মহাশিবরাত্রিতেই খুলবে ভাগ্যের দুয়ার, ভোলানাথের আশীর্বাদে সোনালী সময় শুরু এই ৪ রাশির

Share:

নিজস্ব প্রতিনিধি: সনাতন পঞ্জিকা অনুসারে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। যা আদিদেব শিব এবং আদিশক্তি দেবী পার্বতীর দিব্য মিলনের মহাপবিত্র লগ্ন। ২০২৬ সালে আগামী ১৫ ফেব্রুয়ারি এই মহালগ্ন উপস্থিত হচ্ছে। জ্যোতিষশাস্ত্রীয় গণনা বলছে, এই বিশেষ তিথিতে মহাদেবের আশীর্বাদে এবং গ্রহের শুভ সঞ্চারে কয়েকটি রাশির জীবনে দীর্ঘ প্রতীক্ষিত ‘ সোনালী সময় ‘ শুরু হতে চলেছে। মহাশিবরাত্রির পূণ্য প্রভাবে শনির সাড়েসাতি বা রাহু কেতুর বাধা কাটিয়ে ৪ রাশির জাতকরা পেতে চলেছেন অপার সমৃদ্ধি।

জেনে নিন শিবের আশীর্বাদধন্য সেই ৪টি ভাগ্যশালী রাশি সম্পর্কে:

১. বৃষ রাশি: বৃষ রাশির জাতকদের জন্য এই শিবরাত্রি এক নতুন দিশা নিয়ে আসবে। লগ্ন ও ধনাধিপতির অনুকূল প্রভাবে দীর্ঘদিনের বকেয়া টাকা ফেরত পাওয়ার প্রবল যোগ রয়েছে। পারিবারিক কলহ বা মানসিক উদ্বেগ প্রশমিত হয়ে মনে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করবে। কর্মক্ষেত্রে যে প্রতিকূলতা ছিল তা মহাদেবের কৃপায় ধীরে ধীরে আপনার অনুকূলে আসতে শুরু করবে। আর্থিক সংকট কেটে গিয়ে নতুন সঞ্চয়ের পথ প্রশস্ত হবে।

আরও পড়ুন: শিবপুজোয় ভাল ফল চান? জেনে নিন ব্রহ্ম মুহূর্ত থেকে বেলপাতা নিবেদনের সঠিক নিয়ম

২. কর্কট রাশি: চন্দ্র-শাসিত কর্কট রাশির জাতকদের জন্য এই সময়টি নতুন আশার আলো নিয়ে আসবে। শিবরাত্রির পর থেকেই আপনার চাকরি বা ব্যবসায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে। আয়ের উৎস বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অতীতে করা কোনো পরিশ্রমের সুমিষ্ট ফল এই সময় লাভ করবেন। পরিবারে গুরুজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং এক আত্মিক ভারসাম্য খুঁজে পাবেন যা আপনাকে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

৩. মকর রাশি: শনির এই রাশিতে মহাদেবের বিশেষ আশীর্বাদ থাকবে। দীর্ঘকাল ধরে চলা কোনো জটিল সমস্যা বা আইনি জটিলতা থেকে মকর রাশির জাতকরা মুক্তি পেতে পারেন। এই সময় কোনো শুভ সংবাদ আপনার দরজায় কড়া নাড়তে পারে। আর্থিক সমস্যা কাটিয়ে আপনি ঘুরে দাঁড়াবেন। সবচেয়ে বড় পরিবর্তন আসবে আপনার আত্মবিশ্বাসে। হারানো মনোবল ফিরে পাওয়ায় আপনি অসাধ্য সাধনেও সক্ষম হবেন।

৪. কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকদের জন্য এই মহাশিবরাত্রি হবে অগ্রগতির মাইলফলক। ক্যারিয়ারে উন্নতির পাশাপাশি পদোন্নতি বা নতুন কোনো বড় কাজের দায়িত্ব আপনার সামনে আসতে পারে। যারা পুরনো কোনো সম্পত্তিতে বা শেয়ার বাজারে বিনিয়োগ করেছিলেন, তারা অপ্রত্যাশিত লাভের মুখ দেখতে পারেন। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে, যা আপনার সাফল্যের পথকে আরও মসৃণ করবে।

বারুইপুর-গাইঘাটার পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩