আজকের রাশিফল: মানসিক উদ্বেগ নাকি নতুন যোগাযোগ?

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ রবিবার, ১৫ মার্চ, ২০২৬।  কেমন কাটবে রাশিচক্রের সকল রাশির জাতকদের দিন। জেনে নিন বিস্তারিত। 

মেষ : মানসিক উদ্বেগ ও অশান্ত মনকে বিষাদ করে তুলবে। কর্মক্ষেত্র চলনসই। সামান্য অর্থাগম হলেও প্রয়োজনের তুলনায় কম। বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। শরীর চলনসই। কোনও সংবাদ আনন্দ বৃদ্ধি করবে।

বৃষ : মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে দিনটা কাটবে। কোনও ঘটনাকে কেন্দ্র করে মানসিক দিক থেকে উদ্বেগ সৃষ্টি হবে। কর্ম ও আয়ের ক্ষেত্র থাকবে চলনসই। টুকটাক কিছু অর্থ হাতে আসবে। কোথাও বেড়াতে যেতে পারেন।

মিথুন : কোনও ঘটনা মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তার সৃষ্টি করবে। আর্থিক টান দেখা দিলেও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। অপ্রিয় কথা শুনতে হবে। মতবিরোধ দেখা দেবে। কর্মক্ষেত্র চলনসই। হঠাৎ কোনও যোগাযোগ আনন্দ দেবে। কোনও উচ্চপদস্থের সাহায্য লাভ হবে।

কর্কট : কর্মক্ষেত্র উদ্বেগ সৃষ্টি করবে। উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে দিয়ে সামান্য আর্থিক উন্নতি ও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। নিকট আত্মীয়ের ব্যাপারে দুশ্চিন্তা ও পরিবারে কারও সঙ্গে মতবিরোধ দেখা দেবে। অর্থ ব্যয় ও কোনও ঘটনায় মনের উপর চাপ পড়তে পারে।

সিংহ : কোনও ঘটনা মানসিক উদ্বেগ সৃষ্টি করলেও দিনটা আনন্দের মধ্যে কাটবে। কোনও সুসংবাদ পাবেন। বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে আতিথ্য গ্রহণ করবেন। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ দেখা দেবে। আয় ও আর্থিকক্ষেত্র আশাপূরণ করবে না। অর্থব্যয়। নিকট ভ্রমণ যোগ।

কন্যা : কর্মে তেমন উৎসাহ পাবেন না। মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তা থাকবে। টুকটাক অর্থ হাতে এলেও আর্থিক টান থাকবে। শারীরিক আমেজ নষ্ট হবে। আয়ের ক্ষেত্র নৈরাশ্যজনক। ঘনিষ্ঠজনের জন্য দুশ্চিন্তা ও গৃহে মতবিরোধজনিত অশান্তি দেখা দিতে পারে।

তুলা : মানসিক দ্বিধা ও দ্বন্দ্বের মধ্যে গিন কাটবে। দৈহিক সুস্থতা ও মেজাজ নষ্ট হবে। আর্থিক টানাটানির অবসান ঘটবে। নতুন যোগাযোগ ও বন্ধুর সাহচর্য আনন্দ দেবে। অযথা অর্থ ব্যয়। স্বজনের জন্য দুশ্চিন্তা বাড়ব।

বৃশ্চিক: মানসিক অস্থিরতার মধ্যেও দিনটা ভালো কাটবে। কর্মক্ষেত্রের পরিবেশ উদ্বেগসূচক। টুকটাক কিছু অর্থ হাতে আসবে। কোনও চাঞ্চল্যকর সংবাদ পেতে পারেন। নিকট সম্পর্কের কারও সঙ্গে মতবিরোধ। স্বাস্থ্য খারাপ হতে পারে।

ধনু : শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটাবে। বুদ্ধিজীবীদের কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ বৃদ্ধি। নিজ দোষে অর্থ ব্যায় হতে পারে। বয়স্ক ব্যক্তির সাহায্য পাবেন। হঠাৎ কোনও বিবাদে জড়িয়ে পড়তে পারেন।

মকর : দিনটা আনন্দের ইঙ্গিত দিলেও শেষভাগে পারিবারিক কোনও কারণে মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তার সৃষ্টি করবে। কর্মক্ষেত্র চলনসই। আর্থিক টানাটানির অবসান ও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। কর্মে অনিচ্ছা প্রকাশ পাবে। কোনও নতুন যোগাযোগ মানসিক প্রফুল্লতা বৃদ্ধি করবে।

কুম্ভ : দিনটায় দেহ ও মনের উপর চাপ বাড়বে। ব্যবসায়ীদের কর্মক্ষেত্র সম্পর্কে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। কর্মপ্রার্থীদের কর্মলাভের সম্ভাবনা। পারিবারিক শান্তির কিছুটা ব্যাঘাত ঘটবে। ব্যয় বাড়বে। কোনও উৎসবানুষ্ঠানে আনন্দের মধ্যে সময় অতিবাহিত হবে।

মীন : দিনের প্রথমভাগে চিত্ত চঞ্চলতা বৃদ্ধি। কর্মক্ষেত্র সবিশেষ উন্নত না হলেও যোগাযোগ আশাপ্রদ। বয়স্ক ব্যক্তির সান্নিধ্য লাভ, অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। ধর্মভাব বৃদ্ধি ও নিজ দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি হতে পারে। 

আজকের রাশিফল: পারিবারিক জীবনে ঝড়, সম্পর্কে ছেদ, দূরে ভ্রমণের সময়ে সজাগ থাকুন…

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু