কাবুলে ফের রকেট হামলা, অল্পের জন্য রক্ষা পেল বিদ্যুৎকেন্দ্র

গত মাসেই কাবুল বিমানবন্দরের একটি রকেট হামলা প্রাণ কেড়েছিল প্রায় ১৭০ জনের। এর মধ্যে বেশ কয়েকজন মার্কিন নাগরিক ছিল বলেও জানা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিমানবন্দরের পরে এবার কাবুলের একটি বিদ্যুৎকেন্দ্রের খুব কাছে রকেট বিস্ফোরণের ঘটনা ঘটল বৃহস্পতিবার রাতে। এদিন স্থানীয় সময় রাত ৯টা নাগাদ কাবুলের খইর খানে অঞ্চলে ছামতালা বিদ্যুৎকেন্দ্রের কাছে হঠাৎই কয়েকটি রকেট আছড়ে পড়ে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। পাশাপাশি খুব অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই বিদ্যুৎকেন্দ্রটি। এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও সন্দেহের তীর উঠছে স্থানীয় জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক-স্টেট-খোরাসান’-এর দিকে।

উল্লেখ্য, গত মাসেই কাবুল বিমানবন্দরের একটি রকেট হামলা প্রাণ কেড়েছিল প্রায় ১৭০ জনের। এর মধ্যে বেশ কয়েকজন মার্কিন নাগরিক ছিল বলেও জানা যায়। একের পর এক রকেট বিস্ফোরণ হতে থাকে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর, বিমানবন্দর সংলগ্ন সেনা ছাউনি এবং বিমানবন্দরের নিকটবর্তী ব্যারন হোটেলে। সেইসময় ওই আন্তর্জাতিক বিমানবন্দর আমেরিকার অধীনস্থ ছিল। মূলত সেই কারণেই ওই বিমানবন্দরের ওপর হামলা চালানো হয় বলে আমেরিকান গোয়েন্দাদের দাবি। পাশাপাশি এও জানা যায় ওই বিমানবন্দরের ওপর যে জঙ্গি হামলার ছক কষা হচ্ছে তার খবর আগের থেকেই মার্কিন সেনার কাছে ছিল। কিন্তু তার পরেও এই নাশকতা এড়ানো যায়নি।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের