আজকের রাশিফল: মানসিক দুশ্চিন্তা নাকি আয় বৃদ্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ সোমবার, ২ মার্চ, ২০২৬।  কেমন কাটবে রাশিচক্রের সকল রাশির দিন। জেনে নিন।

মেষ : মানসিক চঞ্চলতা ও দুশ্চিন্তা থাকলেও আয় বাড়বে। কর্মক্ষেত্র মোটামুটি চলনসই। কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ। আত্মীয়ের জন্য কিংবা শুভকর্মে অর্থ ব্যয়। বন্ধু সান্নিধ্যে আনন্দ বৃদ্ধি। স্বাস্থ্য ও পারিবারিক ব্যাপারে কোনও সমস্যা দেখা দিতে পারে।

বৃষ : দিনটা প্রফুল্লতা ও আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি ও অর্থোন্নতির ক্ষেত্রে অনুকূল দিন। বন্ধুসঙ্গ প্রীতি বৃদ্ধি। কারও অনুরোধ রক্ষার্থে কোথাও যেতে পারেন। কোনও নতুন দ্রব্যলাভ। অযাচিত কিছু অর্থও হাতে আসবে।

মিথুন : সামান্য মানসিক চাপ থাকলেও পরিবেশ আংশিক অনুকূলে। কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকলেও কোনও ঝঞ্ঝাট বিচলিত করতে পারে। সামান্য আয় বাড়বে। বাড়িতে অশান্তি। বন্ধুসঙ্গ আনন্দ বৃদ্ধি। অযাচিত অর্থ কিংবা দ্রব্যলাভ। নতুন কোনও পরিকল্পনা মাথায় আসতে পারে।

কর্কট : আর্থিক বিষয়ে দুশ্চিন্তা দেখা দেবে। মানসিক শান্তি নষ্ট হতে পারে। ঘনিষ্ঠ কারও জন্য দুশ্চিন্তা দেখা দেবে। কর্ম ও আয়ের ক্ষেত্রে খুব বেশি উন্নত হবে না। বিবাদ ও ঝামেলা সম্ভব এড়িয়ে চলতে হবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে অশান্তি সৃষ্টি হবে।

সিংহ : দিনটা আনন্দদায়ক হলেও লক্ষণীয় ঘটনা ঘটতে পারে। কোনও আত্মীয় কিংবা বন্ধুর বাড়িতে বেড়াতে যাবেন। পুরনো কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ ঘটবে। কোনও গুণী ব্যক্তির সঙ্গে পরিচয় ও অপ্রত্যাশিত  কোনও যোগাযোগ আনন্দ দেবে। মানসিক ও শারীরিক আমেজ নষ্ট হতে পারে। বন্ধুপ্রীতি ও শুভকর্মে অংশগ্রহণ নিতে হতে পারে। অর্থ ব্যয় হবে।

কন্যা : কর্মক্ষেত্রে ও আর্থিক বিষয়ে কিছুটা উদ্বেগ বর্তমান থাকবে। শারীরিক ও মানসিক উদ্বিগ্নতা বাড়তে পারে। মনোমালিন্যতা বাড়তে পারে। পরিবারের সমস্যা বজায় থাকবে। ব্যয় বৃদ্ধি হতে পারে। কোনও শুভ সংবাদ পাবেন। অন্যের গৃহে আতিথ্যগ্রহণ।

তুলা : কর্মক্ষেত্র কিছুটা চিন্তা বৃদ্ধি করলেও আনন্দের মধ্যে দিন কাটবে। সামান্য আয় বাড়লেও ব্যয় কমবে না। কোনও ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উদ্বেগ দেখা দেবে। কোনও আত্মীয় বা বন্ধুর গৃহে বেড়াতে যাবেন।

বৃশ্চিক : কর্মক্ষেত্রে লক্ষণীয় কোনও পরিবর্তন না হলেও যোগাযোগের পক্ষে অনুকূল দিন। আর্থিক অবস্থার সামান্য পরিবর্তন হবে। বন্ধুসঙ্গ প্রীতি বৃদ্ধি। কোনও গুণী ব্যক্তির সান্নিধ্য লাভ হবে।

ধনু : দিনটা আনন্দদায়ক। কোনও আত্মীয় কিংবা বন্ধুর গৃহে বেড়াতে যাবেন। পুরনো কোনও বন্ধুর সাথে যোগাযোগ হবে। বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচয় হবে। অপ্রত্যাশিত কোনও যোগাযোগ আনন্দ বৃদ্ধি করবে। হঠাৎ কিছু অর্থ হাতে আসবে।

মকর : শারীরিক ও মানসিক দিক থেকে সব সময়ই একটা উদ্বেগ এবং দুশ্চিন্তা আচ্ছন্ন করে রাখবে। কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকলেও কাজে লাগবে না। টুকটাক অর্থাগম হলেও আহামরি কোনও উন্নতির আশা নেই।

কুম্ভ : কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পেলেও শারীরিক ও মানসিক দিক থেকে শান্তির অভাব থাকবে। নিকট কারও সঙ্গে মনোমালিন্য ও কোনও কথায় আঘাত পেতে পারেন। পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। আর্থিকক্ষেত্র কোনও রকম চলনসই।

মীন : আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। সামান্য আয় বাড়ালেও ব্যয়চাপ ও মানসিক দুশ্চিন্তা কমবে না। কোনও ব্যাপারে সাময়িকভাবে মানসিক উদ্বিগ্নতা দেখা দেবে। সুসংবাদ পেতে পারেন। কথাবার্তায় সংযত না হলে মনোমালিন্যের সৃষ্টি।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়