আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২০২৬ সালের সূর্য ও চন্দ্রগ্রহণ, এই রাশির ওপর নেতিবাচক প্রভাব পড়বে

courtesy google

নিজস্ব প্রতিনিধি : ২০২৬ সালে প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ একাধিক রাশির ওপরে প্রভাব ফেলতে চলেছে। জ্যোতিষবিদ্যা  অনুসারে এই প্রভাব বিপজ্জনক হতে পারে। আসুন জেনে নেওয়া যাক, কবে হতে চলেছে বছরের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ। কাদের সতর্ক থাকতে হবে, সেটাও জানুন।

জানা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসে হতে চলেছে চলতি বছরের প্রথম সূর্য গ্রহণ। মার্চমাসে হতে চলেছে প্রথম চন্দ্রগ্রহণ। বৈজ্ঞানিক দৃষ্টিকোন থেকে দেখা গিয়েছে, গ্রহণ মানুষের জীবেন ইতিবাচক বা নেচিবাচর প্রভাব ফেলে। বছরের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ নেতিবাচক প্রভাব ফেলতে চলেছে কয়েকজনের জীবনে। কী প্রভাব পড়তে চলেছে জীবনে?

২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ ১৭ ফেব্রুয়ারী। ফাল্গুন মাসের অমাবস্যা তিথিতে ঘটবে। এটি শনির রাশি কুম্ভ এবং শতভিষা নক্ষত্রে ঘটবে। এই সূর্যগ্রহণটি বলয়াকার হবে। ২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণ দোলের দিনে কন্যা রাশিতে ঘটবে। ভারত থেকেও এটি দেখা যাবে। এই গ্রহণ ৪টি রাশির ওপরে প্রভাব ফেলবে।

সিংহ- সিংহ রাশির জাতক জাতিকাদের ওপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে এই বছরের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ। মানসিক চাপ এবং সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। কর্মজীবনে পরিবর্তন সম্ভব। ঊর্ধ্বতনদের সঙ্গে মতবিরোধ হতে পারে। স্বাস্থ্যের প্রতিও সতর্ক থাকার প্রয়োজন।

কন্যা – কন্যা রাশির উপর গ্রহনের প্রভাব পড়বে। পারিবারিক এবং মানসিক জীবনে সমস্যা আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে। এই সময়ে কোনও বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলাই ভালো।

তুলা – তুলা রাশির জাতক জাতিকাদের জন্য নেতিবাচক হতে পারে। এই গ্রহন তাদের কর্মজীবন এবং খ্যাতির উপর প্রভাব ফেলতে পারে। কর্মক্ষেত্রে বিরোধীরা সক্রিয় হয়ে উঠতে পারে। কঠোর পরিশ্রম সত্ত্বেও কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থতা হতাশার কারণ হতে পারে। যানবাহন,  ভ্রমণ এবং বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।

কুম্ভ- কুম্ভ রাশির জন্য এই সময় আর্থিক চাপ এবং মানসিক অস্থিরতা আসতে পারে। অপরিকল্পিত ব্যয় বাড়তে পারে। সম্পর্কগুলিতে সমস্যা আসতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

আজকের রাশিফল: জীবনে কঠিন চ্যালেঞ্জ আসবে, পালিয়ে নয়, মুখোমুখি হয়ে সমাধান করুন…

মঙ্গল-বৃহস্পতির মিলনে ‘লাভ’ যোগের সৃষ্টি, উন্নতির পথ প্রশস্ত হবে ৪ রাশির জাতকদের

আজ মানসিক চাপ ভোগাবে, কর্মক্ষেত্রে অশান্তি, বিদেশে ভ্রমণের সুযোগ…

সকাল সকাল ভোট দিতে যাবেন? রাশি অনুযায়ী কার কেমন যাবে দিনটি?

কুম্ভের ব্যাপক আর্থিক অবনতি, মে মাস ১২ রাশির কার কেমন যাবে জেনে নিন..

পুরনো যন্ত্রণা আবারও কষ্ট দেবে, কর্মক্ষেত্রে শত্রুর জালে জড়াবেন, সাবধানে থাকুন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ