মেক্সিকোতে ধর্মীয় উ‍ৎসব চলাকালীন বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে নিহত ১০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের রক্তে ভাসল অপরাধীদের স্বর্গরাজ্য মেক্সিকো। গতকাল মঙ্গলবার (২৪ জুন) রাতে দেশটির ইরাপুয়াতোতে ধর্মীয় উ‍ৎসব চলাকালীন এক বাড়িতে অতর্কিতে হানা দিয়ে এলোপাথাড়ি গুলি বর্ষণ করে আততায়ীরা। ওই গুলিতে কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হামলা চালিয়েই নিরাপদে গা ঢাকা দেয় বন্দুকবাজরা। হামলায় জড়িতদের ধরতে জোর তল্লাশি অভিযান শুরু হয়েছে। যদিও হামলাকারীদের ধরা যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, মেক্সিকোর সবচেয়ে ভয়ঙ্কর রাজ্য হিসাবেই পরিচিত গুয়ানাজুয়াতো। সমৃদ্ধ শিল্প কেন্দ্র এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে যেমন পরিচিতি রয়েছে, তেমনই মাদক কারবার ঘিরে বিভিন্ন মাদক পাচারকারী গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই জলভাত হয়ে দাঁড়িয়েছে। মূলত সান্তা রোজা ডি লিমা গ্যাং এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে তীব্র লড়াইয়ের কারণে গত কয়েক বছর ধরে বধ্যভূমি হিসাবে পরিচিতি লাভ করেছে গুয়ানজুয়াতো। মাদক কারবার ঘিরে বিভিন্ন গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের ফলে ২০০৬ সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত পাঁচ লক্ষের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গুয়ানজুয়াতোর অ্যাটর্নি কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ‘মঙ্গলবার রাতে ইরাপুয়াতোর একটি বাড়িতে ধর্মীয় উ‍ৎসব চলছিল। ও্-ই ধর্মীয় উ‍ৎসব চলাকালীনই একদল বন্দুকবাজ উপস্থিত হয়। কেউ কিছু বোঝার আগেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই প্রাণ হারান ১০ জন। গুলিবিদ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরনো শত্রুতা নাকি অন্য কারণে ওই শুটআউটের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর