আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার (১৪ জুন), কেমন কাটবে মেষ থেকে মীন রাশির জাতকদের দিন

মেষ: কর্মক্ষেত্রে লক্ষণীয় কোনও পরিবর্তন না হলেও যোগাযোগ বৃদ্ধি পাবে। অর্থভাগ্য চলনসই। কোনও সংবাদ মানসিক উদ্বেগ বদ্ধি করবে। পারিবারিক ক্ষেত্রে নৈরাশ্য বজায় থাকবে। শারীরিক ও মানসিক সুখ নষ্ট হতে পারে। সুসংবাদ লাভ। নিকট ভ্রমণযোগ।

বৃষ: দিনটায় মানসিক দিক থেকে একটা ভীতি ও উদ্বেগ বজায় থাকবে। কর্ম ও আর্থিক ক্ষেত্র কোনওরকম চলনসই। কোনও দুর্নামের ভাগীদার হতে হবে। আগের কোনও ঘটনাকে কেন্দ্র করে মানহানি হতে পারে। কোনও দুঃসংবাদ পেতে পারেন।

মিথুন: সতর্ক হয়ে চলুন। হঠাৎ কোনও সমস্যা জটিলতা বৃদ্ধি করতে পারে। বিশ্বাসভঙ্গ হতে পারে। কথাবার্তায় সংযত না হলে গৃহে অশান্তির পরিবেশ গড়ে উঠবে। কর্মক্ষেত্র উদ্বেগপ্রদ। আর্থিক সঙ্কট দেখা দিতে পারে। কোনও গুণী ব্যক্তির সাহচর্যে আনন্দলাভ।

কর্কট: কর্ম বা আর্থিক দুশ্চিন্তার অবসান ঘটবে না। সামান্য আর্থিক উন্নতি হতে পারে, তবে লক্ষণীয় কোনও পরিবর্তন ঘটবে না। মনটা বিচলিত ও অশান্ত থাকবে। ব্যয় বাড়বে যথেষ্ট। কোনও ঘটনায় অপমানিত হবেন। কারও সঙ্গে অশান্তি হতে পারে। আত্মীয়ের ব্যাপারে দুশ্চিন্তা বাড়তে পারে।

সিংহ: দিনটা প্রবল মানসিক উদ্বেগের মধ্যে কাটবে। চঞ্চলতা ও ক্রোধ বাড়বে। আর্থিক ক্ষতির যোগ প্রবল। উচ্চপদস্থ কিংবা বয়স্ক ব্যক্তির সাহচর্য ও সাহায্য পেতে পারেন। কর্মক্ষেত্র এবং আর্থিক দিক সঙ্কট বৃদ্ধি করবে। দুর্ঘটনা ও রক্তপাত সম্পর্কে সতর্ক হতে হবে। দাম্পত্যে কলহ বাড়বে।

কন্যা: কর্মক্ষেত্রে অশান্তি আর দুশ্চিন্তা বাড়বে। অযথা কোনও অশান্তির সৃষ্টি হতে পারে। কেউ বিরুদ্ধাচরণ করতে পারে। প্রবল ব্যয় বৃদ্ধি, কোনও প্রচেষ্টায় নৈরাশ্য এবং শারীরিক চিন্তা দেখা দিতে পারে। নিকট ভ্রমণযোগ। উটকো ঝামেলায় জড়ানো সম্পর্কে সাবধান।

তুলা: মানসিক উত্তেজনা ও ক্রোধ বৃদ্ধি পাবে। অযথা অশান্তির সৃষ্টি, আত্মীয়ের কারণে ব্যয় বৃদ্ধি, শারীরিক আমেজ নষ্ট। কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা বা সমস্যা সৃষ্টি। মানসিক উদ্বেগ ও নৈরাশ্য দেখা দেবে।

বৃশ্চিক: দেহ ও মনের উপর চাপ থাকলেও কর্মক্ষেত্রে নতুন কোনও যোগাযোগে উৎসাহিত এবং আয় বৃদ্ধি পাবে। অপ্রত্যাশিতভাবে সামান্য কিছু অর্থ হাতে আসবে। কোনও গুণী ব্যক্তির সান্নিধ্য লাভ। কোনও সুসংবাদ লাভ। শারীরিক অস্বস্তি। মানসিক উত্তেজনা বৃদ্ধি।

ধনু: কর্মক্ষেত্রের অবস্থা যাই থাকুক না কেন অপ্রত্যাশিত যোগাযোগে আয় বাড়বে। মনের উপর চাপ থাকবে। কোনও ব্যাপারে ঘরে অশান্তি সৃষ্টি হতে পারে। অযথা আর্থিক কিংবা দ্রব্য ক্ষতি করতে পারে। অকারণ কারও সঙ্গে বাদানুবাদ হতে পারে। কোনও বয়স্ক ব্যক্তির সাহায্য ও সাহচর্য লাভ করতে পারেন।

মকর: দিনের বেশিরভাগ সময় সর্বাঙ্গীণ অস্থিরতার মধ্যে দিয়ে অতিবাহিত হবে। কর্মক্ষেত্র সম্পর্কে দুশ্চিন্তা থাকবে। সামান্য আয় বাড়লেও ব্যয় চাপ কমবে না। শারীরিক সুখের বিঘ্ন হবে। স্বজন কলহ দেখা দিতে পারে। পারিবারিক ব্যাপারে অশান্তি বাড়বে।

কুম্ভ: কর্মক্ষেত্র সম্পর্কে প্রছন্ন উদ্বেগ ও দুশ্চিন্তা থাকলেও আর্থিক উন্নতি ও নতুন যোগাযোগ উৎসাহিত করবে। অপ্রত্যাশিত যোগাযোগে টুকটাক অর্থ হাতে আসবে। আপনার সঙ্গে কেউ বিরুদ্ধাচরণ করতে পারে। কোনও বিলাসিতার দ্রব্য কেনাকাটা করতে পারেন। কোনও বয়স্ক ব্যক্তির সাহায্য পেতে পারেন।

মীন: অবিশ্বাসী ও সন্দেহবাতিক মনোভাব ক্ষতি করতে পারে। শারীরিক মানসিক, আর্থিক পারিবারিক, কর্ম ও আয়ের ক্ষেত্রে বিপর্যয় বলে মনে হতে পারে। কোনও ঘটনায় অপমানজনক কথা শুনতে পারেন।

ভিনির জাদুতে মরক্কোর কাছে হার বাঁচাল ব্রাজিল

‍শেষ মুহূর্তের গোলে সুই‍ৎজারল্যান্ডের জয় রুখে দিল কাতার

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে