আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

২০২৫ সালে আপনার ভাগ্যে লটারি প্রাপ্তি রয়েছে কী? জেনে নিন…

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ শেষ হয়ে শুরু হচ্ছে ২০২৫। রাত পোহালেই ২০২৫। যাই হোক, ২০২৫ সাল শুরু হচ্ছে একরাশ হোপ নিয়ে। কেননা সংখ্যাতত্ত্ব অনুযায়ী ২০২৫ সালের মূলাঙ্ক ৯, অর্থাৎ ২০২৫ মঙ্গলের বছর। জ্যোতিষশাস্ত্র মতে, নতুন বছরে অনেক রাশির জাতক জাতিকারা আর্থিক দিকে উন্নত হবেন। লটারিতে পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে। তবে লটারিতে টাকা পাওয়ার জন্য বৃহস্পতি-চন্দ্রের গজকেশরী যোগের প্রয়োজন, পাশাপাশি কেতু ও শনি মাহারাজের কৃপার প্রয়োজন। চলুন দেখে নেওয়া যাক, ২০২৫ সালে কোন কোন রাশির জাতক-জাতিকাদের আর্থিক লাভের যোগ রয়েছে!

মেষ– নতুন বছরে মেষ রাশির ব্যক্তিদের লটারির ভাগ্য বিশেষ ভাল নয়। সারা বছর চেষ্টা চালিয়েও ফল পাওয়ার সম্ভাবনা নেই।

বৃষ– ২০২৫-এ বৃষ রাশির অর্থভাগ্য মোটামুটি। বছরের মধ্যভাগে লটারির টিকিট কাটতে পারেন। ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে।

মিথুন– মিথুন রাশির ব্যক্তিদেরও আর্থিক দিক মোটামুটি যাবে। লটারির টিকিট কাটলেও বড় মাপের পুরস্কার পাওয়ার সম্ভাবনা নেই। সামান্য পুরস্কার পেতে পারেন।

কর্কট– নতুন বছরে কর্কট রাশির জাতক-জাতিকারা লটারির টিকিট কাটলেও বেশি আবেগী হওয়ার প্রয়োজন নেই।

সিংহ– ২০২৫ সিংহ রাশির ব্যক্তিদের জন্য স্মরণীয় বছর। কারণ, সিংহ রাশির জাতক জাতিকারা এ বছর লটারিতে বড় অঙ্কের পুরস্কার পেতে চলেছেন। যাতে নতুন বছরে এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা ঘোরার সম্ভাবনা রয়েছে।

কন্যা– কন্যা রাশিদের বিশেষ আর্থিক উন্নতি হবে না, তবে ২০২৪ সালের থেকে সামান্য আর্থিক উন্নতি হবে। সামান্য অঙ্কের লটারি কাটতে পারেন।

তুলা– নতুন বছরটি তুলা রাশির জন্য জ্যাকপট বছর হতে চলেছে। ভাগ্য বদলাবে ষোলো আনা। কিন্তু বছরের শুরুতে নয়, বছরের শেষে লটারির টিকিট কাটবেন। তাতে সাফল্য পাবেন।

বৃশ্চিক– ২০২৫ বৃশ্চিক রাশির জন্যও খুব ভাল বছর হতে চলেছে। আর্থিক উন্নতি হবে। নির্দ্বিধায় লটারির টিকিট কাটতে পারেন। ভাল সময় আসবে।

ধনু– ধনু রাশির ক্ষেত্রেও ২০২৫ সাল আর্থিকভাবে উন্নতির বছর হতে চলেছে। লটারি থেকে টাকা পাওয়ার বড় সুযোগ রয়েছে।

মকর– নতুন বছরে মকর রাশির ব্যক্তিদের লটারিতে পুরস্কার জেতার সম্ভাবনা নেই। তবে চেষ্টা চালিয়ে যেতে পারেন।

কুম্ভ– কুম্ভ রাশির জন্য নতুন বছরটি স্বপ্নের বছর হতে চলেছে। লটারিতে পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে।

মিন– নতুন বছরে মিন রাশির ব্যক্তিরা লটারি টিকিট কাটলে সফলতা পাবেন। পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

২০ মে শুক্রের ঘর পরিবর্তনে খুলবে ভাগ্যের দরজা, অর্থলাভের সম্ভাবনা এই ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: মানসিক বিষণ্ণতা নাকি আর্থিক টান, কেমন যাবে মেষ থেকে মিনের দিন?

খাপ্পার রাজযোগের কোপ, ভাগ্যচক্রে বিপদের মেঘ, সতর্ক থাকতে হবে ৪ রাশির জাতকদের

জ্যৈষ্ঠের শেষ থেকে বুধের উল্টো গতি শুরু, মালামাল হবেন ৪ রাশির জাতকরা

শনির কুদৃষ্টি, রাস্তায় ধীর গতিতে গাড়ি চালান, দুর্ঘটনার সম্ভাবনা, পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হবে…

আজকের রাশিফল: জীবনে কঠিন চ্যালেঞ্জ আসবে, পালিয়ে নয়, মুখোমুখি হয়ে সমাধান করুন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ