সপ্তাহে শেষটা কেমন কাটবে, কী বলছে রাশিচক্র! দেখে নিন

বৃশ্চিক ব্যবসার প্রতি নজর রাখাটাই আপনার প্রাথমিক কাজ এখন। মকর আজ আপনি কোনও ব্যক্তির সঙ্গে বিতর্কে জড়াবেন না, নিজেকে দূরে রাখুন। সিংহ ঘরের বিভিন্ন বিষয়ে আপনাকে বেশ কিছু উত্থান-পতন দেখতে হবে। মিথুন কার্যক্ষেত্রে খুব ভালো একটা পরিবর্তন হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনটা ভালো কাটুক এটা সবাই চান। তবুও জীবনে উত্থান পতন যেমন থাকে তেমনি প্রতিটা দিন সমান যায় না। তাই সাত সকালেই দেখে নেওয়া উচিত নিজের রাশিচক্রে আজ কী আপদ, বিপদ, সাফল্য, আনন্দ লুকিয়ে আছে। তাহলেই সাবধানে পা ফেলে দিনটাতে এগিয়ে যাওয়া কিন্তু সহজ হয়ে যায়। তাই দেখে নিন আপনার রাশিচক্রে শনিবার কী থাকছে।

 মেষ: আজ জাতকের আত্মিক আর সাংসারিক দৃষ্টিকোণ কিছুটা বদলাতে পারে। কোনও ব্যক্তিকে দেখে আপনার মনে সংবেদনা, প্রেম আর সৎ ভাবনা তৈরি হবে। আপনি তাকে শরীর, মন, ধনসম্পত্তি দিয়ে সাহায্য করতে পারেন। পরিবারেরই কেউ হোন বা তার বাইরে, ওই ব্যক্তি পরবর্তীকালে আপনার কাজে আসতে পারে। আজকের দিনটা সুযোগ সুবিধের মধ্যে দিয়ে কাটবে।

বৃষ: আজ আপনার কিছু স্বার্থপর ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে, যারা আপনার থেকে বারে বারে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। যতটা সম্ভব আপনার জমা করা পুঁজির ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করুন। বেকার খরচ আর অবহেলা করে চলতে গিয়ে আপনি আর্থিক সংকটে পড়তে পারেন। দিনটা আপনার সব মিলিয়ে কাটবে।

মিথুন: জাতকের কার্যক্ষেত্রে স্থান পরিবর্তন খুব ভালো একটা পরিবর্তন হবে। আটকে থাকা কাজেও আজ গতি পাবেন। কারও প্রতি নিষ্ঠা বজায় রাখলে তাঁরা আপনার মন জয় করবেন। একবার জীবনে মান-প্রতিষ্ঠা পেয়ে গেলে সারা জীবন ধরে তার সুফল ভোগ করতে থাকে মানুষ।

কর্কট: জাতকের কাছে আজকাল বিভিন্ন ধরনের লোকজন আশ্রয় নিতে আসছে। অতিথিরাও একটু বেশি পরিমাণেই প্রভাবিত করতে চাইছে, এতে কিছুটা দুশ্চিন্তায় পড়বেন আপনি। এই সময় আপনি আপনার পুরো মান-সম্মান দিয়ে সবাইকে আদর আপ্যায়ন করে তাঁদের ইচ্ছা পূরণ করুন। ব্যবসার বিষয়ে কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিতে হতে পারে।

সিংহ: এই সময়ে জীবনের প্রসার সংক্রান্ত ব্যবস্থাপনা বিষয়ে বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হতে হবে জাতককে। ঘরের বিভিন্ন বিষয়েও আপনাকে বেশ কিছু উত্থান-পতন দেখতে হবে। আপনি যদি কেরিয়ার নিয়ে লড়তে থাকা তরুণ হোন, তা হলে সেই কাজটা করার চেষ্টায় লেগে থাকুন, এতে আত্মসম্মান পাবেন। বেকার দুশ্চিন্তা না করার থেকে নিজের কাজে আরও মন দিন।

কন্যা: জাতকের আজকের দিনটা নিজের কাজকর্মে আরও উন্নতি করার কাজে কেটে যাবে। কোনও চেনাজানা বা বন্ধুর পরামর্শে আপনি আপনার বিগড়ে যাওয়া কাজ ঠিক করে নিতে পারেন। কারণ কথায় আছে যে ভালো পরামর্শ আর ভালো বন্ধু সব সময় পাওয়া যায় না। এই ব্যাপারে আপনি সৌভাগ্যবান যে দুটো জিনিসই একসঙ্গে পেয়ে যাচ্ছেন।

তুলা: জাতক আজ নিজের বুদ্ধিতেই সমস্যার সমাধান করার চেষ্টা করুন, অন্যের পরামর্শে সমাধান পেলেও তা বেশিদিন কার্যকর থাকবে না। এটাও জরুরি নয় যে, এর ফলে আপনি কোনও স্থায়ী সফলতা পেয়ে গেলেন। পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটান। বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাৎ চলতে থাকবে।

বৃশ্চিক: চাকরি-ব্যবসার প্রতি নজর রাখাটাই আপনার প্রাথমিক কাজ এখন। আজ দুপুর পর্যন্ত আপনি আপনার ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যবসাকে সঠিক পদ্ধতিতে সামলে নেবেন। এর পর এমন একটা সময় আসতে পারে যে, ঘরের কাজ থেকে আপনি আর কোনও ফুরসৎ পেলেন না।

ধনু: জাতকের প্রতিটি কাজ ভগবানের উপর ছেড়ে দিয়ে চলাটা ঠিক নয়। কিছুটা নিজের দিক থেকেও সচেষ্ট হওয়া প্রয়োজন। নিজের হিতের দিকটা রক্ষা করাটাও এক দায়িত্বশীল মানুষের কাজ। যদি এই ধরনের দায়িত্বই পালন করতে না পারেন, তা হলে আপনার কিছু বলারও অধিকার নেই।

মকর: জাতকের আজ সব কাজের শুরুটা খুব তেজি হবে, খুব দ্রুত এগিয়ে যাবে, কিন্তু যখনই এর থেকে কোনও সুযোগ পেতে চাইবেন, তখন সেই কাজ আটকে যাবে। কোনও-না-কোনও ব্যক্তির সঙ্গে তর্কাতর্কির ফলে এই পরিস্থিতি ক্ষতিকর প্রমাণিত হতে পারে। আজও আপনি কোনও ব্যক্তির সঙ্গে বিতর্কে জড়াবেন না, নিজেকে দূরে রাখুন।

কুম্ভ: জাতক আজ যে স্তরে কাজ করছেন, সেখানে চুপ করে থাকাটাই বেশি উপকারী হবে। কিন্তু এমন জগতে দীর্ঘ সময় ধরে কাজ করাটা কারও পক্ষেই সম্ভব নয়। আপনি এর বিকল্প কোনও ব্যবসার খোঁজখবর নিতে শুরু করুন।

মীন: সুখ, আরামের ইচ্ছা প্রত্যেকেরই থাকে, কিন্তু এই উপহার পেতে হলে জীবনে প্রথমে বেশ কিছুটা পরিশ্রম করতে হয়। আপনি আপনার জীবনে সৌভাগ্যবান যে অপরের পরিশ্রমের সাহায্য নিয়ে নিজে আরামে সময় কাটাচ্ছেন। আজকের দিনে আপনি আরও কোনও সুখের ক্ষেত্রের যোগাযোগ পাবেন। আপনার আনন্দের দিন আবার ফিরে আসবে। দিনটা আপনার ভালোই কাটবে।

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা