চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আজকের রাশিফল: মানসিক চাপ নাকি আয় বৃদ্ধি, কেমন যাবে আপনার দিন

নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার, ২৮ মার্চ, ২০২৬। কেমন কাটবে রাশিচক্রের সকল রাশির দিন। জেনে নিন-

মেষ: শরীর ও মনের উপর চাপ থাকলেও কর্মক্ষেত্রে যোগাযোগ ও আয় বাড়বে। অপ্রত্যাশিত অর্থ কিংবা কোনও দ্রব্য লাভ হবে। অযথা বিবাদ বিতর্ক এড়িয়ে না চললে অশান্তি ভোগ করতে হবে। কোথাও বেড়াতে যাবেন।

বৃষ: দিনটার অধিকাংশ সময় মানসিক দিক থেকে বিব্রত বোধ করবেন। আশা ভঙ্গ করবে। নতুন দ্রব্য কেনাকাটা ও অপ্রত্যাশিত অর্থলাভ হবে। কারও সঙ্গে কথা কাটাকাটি ও মনোমালিন্যের সৃষ্টি হবে। কোনও আত্মীয়ের ব্যাপারে উৎকণ্ঠা। অন্যের গৃহে নিমন্ত্রণ রক্ষা করতে হবে। নতুন যোগাযোগ আসবে। আগের তুলনায় আয়বৃদ্ধি ও বয়স্কের সাহায্য পাবেন।

মিথুন: কর্মক্ষেত্র বাধা মুক্ত না হলেও পূর্বের আংশিক চিন্তামুক্ত হবে। বিভিন্ন দিক থেকে সুযোগ আসবে। আবার কোনও সুযোগ নষ্ট হবে। আর্থিক উন্নতির চেয়ে ব্যয় বাড়বে অধিক। আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য। কোনও ছোট ঘটনা মানসিক শান্তি নষ্ট করবে। গুণী ব্যক্তির সাহায্যলাভ।

কর্কট: আর্থিক দিক থেকে দিনটা বেশ উৎফুল্লতার ইঙ্গিত বহ। তবে ব্যয় যোগও প্রবল। নতুন কোনও দ্রব্য কেনাকাটা। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ। অপ্রত্যাশিত অর্থলাভের পক্ষে দিনটা অনুকূলে। কোনও শুভ কর্মানুষ্ঠানে যোগদান। কোনও শুভ সংবাদ পাবেন। নতুন যোগাযোগের পক্ষে অনুকূল দিন।

সিংহ: মানসিক দুশ্চিন্তার মধ্যেও দিনটা আনন্দবর্দ্ধক। অপ্রত্যাশিত যোগাযোগে কিছু অর্থ হাতে আসবে। তবে কল্পনাতীত ব্যয় বাড়বে। কর্ম ও আয়ের ক্ষেত্র চলনসই। কোনও নতুন দ্রব্য কেনাকাটা। কোনও সুসংবাদ পাবেন।

কন্যা: কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি। কিছু উটকো পয়সা হাতে আসবে। আর্থিক দুর্ভাবনা কমবে। গুরুস্থানীয়ের সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হবে। নতুন দ্রব্য কেনাকাটা হবে। কোনও প্রচেষ্টা আশাভঙ্গ করবে।

তুলা: শারীরিক ও মানসিক চাপ কিছুটা কমলেও অযথা খরচ বাড়বে। আর্থিকক্ষেত্র একপ্রকার চলনসই বলা যেতে পারে। প্রিয়জন ভাবনা দেখা দেবে। কথাবার্তায় সংযত না হলে অযথা ঝগড়া কিংবা বচসায় লিপ্ত হতে হবে।

বৃশ্চিক: কর্মক্ষেত্রের কোনও পূর্ব পরিকল্পনা হঠাৎ আশাভঙ্গ করলেও লক্ষণীয় যোগাযোগ বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধি ও অপ্রত্যাশিত অর্থ হাতে আসবে। শারীরিক আমেজ নষ্ট। মনের উপর চাপ বৃদ্ধি পাবে।

ধনু: দিনের অধিকাংশ সময় মানসিক দিক থেকে বিব্রতবোধ করবেন। কোনও প্রচেষ্টা বিফল হবে। কর্ম পরিবেশ ও শ্রীর মেজাজ নষ্ট করবে। নতুন কোনও দ্রব্য কেনাকাটা ও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। কোনও আত্মীয়ের ব্যাপারে উৎকণ্ঠার সৃষ্টি হবে। কোনও সুসংবাদ পাবেন।

মকর: দিনটায় কিছু অর্থ ক্ষতি হবে। দূর স্বজনের জন্য দুশ্চিন্তা দেখা দিতে পারে। কর্মক্ষেত্র মোটামুটি শুভ থাকবে। মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হবে। কারও সঙ্গে কথা কাটাকাটি ও মতবিরোধ জনিত অশান্তির সৃষ্টি হবে। গৃহে নতুন দ্রব্য আসবে।

কুম্ভ: দিনের অধিকাংশ সময় সর্বাঙ্গীণ একটা অস্বস্তিকর মানসিক অবস্থার মধ্যে কাটবে। কর্মক্ষেত্র চলনসই। সামান্য আর্থিক টান থেকে যাবে। হঠাৎ কোনও ঘটনায় মনোমালিন্যের সৃষ্টি এবং কোনও কাজে বেরিয়ে অযথা ঘোরাঘুরি ও অর্থ ব্যয় হবে। শারীরিক আমেজ পাবেন না। ব্যয় বৃদ্ধি পাবে অতিমাত্রায়।

মীন: মানসিক উত্তেজনা ও ক্রোধ বৃদ্ধি পাবে। ভালো কথা শুনতে খারাপ লাগবে। মানসিক দিক থেকে চাপা গুমোটভাব বর্তমান থাকবে। শারীরিক দিক থেকে ম্যাজমেজে ভাব ও অস্বস্তিবোধ করবেন। কারও সঙ্গে অযথা বাদানুবাদ ও কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে পড়বেন।

Published by:

Share Link:

More Releted News:

ভাগ্য বদলাবে অক্ষয় তৃতীয়ায়! গজকেশরী যোগের প্রভাবে এই রাশিদের ঘরে আসবে সুখ-সম্পদ

আজকের রাশিফল- মেষ থেকে মীন, কেমন কাটবে আজকের দিন?

অক্ষয় তৃতীয়ায় ৫ টাকায় এই জিনিস কিনলেই মিলবে সারা বছরের ধন-সম্পদ!

অমাবস্যায় সূর্য-চন্দ্র-শনির সংযোগে বদলে যাবে কোণ ৪টি রাশির ভাগ্য?

ডাইনিং টেবিলে কী কী জিনিস রাখলেই বাড়ে ঋণ!জেনে নিন সেইগুলি?

শুক্রে নতুন ব্যবসায়িক চুক্তির সম্ভাবনা, তবে স্বাস্থ্যে জটিলতা দেখা দেবে, সাবধানে থাকুন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ