জীবনে ঘোর অশান্তি, জেনে নিন কি করলে ভাল থাকবেন

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার (২৭ অক্টোবর) হল সূর্যদেবতার প্রিয় দিন। সূর্যদেবতার আশির্বাদ থাকলে ভক্তের জীবনে দূর হয় সমস্ত অন্ধকার।পাশাপাশি সূর্যের মত তেজবান হয় সেই ব্যক্তি। ঝড়-ঝাপটা পেরিয়ে আজ বেশ কিছু রাশির জন্য অত্যন্ত শুভ দিন। আবার কয়েক রাশিকে সতর্কতা অবলম্বন করতে হবে। জেনে নিন ভাল থাকতে কী করবেন।

কুম্ভ : শনিদেবের প্রিয় রাশি হল কুম্ভ। তাই শনির আনন্দময় স্থান বলা হয়ে থাকে কুম্ভ রাশিকে। আজকের দিনটা মানসিক দিক থেকে খুব চাপের মধ্যে কাটবে। সাময়িক বিষণ্ণতা ও দুশ্চিন্তার মধ্যে আপনার মেজাজ চটে যেতে পারে। ধৈয্য ধরুন। নিজের রাগ নিয়ন্ত্রণ করুন। তবে কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল কাটতে চলেছে। আর্থিক দিক কিছুটা উন্নত হবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার যে কোনও হনুমান মন্দিরে নিখুঁত যে কোনও একটা সুমিষ্ট ফল আর যে কোনও রঙের সুগন্ধি ফুল দিয়ে প্রণাম করে আসুন। যা মন চায় দক্ষিণা দেবেন। এতে অনেক বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পাবেন।

কোন রংয়ের পোশাক পরবেন : আজকের দিনটি ভালভাবে কাটাতে আকাশি, সাদা, হালকা হলুদ, হালকা সবুজ রংয়ের পোশাক পরতে পারেন। এই রং গুলি আপনার জন্য শুভ হবে।

মকর :  মানসিকভাবে ভাল থাকার চেষ্টা করুন। বেশি চিন্তা করবেন না। কেননা আজকের দিনে আপনাকে ধৈয্য ধরতে হবে। মানসিকভাবে চাপ বাড়তে পারে। গৃহে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে খুব ভাল দিন। সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি সোমবার সকাল থেকে রাতের মধ্যে একটা সাদা পদ্ম, না পেলে সাদা শাপলা ফুল একটা যে কোনও প্রতিষ্ঠিত শিব মন্দিরে স্পর্শ করে রেখে আসুন।

কোন রংয়ের পোশাক পরবেন : পোশাকের রং সবুজ, আকাশি, হালকা বা একটু গাঢ় হলুদের মধ্যে রাখুন।

মীন : ডান হাতে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে উদ্বেগ তৈরি হতে পারে। কোন আত্মীয়ের কারণে কষ্ট পেতে পারেন। শ্বশুরবাড়ির সঙ্গে ভাল সম্পর্ক আরও খারাপ হতে পারে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনিবার সারাদিনের মধ্যে যে কোনও সময় একটা ভিখারিকে খেতে দিন। তৈরি করা খাবার হলে ভাল হয়।নিজের হাতে খাবার বানিয়েও দিতে পারেন।যেমন রুটি সবজি, কচুরি, পাউরুটি বা মিষ্টি, এই জাতীয় খাবার। সঙ্গে কিছু দক্ষিণাও দিয়ে দিন। এতে সংসার জীবনে শান্তি ফিরে আসবে।

কোন রংয়ের পোশাক পরবেন : সাদা আর হলুদ রংয়ের পোশাক আপনার জন্য শুভ হবে।

স্মার্টফোনের আবদার, কিনে না দেওয়ায় চরম সিদ্ধান্ত সপ্তম শ্রেণির ছাত্রের

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

​কাজের অত্যাধিক চাপ, ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী রেলকর্মী, লাইন থেকে উদ্ধার দুই টুকরো দেহ

মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা! কোচিতে রানওয়েতেই গ্রেফতার যাত্রী

সাঙ্কেতিক ভাষায় কোটির লেনদেন, ‘পাথরসম্রাট’ টুলুর খাতা খুলতে আসরে বিশেষজ্ঞ আইপিএস

চলন্ত লোকাল ট্রেনে কোমর থেকে বেল্ট খুলে তরুণীকে হুমকি যুবকের! নির্বাক সহযাত্রীরা, ভাইরাল ভিডিও

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক

পুনর্বিন্যাসের পর বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড, জারি বিজ্ঞপ্তি

ডিলিমিটেশন বিল নিয়ে কোন পথে ডিএমকে? অবস্থান স্পষ্ট করলেন উদয়নিধি