সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আগামী ২৭ অগস্ট সূর্যদেব তাঁর নিজস্ব রাশি সিংহতে প্রবেশ করবেন, যেখানে ইতিমধ্যেই কেতু অবস্থান করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে, সূর্যদেবকে আত্মা, পিতা, সম্মান এবং নেতৃত্বের প্রতীক বলা হয়। অন্যদিকে কেতুকে একটি ছায়া গ্রহ হিসেবে গণ্য করা হয়, যা বিভ্রান্তি ও মানসিক চাপের প্রতীক। হিন্দু পঞ্জিকা অনুসারে, আগামী ২৭ অগস্ট সূর্যদেব তাঁর নিজস্ব রাশি সিংহতে প্রবেশ করবেন, যেখানে ইতিমধ্যেই কেতু অবস্থান করছে। সুতরাং নিজ রাশিতে সূর্য ও কেতুর সংযোগ হবে। জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে, যখনই কেতুর ছায়া সূর্যের উপর পড়ে, তখন ব্যক্তির আত্মবিশ্বাস টলতে শুরু করে, কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হয় এবং পিতার সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে। সূর্য-কেতুর এই অশুভ সংযোগে চার রাশির জাতকের জীবনে অন্ধকার নেমে আসবে। তাই আগামী ২৬ দিন এই ৩ রাশির জাতকদের খুব সাবধানে থাকতে হবে। তাঁরা কারা জেনে নিন…

বৃশ্চিক রাশি: মঙ্গল হল বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ। বৃশ্চিক রাশির দশম ঘরে সূর্যের গোচর অশান্তি সৃষ্টি করতে পারে। এই সময় কর্মক্ষেত্রে বসের সঙ্গে তর্ক এড়িয়ে চলুন, নয়তো চরম ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাড়াহুড়ো করে বা রাগের বশে কোনও বড় সিদ্ধান্ত নেবেন না। নতুন কোনও প্রকল্পে বড় বিনিয়োগের আগে ভালভাবে খোঁজখবর নিন, আপনার টাকা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মকর রাশি: মকর রাশির জাতক-জাতিকাদের জন্য, সূর্যের এই গোচর অষ্টম ঘরে কার্যকর হবে। তাই আপনাকে গাড়ি চালানো বা ভ্রমণের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আদালত বা সরকারি কাগজপত্রের ক্ষেত্রে অবহেলা পরিহার করুন। অপ্রত্যাশিত খরচ বাড়বে। এই সময়ে কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য, সূর্যের এই গোচর সপ্তম ভাবকে (অংশীদারিত্ব এবং দাম্পত্য জীবন) প্রভাবিত করবে। আপনার জীবনসঙ্গীর সঙ্গে চরম মতপার্থক্য দেখা দেবে। ব্যবসায়িক অংশীদারিত্বে যেকোনও ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। আপনার স্বাস্থ্য হঠাৎ খারাপ হতে পারে, বিশেষ করে পেট এবং হাড়ের সমস্যা দেখা দিতে পারে।

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?