সাবধান! ২০২৫ সালে পেশা পরিবর্তন নিয়ে ভুল করলেই বিপদে পড়বেন এই রাশির জাতক- জাতিকাদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০২৫ সাল শুরু হয়েছে। ২০২৫ সাল হল মঙ্গল গ্রহের বছর।  তাই এই বছরে একাধিকবার গতিবিধি বদল হবে বৃহস্পতির । সেইসঙ্গে পরিবর্তন হতে চলেছে শনির অবস্থান। আগামী ২৯ মার্চ অর্থাৎ শনিবার কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবে শনি । আর তাতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক, প্রযুক্তি এবং সম্পত্তি গত দিক । তাই এই বছর অনেক সাবধানতা অবলম্বন করতে হবে ক্যারিয়ার নিয়ে ।

একনজরে দেখে নিন ২০২৫ সালে কোন রাশির ক্যারিয়ার কেমন যাবে ?

১) মেষ-  খুবই সাদামাটাভাবে শুরু হবে এই বছরটি । আপনার কর্মজীবনে বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে । তাই চাকরি নিয়ে ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। ব্যবসায়ীরা বুঝে ঋণ এবং বিনিয়োগ করবেন।

২) বৃষ-  এই বছর আপনাদের জন্য শনি এবং বৃহস্পতির অবস্থান অনুকূল থাকবে । কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে । চাকরিতে কাঙ্খিত সাফল্য পাবেন। নতুন ব্যবসা শুরু করলে পাবেন সাফল্য ।

৩) মিথুন – এই বছর  শনির অবস্থান বদলাতে চলেছে । পেশাগত দিক স্বাভাবিক থাকবে। চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বুঝে বিনিয়োগ করা উচিত ।

৪) কর্কট – শনির কারণে এই বছর আপনার কর্মজীবনে উন্নতি হবে । নতুন কাজের সুযোগ আসবে । আর্থিক দিক শুভ রয়েছে ।

৫) সিংহ- শনি  এবং বৃহস্পতির কারণে এই বছর  কর্মজীবন নিয়ে চাপ থাকবে । ক্যারিয়ারে কোনো ধরনের ঝুঁকি নেবেন না। চাকরি ছেড়ে ব্যবসায় যাওয়ার চেষ্টা করবেন না। 

৬) কন্যা – কর্মজীবনে স্থান পরিবর্তনের সাথে লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিতে স্থিতিশীলতা থাকবে এবং অর্থ বৃদ্ধি পাবে।  এ বছর ঋণ লেনদেনে সতর্ক থাকুন।

৭) তুলা- কর্মজীবনের যাবতীয় সমস্যা সমাধান হবে। চাকরিতে ভালো অগ্রগতি রয়েছে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে ।

৮) বৃশ্চিক – কর্মজীবনে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরির অবস্থা সন্তোষজনক। নতুন ভাবে ব্যবসা শুরু করতে পারেন এই বছর।

৯) ধনু- চাকরির স্থান পরিবর্তনের সম্ভাবনা আছে । বসা যেমন আছে তেমনি চলতে দিন, ঝুঁকি নেবেন না। অযথা টাকা বিতরণ করবেন না । আটকে থাকা টাকা দ্রুত  ফেরত পাবেন।

১০ ) মকর- কর্মজীবনের প্রতিটি পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে।  তবে থাকবে কাজের ঝুঁকি ।  চাকরি পাওয়ার এবং চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের সম্ভাবনা তৈরি হবে।

১১) কুম্ভ- সামগ্রিক ভাবে কর্মজীবনের পরিস্থিতি মধ্যম হবে। কাজ নিয়ে কখন ঝুঁকি নেবেন না। নতুন ব্যবসা শুরু করতে পারেন।

১২ ) মীন- কর্মজীবনের ক্ষেত্রে কিছু উত্থান-পতন থাকবে। সার্বিকভাবে চাকরির অবস্থা ভালো থাকবে। চাকরি ছেড়ে ব্যবসায় যাওয়ার চেষ্টা করবেন না। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের