চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহাশিবরাত্রিতে মঙ্গল, চন্দ্র, বুধের বদল খুলবে ৫ রাশির জাতকদের ভাগ্য

courtesy google

নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) মহাশিবরাত্রি। উপবাস থেকে শিবের মাথায় জল ঢালবেন পূণ্যার্থীরা।মহাশিবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ও পবিত্র উৎসব, যা ভগবান শিবের আরাধনার জন্য বিশেষভাবে পালিত হয়। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব উদযাপন করা হয়।

২০২৬ সালে মহাশিবরাত্রি শুরু হবে ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৪ মিনিটে এবং শেষ হবে ১৬ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৩৪ মিনিটে। অন্যান্য বছরের তুলনায় এবারের মহাশিবরাত্রির গুরুত্ব অপরিসীম। এদিন শিব-পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল বলে মনে করা হয়। চলতি বছরে মহাশিবরাত্রি কেবল বিশ্বাস ও ভক্তির প্রতীক নয়। গ্রহের অবস্থানের কারণে বিশেষ জ্যোতিষশাস্ত্রের তাৎপর্য রয়েছে। শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে দিনটি পালিত হয়। এই দিনে ভক্তরা ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য শিবলিঙ্গে জল, দুধ এবং বেলপাতা নিবেদন করেন। 

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শিবরাত্রির দিন মঙ্গল শ্রাবণ নক্ষত্র ত্যাগ করে ঘনিষ্ঠ নক্ষত্রে প্রবেশ করবে। চন্দ্র শনির রাশি মকর রাশিতে গোচর করবে। অন্যদিকে বুধও তার নক্ষত্রের পরিবর্তনের কারণে প্রভাবশালী হবে। এই গ্রহদের পরিবর্তন মেষ মিঠুন কর্কট সিংহ আর তুলা রাশির ওপর শুভ সংকেত ফেলবে। ৫ রাশির সবথেকে ভালো সময় কাটতে চলেছে।

মেষ: মেষ রাশির জাতকদের জন্য নতুন শক্তি নিয়ে আসবে। কর্মক্ষেত্রে মুলতবি থাকা কাজগুলি সম্পন্ন হতে পারে। ব্যবসায়ীদের লাভবান হবার সম্ভাবনা রয়েছে। পরিবারের সামঞ্জস্য বৃদ্ধি পাবে। পুরনো ঝামেলা মিটে যেতে পারে। শারীরিক অসুস্থতা কেটে যেতে পারে।

মিথুন: মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে চাকরি খুব ভালোভাবে চলার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার সঙ্গে যুক্ত মানুষদের সফলতা আসবে। ঘর পরিবারের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে। মানসিক অশান্তি কম হবে। হঠাৎ করে অর্থ আসতে পারে।

কর্কট: কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে পারিবারিক সমস্যা মিটে যেতে পারে। বড়দের কথা শুনলে সুবিধা হবে। ঘুরতে যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

সিংহ: সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের সম্মান ও প্রগতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের প্রশংসা পাবেন। আর্থিক তিথি মজবুত হতে পারে। দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে।

তুলা: এই সময়টি তুলারাশির জাতক জাতিকাদের জন্য ভারসাম্য এবং স্থিতিশীলতা বয়ে আনবে। বিবাহিত জীবন সুখের হবে।

Published by:

Share Link:

More Releted News:

ভাগ্য বদলাবে অক্ষয় তৃতীয়ায়! গজকেশরী যোগের প্রভাবে এই রাশিদের ঘরে আসবে সুখ-সম্পদ

আজকের রাশিফল- মেষ থেকে মীন, কেমন কাটবে আজকের দিন?

অক্ষয় তৃতীয়ায় ৫ টাকায় এই জিনিস কিনলেই মিলবে সারা বছরের ধন-সম্পদ!

অমাবস্যায় সূর্য-চন্দ্র-শনির সংযোগে বদলে যাবে কোণ ৪টি রাশির ভাগ্য?

ডাইনিং টেবিলে কী কী জিনিস রাখলেই বাড়ে ঋণ!জেনে নিন সেইগুলি?

শুক্রে নতুন ব্যবসায়িক চুক্তির সম্ভাবনা, তবে স্বাস্থ্যে জটিলতা দেখা দেবে, সাবধানে থাকুন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ