চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২৩ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে গোচর মঙ্গলের, ৩ রাশির জাতকরা সাবধান!

নিজস্ব প্রতিনিধি : চলতি মাসেই কুম্ভ রাশিতে বক্রি হতে চলেছে বুধ। ২৩ দিন ধরে সেখানেই বক্রি থাকবে সে। পাশাপাশি ২৩ ফেব্রুয়ারি মঙ্গল কুম্ভ রাশিতে গোচর করতে চলেছে। এর ফলে তিনটি রাশির জাতকদের জীবনে প্রভাব পড়তে চলেছে। মেষ, তুলা কুম্ভ রাশির জাতক-জাতিকারা মানসিক, আর্থিক এবং সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। মঙ্গল যখন কুম্ভতে প্রবেশ করে, তখন শনি এবং মঙ্গলের সম্মিলিত শক্তি কিছু রাশির জন্য অপ্রতিরোধ্য হতে পারে। মঙ্গলকে একটি তীক্ষ্ণ গ্রহ হিসাবে মনে করা হয়। এরথেকে কীভাবে রক্ষা পাবেন?

মেষ- এই সময়ে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত চাপের হতে চলেছে। এই সময়ে মানসিক চাপে থাকবে মেষ রাশির জাতক-জাতিকারা। কাজের চাপ বাড়তে পারে। ছোট-খাটো বিষয়ে রাগ গতে পারে। এই সময় অত্যন্ত ধৈর্য্য ধরে কাজ করতে হবে। মানসিক স্থিতি ধরে রাখতে হবে।

তুলা- এই রাশির জাতক-জাতিকাদের জীবনে আর্থিক সমস্যা আসতে পারে। তাই তুলা রাশির জাতকদের আর্থিকদিকে নজর দিতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় বাড়তে পারে। তাই নিজের বাজেটের দিকে নজর দিতে হবে। বড় বিনিয়োগ করতে চাইলে সতর্ক হতে হবে। পাশাপাশি বাড়িতে ও কর্মক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। ভুল বোঝাবুঝি হতে পারে এমন কাজ এড়িয়ে চলতে হবে।

 কুম্ভ- কুম্ভ রাশির জন্য একটু চ্যালেঞ্জিং হতে চলেছে এই সময়ে। কারণ মঙ্গল তাদের রাশিতে প্রবেশ করছে।এই সময়ে মানসিক উদ্বেগ, তর্ক এবং কর্মক্ষেত্রে বাধা আসতে পারে। অপ্রয়োজনীয় বিবাদে জড়িয়ে পড়তে পারেন। সেই বিষয়গুলো এড়িয়ে চলুন। নিজের কথা নিয়ন্ত্রণ করুন। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। ব্যবসায়ীদেরও বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে। 
Published by:

Share Link:

More Releted News:

ভাগ্য বদলাবে অক্ষয় তৃতীয়ায়! গজকেশরী যোগের প্রভাবে এই রাশিদের ঘরে আসবে সুখ-সম্পদ

আজকের রাশিফল- মেষ থেকে মীন, কেমন কাটবে আজকের দিন?

অক্ষয় তৃতীয়ায় ৫ টাকায় এই জিনিস কিনলেই মিলবে সারা বছরের ধন-সম্পদ!

অমাবস্যায় সূর্য-চন্দ্র-শনির সংযোগে বদলে যাবে কোণ ৪টি রাশির ভাগ্য?

ডাইনিং টেবিলে কী কী জিনিস রাখলেই বাড়ে ঋণ!জেনে নিন সেইগুলি?

শুক্রে নতুন ব্যবসায়িক চুক্তির সম্ভাবনা, তবে স্বাস্থ্যে জটিলতা দেখা দেবে, সাবধানে থাকুন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ