আজ অনন্ত চতুর্দশী, গণেশ বিসর্জনের জন্য পাবেন এইটুকু সময় , জেনে নিন বিশদে

Share:

নিজস্ব প্রতিনিধি: গণেশ চতুর্থী থেকে অনন্ত চতুর্দশী পর্যন্ত সারা দেশে গণেশ উৎসব অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়। অনন্ত চতুর্দশী গণেশ উৎসবের বিসর্জন বলে চিহ্নিত হয়। ৬ সেপ্টেম্বর অর্থাৎ আজ শনিবার দেশ জুড়ে অনন্ত চতুর্দশী পালিত হচ্ছে । আজ গণেশ বিসর্জন করা যাবে। প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষে চতুর্দশী তিথিতে অনন্ত চতুর্দশী পালিত হয়।

আজ শনিবার অনন্ত চতুর্দশীতে গণেশ বিসর্জনের জন্য অনেকটা শুভ সময় তৈরি হতে চলেছে। আসুন জেনে নিই এই শুভ সময়গুলি সম্পর্কে।
অনন্ত চতুর্দশী তিথি ৬ সেপ্টেম্বর অর্থাৎ আজ ভোর ৩:১২ মিনিটে শুরু হয়ে গিয়েছে. এই তিথি শেষ হবে ২৭ সেপ্টেম্বর ভোর ১:৪১ মিনিটে।
গণেশ বিসর্জনের জন্য চারটি মুহূর্ত পাওয়া যাবে এই বছর। এর মধ্যে প্রথম মুহূর্তটি হল ৭:৩৬ থেকে ৯:১০ মিনিট পর্যন্ত, দ্বিতীয় মুহূর্তটি ১২:১৯ থেকে ৫: ০২ মিনিট পর্যন্ত থাকবে। তৃতীয় মুহূর্ত সন্ধ্যা ৬:৩৭ থেকে ৮:০২ পর্যন্ত এবং চতুর্থ মুহূর্ত ৯:২৮ থেকে ভোর ১:৪৫ মিনিট পর্যন্ত থাকবে।

আজ খুব ভোরে ওঠে স্নান করুন। তারপর বাড়িতে স্থাপিত গণেশের মূর্তির পুজো করুন। তাঁকে নারকেল, অশ্বত্থ পাতা এবং দূর্বা নিবেদন করুন। এরপর মূর্তিটি বিসর্জনের জন্য নিয়ে যান। যদি গণপতি আকারে ছোট হন তাহলে আপনার কোলে বা মাথায় করে নিয়ে যেতে পারেন। গণেশ প্রতিমা নেওয়ার সময় ঘরে গণেশের উদ্দেশ্যে উৎসর্গ করা ধান ছড়িয়ে দিতে ভুলবেন না। বিসর্জনের পরে মঙ্গল কামনায় হাতজোড় করেন গণপতি বাপ্পার  কাছে প্রার্থনা করুন এবং আশীষ নিন।

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা