলাভ হবে। কোনও ব্যাপার নিয়ে কারও কাছে অভিযোগ করতে হতে পারে।

সিংহ

পূর্বের তুলনায় মনের উপর চাপ বৃদ্ধি করলেও দিনের শেষভাগ মানসিক প্রফুল্লতার মধ্যেই অতিবাহিত হবে। বন্ধুর সান্নিধ্যে আনন্দলাভ ও কোনও উৎসব আসরে যোগদান করতে হবে।

কন্যা

অপ্রত্যাশিত কিছু অর্থাগম হবে যা সাময়িক অস্বচ্ছলতা কাটিয়ে দেবে। নতুন দ্রব্য কেনাকাটা হবে। বন্ধুর সান্নিধ্য আনন্দ বৃদ্ধি করবে। সাময়িক শারীরিক আমেজ নষ্ট হবে। মনটা থাকবে অতৃপ্তিপূর্ণ।

তুলা

সামান্য কিছু অযাচিত অর্থাগম হলেও কর্মক্ষেত্র সম্পর্কে একটা দুশ্চিন্তা বা উদ্বেগ বর্তমান থাকবে। শারীরিক আমেজ নষ্ট হবে।

বৃশ্চিক

কর্মক্ষেত্রে উদ্বেগের মধ্যেও কিছু নতুন যোগাযোগ আসবে। কোনও গুণের জন্য প্রশংসিত হবেন। আর্থিক টানাটানির অবসান না ঘটলেও কিছু অযাচিত অর্থ হাতে আসবে। প্রিয়জনের জন্য দুর্ভাবনা।

ধনু

অযাচিত অর্থলাভ হবে। নতুন কোনও দ্রব্য কেনাকাটা। নিকট কারও ব্যাপারে দুর্ভাবনা। কথার দোষে অশান্তি সৃষ্টি। কোনও গুণের জন্য প্রশংসা লাভ।

মকর

কর্ম ও আয়ের ক্ষেত্রে যোগাযোগ লক্ষণীয় হয়ে উঠবে। অযাচিত অর্থলাভ। কোনও বয়স্ক ব্যক্তির সান্নিধ্যে ধর্মালোচনা। কারও সহায়তা লাভ।

কুম্ভ

অর্থভাগ্য সুপ্রসন্ন তবে ব্যয়চাপ কমবে না। কর্মক্ষেত্র সম্পর্কে কমবেশি দুশ্চিন্তা বর্তমান থাকবে। প্রিয়জনের জন্য দুশ্চিন্তা। কোনও বয়স্কের সাথে মনোমালিন্য।

মীন

দুশ্চিন্তার মধ্যে দিয়ে অর্থ আসবে। কোনও ঘটনা কিংবা অবাঞ্ছিত কথায় মানসিক প্রফুল্লতা নষ্ট হতে পারে। স্বাস্থ্য মোটামুটি চলনসই। পূর্বের কোনও সমস্যার সমাধান।

উপনির্বাচনের আগে প্রতীক ‘খাম’ নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে কটাক্ষ হাইকোর্টের

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লিফট সারাই করতে গিয়ে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

তেল নয়, জল দিয়ে বানান রাজস্থানি ঝাল লঙ্কার আচার, জানুন রেসিপি

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল