আকস্মিক অর্থ লাভ না নতুন কর্মের সন্ধান- কেমন যাবে আপনার আজকের দিনটি  

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার। জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি।

মেষ: মেষ রাশির অধিপতি সেনাপতি মঙ্গল। সামান্য আর্থিক উন্নতি। যোগাযোগ বৃদ্ধি পাবে। পুরনো পাওনা ও হঠাৎ অর্থলাভ হবে। নিকটজনের জন্য দুশ্চিন্তা। বাকসংযমের অভাবে পরিবারে কারও সাথে মতবিরোধ দেখা দেবে। মন্দির ও আত্মীয়ের গৃহ ভ্রমণ যোগ।

বৃষ: শুক্রের প্রভাব থাকায় বৃষ রাশির জাতক জাতিকাদের মন উদার উন্নত হয়। হঠাৎ কিছু অর্থ হাতে আসবে। কোনও দ্রব্য অথবা অর্থ ক্ষতি হতে পারে। গুণী ব্যক্তির সাহচর্যে আসবেন। কোনও সুসংবাদ লাভ।

মিথুন: এই রাশির জাতক জাতিকারা উদার হন। সামান্য কথাকে বড় করে নিয়ে নিজেই মানসিক কষ্ট পাবেন। পূর্বের ভুল সংশোধন করতে হবে। অন্যের গৃহে নিমন্ত্রণ ও নতুন দ্রব্য কেনাকাটা হবে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগের পক্ষে অনুকূল দিন।

কর্কট: সংসারে সুখ দুঃখ শোককে এই রাশির জাতক জাতিকারা অস্বীকার করে না, সাদরে গ্রহণ করে। কেউ অযথা সমালোচনা কিংবা শত্রুতা করতে পারে। কিছুটা হলেও মানসিক অস্থিরতা থাকবে। কোথাও বেড়াতে যেতে পারেন।

সিংহ: সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে বলিষ্ঠ গাম্ভীর্য।  শরীর ও মনের উপর চাপ কমবে। যাদের গলার রোগ আছে তারা কষ্ট পাবেন। কর্ম ও আর্থিক ক্ষেত্র অনুকূলে। সামান্য আয় বাড়বে। কোনও সুসংবাদ লাভ। অযাচিত অর্থলাভ।

কন্যা: এই রাশির অধিপতি গ্রহ বুধ। নতুন কোনও যোগাযোগের পক্ষে অনুকূল দিন। আর্থিক ও আয়ের ক্ষেত্র চলনসই। দেহ ও মনে চাপ সৃষ্টি হবে। কোনও দ্রব্যলাভ কিংবা নতুন কিছু কেনাকাটা হবে।

তুলা: জাগতিক কামনাবাসনার কারক এই রাশি। নৈরাশ্য মনকে ভরিয়ে তুলবে। কর্মক্ষেত্রের যোগাযোগগুলো ছন্নছাড়া হয়ে থাকবে। কর্মক্ষেত্রে আপাতমধুর যোগাযোগ আসবে। আর্থিক টানাটানির অবসান না ঘটলেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে।

বৃশ্চিক: এই রাশির জাতক জাতিকারা চঞ্চল ও একগুঁয়ে মনোভাবের হয়। কর্ম ও আয়ের ক্ষেত্র না চললে নয় – তাই চলবে। দৈহিক সুখ নষ্ট হবে। টুকটাক অর্থাগম সাময়িক অসুবিধা কাটিয়ে তুলবে। নতুন কোনও সুযোগ লাভ। অকারণ অর্থব্যয়। কোনও প্রচেষ্টায় অযথা বিলম্ব। দেবালয় ভ্রমণযোগ।

ধনু: এই রাশিতে দেবগুরু বৃহস্পতির ভাব তেজধর্মী।  চলার মত অর্থ হাতে এলেও দিনটা হতাশাপূর্ণ। কর্মক্ষেত্রে কোনও আপাত মধুর যোগাযোগ এলেও আশু ফলদায়ক হবে না। হওয়া কোনও কাজ অথবা পাওনা কিছু অর্থ আটকে থাকবে। সবকিছুই মেনে নিতে চেষ্টা করুন নইলে অশান্তি অনিবার্য। অপ্রত্যাশিত অর্থলাভ।

মকর: মকর রাশির অধিপতি শনি।  এদের চরিত্রে প্রকাশ পায় কর্মে নিষ্ঠা, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও একাগ্রতা। হওয়া কাজ বা যোগাযোগগুলো অযথা বিলম্বিত হবে। আর্থিক অবস্থার উন্নতিমূলক কোনও পরিবর্তন হবে না। তবে প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। ব্যয় চাপ বৃদ্ধি। কারও সাথে অযথা মনোমালিন্য ও অশান্তির সৃষ্টি।

কুম্ভ: শনির আনন্দময় স্থান বলা হয়ে থাকে কুম্ভ রাশিকে। কোনও উৎসাহবর্দ্ধক সংবাদ পাবেন। প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। তবে শরীর ও মনের উপর একটা চাপ সব সময়ই অনুভব করবেন। সমস্ত কাজে এখন সতর্কভাবে এগিয়ে চলা উচিত।

মীন: এই রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে সত্যের পরিচয়, কর্তব্যনিষ্ঠা ও আদর্শবাদের বলিষ্ঠ প্রকাশ। ব্যয় বাড়বে অতিমাত্রায়। হঠাৎ ছোট কোনও ঘটনার কারণে মানসিক শান্তি নষ্ট, অসংযত কথার দোষে মতবিরোধ জনিত অশান্তির যোগ বর্তমান। শরীর সবিশেষ ভাল যাবে না।

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

সর্ষে ও দইয়ের অনবদ্য যুগলবন্দি! দুপুরের মেনুতে বানান বেগুন বাসন্তী

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড