আগামী ৯ দিন তপ্ত গরমে পুড়বে পৃথিবী, ৪ রাশির জাতকদের হঠাৎ ভাগ্য বদল

গণনা অনুসারে, আগামিকাল ২৫ মে, সূর্যদেব রোহিণী নক্ষত্রে প্রবেশ করছেন, ২ জুন পর্যন্ত বৃষ রাশিতে থাকবে সূর্য। যার ফলে নউতপার সূচনা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যৈষ্ঠ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তপ্ত উত্তর ও মধ্য ভারত, তাপমাত্রা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, আবহাওয়ার সবথেকে কঠিনতম সময় শুরু হতে চলেছে আজ, সোমবার থেকে। গণনা অনুসারে, আজ, সোমবার ২৫ মে, সূর্যদেব রোহিণী নক্ষত্রে প্রবেশ করছেন। ২ জুন পর্যন্ত বৃষ রাশিতে থাকবে সূর্য। যার ফলে নউতপার সূচনা হবে। সুতরাং এর প্রভাবে এই সময়ে সূর্যের তাপমাত্রা আরও বাড়বে। জ্যোতিষশাস্ত্রে, রোহিণী নক্ষত্রকে চন্দ্রের নক্ষত্র বলা হয়, শীতলতার প্রতীক। যখন গ্রহরাজ সূর্য এই শীতল নক্ষত্রমণ্ডলে প্রবেশ করে, তখন এটি তার প্রভাব শোষণ করে, যার ফলে পৃথিবীর তাপমাত্রা হঠাৎ বৃদ্ধি পায়। এই নয় দিনে সূর্য ও পৃথিবী অনেকটা কাছাকাছি থাকবে। যার ফলে সূর্যরশ্মি সরাসরি পৃথিবীতে পড়বে, যার ফলে তাপ বাড়বে। যদিও জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্যের এই অবস্থান পরিবর্তনের ফলে ৪ রাশির জাতকদের সাফল্য ও অগ্রগতির দরজা খুলে যাবে। তারা কারা জেনে নিন…

তুলা: সূর্যের এই নক্ষত্র পরিবর্তন তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। এই সময়ে আপনার থেমে থাকা কাজ এগিয়ে যাবে, আপনি কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে সমর্থন পাবেন, যা আপনার সুনাম বৃদ্ধি করবে। এই সময়ে আর্থিক উন্নতিও হবে।

সিংহ: যেহেতু সূর্য আপনার রাশির অধিপতি, তাই রোহিণী নক্ষত্রে এর গোচর আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বগুণকে আরও শক্তিশালী করবে। বড় কোনও ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হবে। আপনি যদি কোনও নতুন উদ্যোগ শুরু করার কথা ভেবে থাকেন, তবে এটি ভাল সময়।

ধনু: এই নয় দিনের ধনু রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। যারা চাকরিতে আছেন, তাদের পদোন্নতি হবে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে এবং পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে।

মীন: মীন রাশির জাতক-জাতিকাদের জন্য শক্তিশালী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ থেকে ভাল মুনাফা লাভ হবে। পারিবারিক জীবন সুখের হবে। যেকোনও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যার উন্নতি ঘটবে।

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…