২৬ নাকি ২৭ মার্চ? কবে পালিত হবে রামনবমী, জেনে নিন পুজোর শুভ মুহুর্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মে রামনবমী ভগবান রামের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়ে থাকে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, ত্রেতা যুগে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান রামের জন্ম হয়েছিল। অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন রাম। তারপর থেকেই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রাম নবমী উদযাপন হয়ে আসছে। এই অনুষ্ঠানের ঐতিহ্য দেশজুড়ে অব্যাহত রয়েছে। ভক্তরা এই দিনে উপোস করে মন্দিরে মন্দিরে বিশেষ প্রার্থনা করে থাকেন। রামের গল্প এবং স্তোত্র পাঠ করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে মন থেকে ভগবান রামের পুজো করলে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসে।

হিন্দু পঞ্জিকা অনুসারে চলতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি শুরু হবে ২৬ মার্চ তারিখে সকাল ১১:৪৮ মিনিটে। শেষ হবে ২৭ মার্চ তারিখে সকাল ১০:০৬ মিনিটে। জানা যায়, ধর্মীয় রীতিতে ভগবান রামের জন্ম দুপুরে হয়েছিল। তাই, চলতি বছরের ২৬ মার্চ রাম নবমী উদযাপন করা আরও উপযুক্ত বলে মনে করা হচ্ছে। আবার অনেকে উদয় তিথির উপর ভিত্তি করে উৎসব পালন করেন। তারা ২৭শে মার্চ রাম নবমী উদযাপন করতে পারেন।

২৬ মার্চের শুভ সময় রামনবমীর পুজো করা যাবে। এই নির্দিষ্ট সময় হল, সূর্যোদয়ের সময়ে ৬:১৮ মিনিটে। দুপুরে ১১:১৩ টা থেকে ১:৪০ মিনিট পর্যন্ত। দুপুর বারোটা ২৬ মিনিটে শুভ সময় বলে ধরা হচ্ছে।

রামনবমী পূজা করার বিশেষ রীতি রয়েছে। সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিতে হবে। এরপরে পরিষ্কার হলুদ রঙের পোশাক পরতে হবে। এরপরে ভগবান রামের নাম স্মরণ করে সংকল্প করতে হবে। গঙ্গাজল পঞ্চামৃত দিয়ে ভগবান রাম সীতা ও লক্ষণের মূর্তি অভিষেক করতে হবে। পুজোর সময় চন্দন কাঠের পেস্ট, চালের দানা, ফুল, ফল এবং মিষ্টি উৎসর্গ করতে হবে। ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। এরপরে মন্ত্র জপ করে এবং রামের নাম জপ করুন। অবশেষে, আরতি করে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে।

রাম নবমীতে যারা উপোস করবেন, সেই সকল ভক্তরা নবমী তিথি শেষ হওয়ার পরের দিন ভগবান রামকে দেওয়া প্রসাদ গ্রহন করে উপোস ভাঙতে পারেন। মনে করা হয় রামনবমীর দিন পুজো করলে, জীবনের সমস্ত কষ্ট দূর হয়।

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ