আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লক্ষ্মীবারে কেমন যাবে আপনার দিন? এক ঝলকে দেখে নিন

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের চতুর্থ দিন। আজ বৃহস্পতিবার লক্ষ্মীবার। আজকের দিনে কার রাশি কেমন দেখে নিন।

মেষ রাশি- প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য নিশ্চিত। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা লক্ষ্যণীয়। তবে শিক্ষাক্ষেত্রে মানসিক বাধা আসতে পারে, সতর্ক থাকুন। সম্ভব হলে ধ্যান করুন। গবেষনায় সহপাঠী ও উচ্চ আধিকারীদের সাহায্য পাবেন।

বৃষ রাশি-  সাধারণ বিদ্যার্থীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে অবশ্যই সাফল্য পাবেন। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস সাবধানে থাকতে হবে। কোনও অন্যায় কাজে জড়িয়ে পড়তে পারেন। তবে জানুয়ারি থেকে জুলাই মাসের পর যথেষ্ট ইতিবাচক সাফল্য লাভ করতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন।

মিথুন রাশি- শিক্ষক ও সহপাঠীর সহযোগিতা পাবেন। শিক্ষাক্ষেত্রে আপনার লক্ষ্য পূরণ হবে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা। তবে প্রচুর পড়াশোনা করা প্রয়োজন। আইন বিষয়ক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে শুভ, তবে কলা বিভাগের ছাত্রছাত্রীদের সতর্ক হতে হবে। একটি কথা অবশ্যই মনে রাখবেন, মিথুন রাশির ক্ষেত্রে একটা বাধা আসেই, তবে চিন্তা করবেন না।

কর্কট রাশি-  বিদ্যার্থীদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আসতে চলেছে। শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রীয় ও সামাজিক পুরস্কার পাওয়াও অসম্ভব নয়। এমনকি উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। আপনাদের ক্ষেত্রে রাগ, জেদ, নিয়ন্ত্রণে রাখতে পারলে শিক্ষায় অবশ্যই উন্নতি করবেন। 

সিংহ রাশি-  সিংহ রাশির শিক্ষা ক্ষেত্রে শুভাশুভ ফললাভ হবে। বিনোদনমূলক দিকে ছাত্রছাত্রীদের মন আকৃষ্ট হওয়ার দরুন বিদ্যালাভে বাধা পড়তে পারে। তবে কঠোর পরিশ্রমের দরুন উচ্চ শিক্ষালাভ-সহ বিদেশ যাত্রা হতে পারে।

কন্যা রাশি- শিক্ষাক্ষেত্রে আশানুরূপ ফললাভ করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। মার্চ মাসের পর উচ্চশিক্ষার্থীর ক্ষেত্রে শুভ ফল লাভ আশা করা যায়। গবেষণায় সাফল্য পাবেন।

তুলা রাশি-  শিক্ষাক্ষেত্রে আশানুরূপ ফললাভের প্রবল সম্ভাবনা। তুলারাশির জাতক/জাতিকাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে রাষ্ট্রীয় সম্মান পাওয়ার সুযোগ আসতে পারে।

বৃশ্চিক রাশি- এই বছরটি শিক্ষাক্ষেত্রে স্মরণীয় হবে। গবেষণায় সাফল্য পাবেন। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আশানুরূপ ফল লাভে বাধা।

ধনু রাশি- শিক্ষা ক্ষেত্র শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্র শুভদায়ক। ধনু রাশির ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম করতে পারলে শিক্ষাক্ষেত্র শুভ ফল লাভ আশা করতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্র শুভদায়ক। তবে গবেষণায় সঠিক ভাবে মনোনিবেশ করতে না পারলে প্রতিকূল প্রভাব পড়তে পারে। আপনাদের সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে সুস্থ সম্পর্ক রাখতে পারলে শিক্ষাক্ষেত্রে সাফল্য পাবেন। কারিগরী শিক্ষার ক্ষেত্রের চ্যালেঞ্জিং হতে পারে ২০১৯ সাল।

মকর রাশি- মকর রাশির ক্ষেত্রে  ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্র শুভ। পরীক্ষায় সাফল্য পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও সাফল্য আশা করা যায়। যারা উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যেতে ইচ্ছুক তারা সাফল্য পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে।

কুম্ভ রাশি-এই বছর শিক্ষাক্ষেত্রে সাফল্য পেতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনার গুপ্ত প্রতিভার প্রকাশ ঘটতে পারে।

মীন রাশি- এ বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষায় সাফল্য লাভ সম্ভব। তবে উচ্চ গবেষণায় সাফল্য পাবেন। প্রতিযোগিতামূলক পরিক্ষায় প্রতিকূলতা লক্ষ্যণীয়।

Published by:

Share Link:

More Releted News:

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে আয় অনুকূল নাকি মানসিক চাপ?

রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে সতর্কতা অবলম্বন করুন, পরিবারে বিয়ের সম্ভাবনা

ব্যতিপাত যোগের প্রভাবে ৪ রাশির সতর্কবার্তা, আজ থেকে বাড়তে পারে সমস্যা!

আজকের রাশিফল: পেটের সমস্যা বাড়বে, হঠাৎ চাকরির প্রস্তাব, বিদেশ ভ্রমণের সুযোগ…

কাজের প্রতি মনোযোগী হন, কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, লক্ষ্মীবারে কার বিপদ?

শনির উদয়ে ভাগ্য খুলছে ৩ রাশি, জানুন কাদের জীবনে আসছে বড় পরিবর্তন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ