আজকের রাশিফল: মন ভারাক্রান্ত থাকবে, অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ আসবে

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬। শিবরাত্রীর মতো বিশেষ মুহূর্তে কেমন কাটবে রাশিচক্রের সকল রাশির দিন। জেনে নিন।

মেষ : কোনও কারণে মন ভারাক্রান্ত থাকবে। কোনও ব্যাপারেই স্থির সিদ্ধান্তে আসতে পারবেন না। আয় হতাশার সৃষ্টি করবে। ছোট কোনও ঘটনা মানসিক শান্তির অন্তরায় হবে। গৃহে আত্মীয়ের আগমন। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। মনোমালিন্য হতে পারে।

বৃষ : দুশ্চিন্তা থাকলেও মোটামুটি আনন্দের মধ্যেই অতিবাহিত হবে দিনটা। আয়ের ক্ষেত্র হতাশা সৃষ্টি করবে। ব্যয় বাড়বে। কর্মক্ষেত্র গতানুগতিক। টুকটাক অর্থ হাতে আসবে। কোনও শুভ কর্মানুষ্ঠানে যেতে পারেন। কোনও প্রীতিবর্দ্ধক সংবাদলাভ। গৃহে আত্মীয়ের আগমন।

মিথুন: কর্ম কিংবা আর্থিক উন্নতির সহায়ক হতে পারে। তবে মাঝে মাঝে মনের দুর্বলতা পেয়ে বসবে। শারীরিক ম্যাজমেজে ভাব দেখা দেবে। কোনও সুসংবাদ পাবেন। আত্মীয় কিংবা বন্ধুর বাড়ি বেড়াতে যাবেন। মতবিরোধজনিত অশান্তি। টুকটাক আঘাত প্রাপ্তির যোগ।

কর্কট : মানসিক প্রফুল্লতায় দিনের অধিকাংশ অতিবাহিত হবে। কর্ম ও আর্থিক ক্ষেত্র থাকবে চলনসই। কয়েকজন মিলে কোথাও বেড়াতে যাবেন। বন্ধুসঙ্গ প্রীতি বৃদ্ধি। সাদা দ্রব্য লাভ ও নতুন কিছু কেনাকাটা হবে।

সিংহ : মানসিক দুশ্চিন্তা বাড়লেও আয় ও যোগাযোগ বাড়বে। অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ হাতে আসবে। কারও সঙ্গে কাটাকাটির সৃষ্টি হবে। পারিবারিক ব্যাপারে অশান্তির সৃষ্টি হবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে।

কন্যা : মানসিক চাপ কিছুটা কমবে। কর্মক্ষেত্র উদ্বেগসূচক। আর্থিক ও আয় নিতান্ত চলনসই। আত্মীয়ের গৃহে আতিথ্যগ্রহণ ও কোথাও বেড়াতে যাবেন। শরীর ও মনের শান্তি নষ্ট হবে।

তুলা : দিনটা অতীত স্মৃতিচারণে কাটবে। সামান্য আয়বৃদ্ধি ও কর্মক্ষেত্রে সাময়িক কোনও যোগাযোগ সুফলদায়ক হবে। পারিবারিক শান্তি নষ্ট। কারও সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হবে।

বৃশ্চিক: বিচ্ছিন্ন ঘটনার সমন্বয়ে অধিকাংশ সময় মানসিকভাবে বিব্রতবোধ করবেন। নিকট আত্মীয় কিংবা বন্ধুর ব্যবহার মনকে ভারাক্রান্ত করবে। মনোমালিন্যের সৃষ্টি হবে। আর্থিক অনটন থাকবে। শত্রু বৃদ্ধি। কোনও বন্ধু খারাপ খবর আনতে পারে। কর্মক্ষেত্র গতানুগতিক।

ধনু : মানসিক বিষণ্ণতার মধ্যেই দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে। মানসিক ও পারিবারিক শান্তি নষ্ট হবে। আয় ও কর্মক্ষেত্র হতাশার সৃষ্টি করবে। আর্থিকটানও কিছুটা রয়ে যাবে। নিকটজনের সঙ্গে অকারণ মনোমালিন্যের সৃষ্টি হবে।

মকর : কর্মক্ষেত্র গতানুগতিক নৈরাশ্যপূর্ণ। আর্থিক টান পড়লেও প্রয়োজনীয় অর্থ হাতে আসবে। গৃহে মানসিক শান্তির অভাব। কোথাও বেড়াতে যাবেন। মন্দির ভ্রমণ। নিমন্ত্রণ রক্ষার্থে কোথাও যেতে হবে।

কুম্ভ : মানসিক চাপ আগের তুলনায় অনেক কমবে। আর্থিক দিক থেকে সামান্য যোগাযোগ বৃদ্ধি। অযাচিত কিছু অর্থ হাতে আসবে। ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন।

মীন : শারীরিক অস্বস্তির কারণে কোনও পরিকল্পনা ব্যর্থ হতে পারে। দিনের অধিকাংশ সময় মানসিক বিষণ্ণতার মধ্যে কাটবে। মনোমালিন্য ও ঝগড়ার সৃষ্টি হবে। কোনও ব্যাপারে মানসিক আঘাত পেতে পারেন।

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য